Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 03
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 সূরা নিসা | ৬১ ইবৃন আবূ হাতিম (র)...... ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইবৃন আব্বাস (রা) বলেন £ জনৈক মহিলা বলিলেন, হে আল্লাহ্‌র রাসূল! মহিলারা পুরুষের অর্ধেক মীরাস পায়, সাক্ষীর বেলায় দুইজন মহিলা একজন পুরুষের মর্যাদা পায়, আমরা আমলের বেলায়ও এইভাবে পুরুষের অর্ধেক সাওয়াব পাইয়া থাকি। অতঃপর আল্লাহ তা'আলা আলোচ্য আয়াতটি নাধিল করেন। সুদ্দী (র) আলোচ্য আয়াত সম্পর্কে বলেন 3 পুরুষরা বলিতেছিল যে, আমরা যখন মহিলাদের তুলনায় দিগুণ স্বতাধিকারী হই, তখন পুণ্যও আমরা তাহাদের তুলনায় দ্বিগুণ পাইব! পক্ষান্তরে মহিলারা বলিতেছিল যে, আমাদের উপর জিহাদ ফরয করা হয় নাই । যদি আমাদের উপর ফরয করা হইত, আমরা জিহাদ করিতাম । অতএব আমরা উহার পুণ্য হইতে বঞ্চিত হইব কেন ? ফলে আল্লাহ তা'আলা এই আয়াতের মাধ্যমে উভয় পক্ষকে তাহাদের দাবি হইতে নিবৃত্ত থাকিতে বলেন। শুধু তাহা নহে; তিনি আরো বলেন যে, তোমরা আমার নিকট অনুগ্রহ প্রার্থনা কর। সুদ্দী (র) আরো বলেন, কাতাদা (র) হইতেও এইরূপ বর্ণিত হইয়াছে। আলী ইব্‌ন আবূ তালহা (র)...... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন, আলোচ্য আয়াত সম্পর্কে ইবন আব্বাস (রা) বলেন ৪ যাহারা বলে যে, আহা, অমুক ব্যক্তির ধন-সম্পদ ও সন্তানাদি যদি আমার হইত, তাহাদিগকেও এই ধরনের অবাস্তব আকাজ্ষা করা হইতে এই আয়াত দ্বারা নিষেধ করা হইয়াছে । আরো বলা হইয়াছে যে, তোমরা আল্লাহ্‌র নিকট উহা প্রার্থনা কর। হাসান (র), মুহাম্মাদ ইবৃন সীরীন (র) ও যাহ্হাক (র)-ও ইহা বলিয়াছেন। আয়াতের প্রকাশ্য ভাষ্য অনুযায়ী এই অর্থই বুঝা যায়। দ্বিতীয়ত, নিন্নবর্ণিত সহীহ হাদীসটির অর্থও ইহার বিপরীত বলিয়া বুঝায় না। উহাতে আসিয়াছে যে, “দুই ব্যক্তিই কেবল হিংসার পাত্র হওয়ার যোগ্য । এক, সেই ধনী ব্যক্তি যে স্বীয় মাল প্রতিযোগিতার সহিত আল্লাহর পথে বিলাইয়া দেয়। তখন দ্বিতীয় ব্যক্তি বলে, যদি আমারও এইরূপ সম্পদ হইত তবে আমিও উহার মত আল্লাহ্‌র পথে খরচ করিতে থাকিতাম। অতএব উহারা উভয়ে পুণ্যের বেলায় সমান অধিকারী হইবে ।” আলোচ্য আয়াতের অর্থও ইহার বিপরীত নয়। তবে পার্থক্য হইলো এতটুকু যে, এই আয়াত দ্বারা প্রাকৃতিক বিষয়ে অমূলক আকাঙ্ষা করা হইতে নিষেধ করা হইয়াছে। পক্ষান্তরে হাদীসে বলা হইয়াছে অতিপ্রাকৃতিক বিষয়কে লক্ষ্য করিয়া। তাই আল্লাহ তাআলা বলিয়াছেন ঃ ১১৮১০1০৫০৪৫ 9 44105 0৭ [বত “তোমরা এমন সব বিষয়ে আকাজ্া করিও না, যে সব বিষয়ে আল্লাহ তোমাদের একের উপর অপরের শ্রেষ্ঠতু দান করিয়াছেন।” অর্থাৎ দীনী বিষয়ে তোমরা এই ধরনের আকাজ্া করিও না। হযরত উম্মে সালমা (রা) এবং হযরত ইবৃন আব্বাস রো)-এর হাদীস দ্বারা এই অর্থ বুঝা যায়। এইভাবে আতা ইব্‌ন আবু রাবাহ €র) বলে £ এই আয়াতটি নাযিল হইয়াছে তাহাদের ব্যাপারে যাহারা আকাজঙ্কা প্রকাশ করিয়া বলে, অমুকের সম্পদ-সন্তান যদি আমার হইত, এবং সেই মহিলাদের ব্যাপারে, যাহারা বলে, আমরা যদি পুরুষ হইতাম, তাহা হইলে আমরা জিহাদ করিয়া তাহাদের সমান পুণ্য লাভ করিতাম । ইবৃন জারীর ইহা বর্ণনা করিয়াছেন।

— পৃষ্ঠা ৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।