Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 03
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ৬০ তাফসীরে ইব্‌ন কাছীর পরিশেষে কথা হইল, আমরা যদি এই ধরনের পাপসমূহ গণনা করিয়া দেখি, তাহা সংখ্যায় বহু হইবে। পরক্তু যাহারা বলিয়াছেন যে, আল্লাহ যাহা করিতে নিষেধ করিয়াছেন, তাহাই কবীরা গুনাহ, তাহাদের মতে ইহার সংখ্যা হইবে অগণিত । আল্লাহই ভাল জানেন। /5$1 (৩০১৮৪) 5 0029১৮০9545 : ৮ 22452) 0261 1১৫25) 68 (08216, ৮4৯5 620119578 * রণ ৩৫ ১ ০902 0 (2৮ 55 ৩২. “আর আল্লাহ তোমাদের উপর অপরকে যে মর্যাদা দিয়াছেন, উহার আকাজ্কী হইও না। পুরুষদের জন্য তাহাই রহিয়াছে যাহা তাহারা উপার্জন করিল এবং নারীদের জন্যও তাহাই রহিয়াছে যাহা তাহারা উপার্জন করিয়াছে এবং আল্লাহ্‌র কাছে মর্যাদা চাও, নিশ্চয়ই আল্লাহ সকল কিছুই জানেন ।” তাফসীর £ ইমাম আহমদ (র)..... মুজাহিদ হইতে বর্ণনা করেন যে, মুজাহিদ রে) বলেন ঃ একবার হযরত উম্মে সালমা (রা) হযরত রাসূলুল্লাহ (সা)-কে বলিয়াছিলেন, হে আল্লাহ্‌র রাসূল! পুরুষরা জিহাদে অংশগ্রহণ করে, অথচ আমরা নারীরা এই পূণ্য হইতে বঞ্চিত থাকি। অনুরূপভাবে আমরা মীরাসও পুরুষদের তুলনায় অর্ধেক পাইয়া থাকি। অতঃপর তাহার উক্ত জিজ্ঞাসার প্রেক্ষিতে আল্লাহ তা'আলা এই আয়াতটি নাযিল করেন £ অর্থাৎ “তোমরা এমন সব বিষয়ে আকাজ্ষা করিও না, যে সব বিষয়ে আল্লাহ তোমাদের একের উপরে অপরের শ্রেষ্ঠতু দান করিয়াছেন ।' তিরমিযী (র)...... উম্মে সালমা (রা) হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন। অতঃপর বলিয়াছেন, হাদীসটি দুর্বল। কেহ মুজাহিদ (র) হইতে এবং কেহ ইব্‌ন নাজীহ হইতেও ইহা রিওয়ায়াত করিয়াছেন ূ ইব্‌ন জারীর ও হাকিম (র)...... মুজাহিদ হইতে বর্ণনা করেন যে, মুজাহিদ (র) বলেন £ একবার উম্মে সালমা (রা) রাসূলুল্লাহ সো)-কে বলেন, হে আল্লাহ্‌র রাসূল! আমরা যুদ্ধ করি না, তাই শাহাদতের মর্যাদাও পাই না। অন্যদিকে আমাদিগকে মীরাসও দেওয়া হয় অর্ধেক, এই বৈষম্য কেন ? অতঃপর আল্লাহ তা'আলা আলোচ্য আয়াতটি নাধিল করেন। পরবতীতে ইহার প্রেক্ষিতে এই আয়াতটিও নাযিল করা হয় ঃ (৮১১ 01 5৪3১০ ৫০ ৭2 এ ভা» ৩ আবদুর রাষ্যাক (র)...... মক্কার একজন বিশিষ্ট ব্যক্তি হইতে বর্ণনা করেন যে, মক্কার সেই ব্যক্তি বলিয়াছেন ঃ কতিপয় মহিলার আর্জির প্রেক্ষিতে এই আয়াতটি নাধিল হইয়াছিল । তাহারা বলিয়াছেন, আহা, আমরা যদি পুরুষ হইতাম! তাহা হইলে আমরা তাহাদের মত জিহাদ করিতে পারিতাম এবং আল্লাহ্‌র পথে যুদ্ধ করিয়া পূণ্য লাভ করিতে পারিতাম। .

— পৃষ্ঠা ৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।