0০011191115 সূরা নিসা ৫৫ আলোচ্য রিওয়ায়াতের বর্ণনাকারী ইব্ন আবূ হাতিম (র) বলেন ঃ হযরত আয়েশা (রা)-এর উদ্দিষ্ট আয়াতটি হইল ঃ ১৮০০০ 055415১8৮৮5 0 4০ ইব্ন জারীর রে)...... মু'আবিয়া ইব্ন কুররা (র) হইতে বর্ণনা করেন যে, মু'আবিয়া ইব্ন কুররা (র) বলেন 8 একদা আমি হযরত আনাস ইব্ন মালিক (রা)-এর 'নিকট আসিয়া দেখি যে, তিনি এই আয়াতটি সম্পর্কে আলোচনা করিতেছেন । এক পর্যায়ে তিনি বলেন, আল্লাহ তাহার পক্ষ হইতে আমাদিগকে যাহা দিয়াছেন তাহার মধ্যে ইহা হইতে উত্তম আর কিছু দেখি না। তিনি এই আয়াতটি সম্পর্কে অত্যন্ত সত্তুষ্টি প্রকাশ করিয়া বলেন, আমরা যদি ইহার উপর যথাযথ আমল করি, তাহা হইলে আমরা অবশ্যই আল্লাহ্র অনুগ্রহপ্রাপ্ত হইব । আয়াতটি হইল ঃ 2231 4১০ ০৩৫০ ৮০ ১4০৫ ও ৪। অর্থাৎ “যেইগুলি সম্পর্কে তোমাদিগকে নিষেধ করা হইয়াছে, যদি তোমরা সেই সব বড় গুনাহগুলি হইতে বাচিয়া থাকিতে পার, তবে আমি তোমাদের ছোট ছোট ক্রটি-বিচ্যুতিগুলি ক্ষমা করিয়া দিব এবং সম্মানজনক স্থানে তোমাদিগকে প্রবেশ করাইব।' আলোচ্য বিষয় সম্বন্ধে হযরত ইব্ন আব্বাস (রা)-এর অভিমত ইবৃন জারীর (র)...... তাউস (র) হইতে বর্ণনা করেন যে, তাউস (র) বলেন ৪ ইব্ন আব্বাস (রা)-এর নিকট কবীরা গুনাহ সম্বন্ধে আলোচনা প্রসঙ্গে লোকজন বলিলেন যে, উহা তো সাতটি । ইবৃন আব্বাস (রা) ইহা শুনিয়া বলেন, না, সাতের চেয়ে অনেক বেশি। ইবৃন আবূ হাতিম (র)...... তাউস (র) হইতে বর্ণনা করেন যে, তাউস (র) বলেন £ আমি ইব্ন আব্বাস রো)-কে জিজ্ঞাসা করিলাম যে, কবীরা গুনাহ সাতটি কি কি? তিনি বলিলেন, ইহার সংখ্যা সাত হইতে সত্তরের কাছাকাছি । ইবৃন জারীর (র)...... তাউস (র) হইতে বর্ণনা করেন যে, তাউস রে) বলেন ঃ এক ব্যক্তি ইব্ন আব্বাস (রা)-এর নিকট গিয়া বলেন, আল্লাহ যে সাতটি কবীরা গুনাহর কথা উন্মেখ করিয়াছেন তাহা জানেন কি ? জানিয়া থাকিলে আমাকে বলিয়া দিন। ইব্ন আব্বাস (রা) বলিলেন, উহার সংখ্যা কমসে কম সাত হইতে সত্তরটি। আবদুর রায্যাক (র)...... তাউস রে) হইতে বর্ণনা করেন যে, তাউস বলেন ঃ হযরত ইব্ন আব্বাস (রা)-কে জিজ্ঞাসা করা হইল যে, কবীরা গুনাহ কি সাতটি ? তিনি বলিলেন, উহা সত্তরটির কাছাকাছি। আবু আলীয়া রিয়াহী রে)-ও এইরূপ বলিয়াছেন। ইব্ন জারীর (র)...... সাঈদ ইব্ন জুবায়র (রা) হইতে বর্ণনা করেন যে, সাঈদ ইব্ন জুবায়র বলেন £ এক ব্যক্তি ইব্ন আব্বাস (রা)-কে জিজ্ঞাসা করেন 'যে, কবীরা গুনাহ কি সাতটি? তিনি বলিলেন, উহা সাত হইতে প্রায় সাতশতের কাছাকাছি। তবে আল্লাহ্র নিকট ক্ষমা প্রার্থনা করিলে কবীরা গুনাহ কবীরা থাকে না । পক্ষান্তরে উপধুপরি সগীরা গুনাহ করিতে থাকিলে সগীরাও সগীরা থাকে না। ইবন আব্বাস রো) হইতে আলী ইবৃন আবূ তালহা (র) বর্ণনা করেন যে,
— পৃষ্ঠা ৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।