0০011191115 সুরা নিসা . ৬৭ অর্থাৎ প্রত্যেক ব্যক্তির উত্তরাধিকারী হইবে তাহার ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনরা, অন্য কোন ব্যক্তি নয়। সহীহদ্বয়ে ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ৫ “উত্তরাধিকারীদেরকে তাহাদের অংশ দিয়া দাও। যাহা বাকী থাকিবে তাহা দাও আসাবাদেরকে |” অর্থাৎ ফারাইযের আয়াতে বর্ণিত বিধান অনুযায়ী ওয়ারিসদেরকে তাহার অংশ প্রদান কর। আর যাহা অবশিষ্ট থাকিবে উহা আসাবাদেরকে প্রদান কর। ইহার পরের আয়াতাংশে আল্লাহ তা'আলা বলিয়াছেন £ ৪ ৫১০21 ৬৪০ 23115 'যাহাদের সঙ্গে তোমরা সম্পদের অংশ প্রদানের ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ হইয়াছ।' অর্থাৎ এই আয়াতটি নাযিল হওয়ার পূর্বে এই সম্পকীয়ি যত অঙ্গীকারে তোমরা আবদ্ধ হইয়াছে, সেই অঙ্গীকারমত তোমরা তাহাদেরকে অংশ প্রদান কর। তবে এই আয়াত নাধিল হওয়ার পর যাহাদের সঙ্গে এমন অঙ্গীকার করা হইয়াছে, তাহারা উহা পাইবে না। মোটকথা পূর্বে যত অঙ্গীকার ও কসম করা হইয়াছে, উহা কার্যকরী হইবে । আর ইহার পর যত অঙ্গীকার করা হইয়াছে, উহা কার্যকরী হইবে না। ইবৃন আবূ হাতিম (র)...... ইব্ন আব্বাস (রো) হইতে বর্ণনা করেন যে, ইব্ন আব্বাস (রা) বলেন £ ১$-:১৯১৯১০৪ -এর অর্থ হইল তাহাদের প্রতি সহানুভূতিশীল হওয়া, সাহায্য করা এবং তাহাদের জন্য ওসীয়াত করা-_তবে তাহারা মীরাস পাইবে না। আবূ উসামা হইতে পর্যায়ক্রমে আবু কুরাইব ও ইব্ন জারীর এবং আবু মালিক ও মুজাহিদ হইতে ভিন্ন সূত্রে এইরূপ বর্ণনা করা হইয়াছে। আলী ইবৃন আবূ তালহা (র)...... ইব্ন আব্বাস (রো) হইতে বর্ণনা করেন যে, ১৪১41৩ ৩১151 (০8 এই আয়াতাংশের ভাবার্থে ইব্ন আব্বাস (রা) বলেন ঃ পূর্বেকার লোকেরা পরম্পরে অঙ্গীকার করিত যে, তাহাদের মধ্যে প্রথমে যে মারা যাইবে, দ্বিতীয়জন তাহার ত্যাজ্য সম্পত্তির মালিক হইবে । ইহার পরিপ্রেক্ষিতে আল্লাহ তা“আলা এই আয়াতটি নাধিল করেন ৪ ১১১০১ 401 ৮৮55 প একি সিসি. 1১১৭ ৫৭251 ৪11 ১৯5 ০121 ০2১৯৮৬০]ও অর্থাৎ এই আয়াত দ্বারা বলা হইয়াছে যে, তাহাদের জন্য নিজ সম্পত্তির এক-তৃতীয়াংশ ওসীয়াত করা জায়েয রহিয়াছে । মোটকথা, এই মতই হইল সর্বাধিক প্রসিদ্ধ ও প্রচলিত মত। পূর্ববর্তী আরও বহু মনীষী বলিয়াছেন যে, এই আয়াতটি দ্বারা পূর্ব আয়াতটিকে রহিত করা হইয়াছে। সাঈদ ইব্ন জুবায়র (র) বলেন £ ১$::-০১+১১৭৮-এর অর্থ হইল, ত তাহাদের প্রাপ্য মীরাস তাহাদিগকে প্রদান করা। কেননা আবু বকর (রা) একটি লোকের সঙ্গে অনুরূপ অঙ্গীকারাবদ্ধ ছিলেন এবং তাহাকে তিনি অংশ দিয়াছিলেন। ইব্ন জারীর (র) ইহা বর্ণনা করিয়াছেন।
— পৃষ্ঠা ৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।