Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 03
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ৬৮ তাফসীরে ইব্‌ন কাছীর ইব্‌ন মুসাইয়াব (র) হইতে যুহরী (র) বর্ণনা করেন যে, এই আয়াতটি তাহাদের সম্পর্কে সম্পত্তির উত্তরাধিকারী সাব্যস্ত করিত। তাই এই আয়াত নাঘিল করিয়া বলিয়া দেওয়া হয় যে, তাহাদের জন্য ওসীয়াত করা হইলে তাহারা ওসীয়াত অনুযায়ী অংশ পাইবে, কিন্তু ওয়ারিস হিসাবে তাহারা অংশ পাইবে না। মোট কথা আল্লাহ তাআলা মুখে ডাকা পুত্রদেরকে মীরাসী স্বত্‌ দিতে নিষেধ করিয়াছেন। তাহারা অংশীদার হইলে একমাত্র ওসীয়াতের অংশীদার হইবে। ইহা ব্যতীত অন্য কোন স্বত্‌ তাহারা প্রাপ্য নয় । ইব্‌ন জারীর ইহা বর্ণনা করিয়াছেন। ইব্‌ন জারীর (র) উক্ত মত প্রকাশ করিয়া বলেন যে, $:4১.০5 1৯:১-_এর অর্থ হইল, অঙ্গীকারাবদ্ধ স্বজনদের সাহায্য করা, সুখে-দুঃখে খোঁজ-খবর নেওয়া এবং তাহাদের জন্য ওসীয়াত করিয়া যাওয়া । ইহার অর্থ এই নয় যে, তাহাদেরকে ত্যাজ্য সম্পত্তির উত্তরাধিকারী করা। আয়াতের এই অর্থ করিলে আয়াতটিকে মানসূখ বলারও প্রয়োজন হয় না এবং ইহাও বলিতে হয় না যে, এই নির্দেশ পূর্বে ছিল, এখন নাই; বরং এই কথা বলা যায় যে, আয়াতের নির্দেশ হইল, তোমাদের মধ্যে একে অপরের সাহায্য-সহানুভূতির যে অঙ্গীকার করা হইয়াছে, তাহা পুরণ কর। সুতরাং আয়াতটি রহিত নয়, ইহার বিধান কার্যকর রহিয়াছে । তবে এই ব্যাখ্যার মধ্যে সন্দেহ রহিয়াছে । কেননা তৎকালে কোন কোন অঙ্গীকার সাহায্য-সহযোগিতার ব্যাপারে হইত বটে, কিন্তু কোন কোনটি হইত মীরাস বা ত্যাজ্য সম্পত্তির উত্তরাধিকারের ব্যাপারে । ইহা বহু মনীষী হইতে ইতিপূর্বে বর্ণিত হইয়াছে। যেমন হযরত ইবৃন আব্বাস (রা) বলিয়াছেন যে, প্রথমে মুহাজিররা আনসারদের উত্তরাধিকারী হইতেন, কিন্তু আনসারদের আত্মীয়রা তাহাদের ত্যাজ্য সম্পত্তির উত্তরাধিকারী হইতেন না। পরবর্তীতে ইহা রহিত করিয়া দেওয়া হয়। অতএব ইব্‌ন জারীর (র) কিভাবে বলেন যে, ইহা রহিত নয়; বরং মুহকাম ? আল্লাহই ভালো জানেন। $ 5 টিটি রে $ পট ডে এল ঠা 5 পাপা লি রাত ল ৮৪৫৫ /1[শ৮৫ 55158210545) ০) 45 0545 0553 05) এতসব ৫৯82 5 লগত 5511৫ ৮7 511১8 544 ১14৫5 ৯০01৮ 5219502585১ 20118505 ৩৬৪৪৯ ৩১১-৮০৪০১৫১৪০৫ ৮৮০ ১৩৫১ ৯৮৪৮ 27 ঠপুর্ট এব চিট গর্ত ৮৫ পট 5৮8 3 ৩ পাপা ই [শে 54 প্র .. 0128 6৮০ 086 20198 5৮5০ ৩৪. “পুরুষ নারীর কর্তা। কারণ, আল্লাহ তাহাদের এককে অপরের উপর শ্রেষ্ঠত্ব দান করিয়াছেন এবং পুরুষ তাহাদের ধন-সম্পদ ব্যয় করে। সুতরাং সাধৰী স্ত্রীরা অনুগতা হয় এবং যাহা লোক চক্ষুর অন্তরালে আল্লাহ সুরক্ষিত রাখিয়াছেন, উহারা তাহার হিফাযত করে। স্ত্রীদের মধ্যে যাহাদের অবাধ্যতার আশঙ্কা করো, তাহাদিগকে সদুপদেশ দাও, তারপর তাহাদের শয্যা বর্জন কর, অবশেষে তাহাদিগকে প্রহার কর। যদি তাহারা তোমাদের অনুগতা হয়, তবে তাহাদের বিরুদ্ধে কোন পথ অন্বেষণ করিও না । আল্লাহ মহান, শ্রেষ্ঠ ।”

— পৃষ্ঠা ৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।