Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 03
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ৫৪ তাফসীরে ইব্‌ন কাছীর ইব্ন আবূ হাতিম (র)...... আলী (রে) হইতে বর্ণনা করেন যে, আলী (রো) বলেন ঃ কবীরা গুনাহ হইল, আল্লাহ্‌র সহিত শরীক করা; অন্যায়ভাবে কাহাকেও হত্যা করা; ইয়াতীমের সম্পদ ভক্ষণ করা; সতী-সাধ্বী নারীর উপর মিথ্যা অপবাদ আরোপ করা; যুদ্ধক্ষেত্র হইতে পৃষ্ঠ প্রদর্শন করা, হিজরত করিয়া পুনরায় স্বদেশে ও স্বদেশবাসীর নিকট প্রত্যাবর্তন করা; যাদু করা; পিতামাতার নাফরমানী করা; সুদ খাওয়া; দলত্যাগ করা এবং ক্রেতা-বিক্রেতার মধ্যে ভুল বুঝাবুঝি সৃষ্টি করিয়া ক্রয়-বিক্রয় হইতে না দেওয়া । ইতিপূর্বেও হযরত ইব্ন মাসউদ রো) হইতে বর্ণিত হইয়াছে যে, তিনি বলিয়াছেন ঃ সর্বাপেক্ষা বড় গুনাহগুলি হইল, আল্লাহ্র সহিত শরীক করা; আল্লাহ্র বদান্যতা হইতে উদাসীন থাকা; আল্লাহ্র করুণা হইতে নিরাশ হওয়া এবং আল্লাহ্‌র মকর হইতে নির্ভয় থাকা । ইব্‌ন জারীর (ে)......ইবৃন মাসউদ (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্ন মাসউদ (রো) বলেন ঃ সূরা নিসার প্রথম ত্রিশটি আয়াতে কবীরা গুনাহ সম্বন্ধে আলোচনা করা হইয়াছে। অন্য একটি রিওয়ায়াতে ইব্ন মাসউদ (রা) হইতে বর্ণনা করা হইয়াছে যে, ইব্ন মাসউদ (রা) বলেন ঃ সূরা নিসার প্রথম আয়াত হইতে ত্রিশ আয়াত পর্যন্ত কবীরা গুনাহ সম্পর্কে বলা হইয়াছে । অতঃপর তিনি এই আয়াতটি পাঠ করেন ঃ 5 005081052৯5) ইব্‌ন আবূ হাতিম (র)...... বুরায়দা হইতে বর্ণনা করেন যে, বুরায়দা (র) বলেন £ সবচেয়ে বড় গুনাহ হইল, আন্রাহ্র সহিত শরীক করা; পিতামাতার অবাধ্য হওয়া, প্রয়োজনাতিরিক্ত পানি আটকাইয়া রাখা এবং ষাঁড় দিয়া বিনিময় ছাড়া প্রজনন করাইতে না দেওয়া। সহীহদ্বয়ে বর্ণিত হইয়াছে, হযরত নবী (সা) বলিয়াছেন $ “অতিরিক্ত পানি আটকাইয়া রাখিও না এবং তোমাদের অতিরিক্ত ঘাস হইতে অন্যের পশুকে খাইতে বাধা দিও না।” সহীহদ্বয়ে আরো বর্ণিত হইয়াছে যে, হযরত নবী (সা) বলেন ঃ তিন ব্যক্তির প্রতি আল্লাহ তা'আলা কিয়ামতের দিন দৃষ্টিপাত করিবেন না এবং তাহাদিগকে পবিত্রও করিবেন না। উপরন্তু অতিরিক্ত পানি হইতে পথিককে পান করিতে দেয় না।” উক্ত হাদীসের কিতাবদ্বয়ে হাদীসটি পুরাপুরি বর্ণনা করা হইয়াছে। মারফু সূত্রে আমর ইব্‌ন শুআয়বের দাদা হইতে ইব্‌ন শুআয়বের সূত্রে ইমাম আহমদ (র) তাহার মুসনাদে বর্ণনা করেন যে, আমর ইব্‌ন শুআয়বের দাদা বলেন ঃ “যে ব্যক্তি অতিরিক্ত পানি হইতে পান করিতে না দেয় এবং অতিরিক্ত ঘাস হইতে অন্যদের পশুকে খাইতে না দেয়, কিয়ামতের দিন আল্লাহ তা'আলা তাহাকে তাহার রহমত হইতে বঞ্চিত রাখিবেন।* ইব্‌ন আবূ হাতিম (র)...... মাসরূক হইতে বর্ণনা করেন যে, মাসরূক রে) বলেন ঃ আয়েশা (রা) বলিয়াছেন, কুরআনে নারীদের বিভিন্ন বিষয় সম্বন্ধে আলোচনার স্থানে কবীরা গুনাহর কথা উল্লিখিত হইয়াছে ।

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।