Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 03
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ৫২ তাফসীরে ইবৃন কাছীর শরীক করা; আল্লাহ যাহাকে হত্যা করা হারাম করিয়াছেন তাহাকে হত্যা করা; সতী-সাধবী নারীর উপর অপবাদ আরোপ করা; ইয়াতীমের সম্পদ ভক্ষণ করা; সুদ খাওয়া; যুদ্ধের দিন পৃষ্ঠ প্রদর্শন করা এবং হিজরতের পর পুনরায় কাফিরদের দেশে আসিয়া বসতি স্থাপন করা। হাদীসটির বর্ণনাকারী সাহল তাহার পিতাকে জিজ্ঞাসা করেন যে, আব্বা! হিজরত করার পরে স্বদেশে প্রত্যাবর্তন করা কোন্‌ দৃষ্টিতে কবীরা গুনাহের অন্তর্ভুক্ত করা হইল ? তিনি বলিলেন, বস! একটি লোক হিজরত করিয়া মুসলিম দেশে আসার পর সে গনীমতের অং পায় ও তাহার উপর যুদ্ধে অংশগ্রহণ করা ওয়াজিব হইয়া যায়। ইহার পর যদি সে সমস্ত কিছু জঘন্যতম অপরাধ আর কি হইতে পারে ? ইমাম আহমদ (র)...... সালমা ইব্‌ন কায়স আশজাঈ (রা) হইতে বর্ণনা করেন, তিনি বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বিদায় হজ্জের দিন বলিয়াছেন, “চারটি বিষয় হইতে তোমরা সাবধান _ থাক! অর্থাৎ আল্লাহ্র সহিত শরীক করিও না, অন্যায়ভাবে কাহাকেও হত্যা করিও না, ব্যভিচার করিও না এবং চৌর্যবৃত্তি অনুসরণ করিও না ।” বর্ণনাকারী বলেন, এই কথাগুলি আমি যত পরিষ্কারভাবে শুনিয়াছি, তেমন আর কেহ শুনে নাই। মানসুরের সূত্রে ইব্‌ন মারদুবিয়া (র), নাসাঈ রে) এবং আহমদ (র)-ও ইহা বর্ণনা করিয়াছেন। ইব্‌ন আববাস (রা) হইতে....... এই হাদীসটি পূর্বেও বর্ণিত হইয়াছে। ইবৃন আব্বাস (রা) বলেন ঃ “রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, ওসীয়ত করার দ্বারা কাহারো ক্ষতি সাধন করাও কবীরা গুনাহ ।” ইব্‌ন জারীর রে)...... হযরত আবূ উমামা (রা) হইতে বর্ণনা করেন যে, আবূ উমামা রো) বলেন ৪ কতিপয় সাহাবী রাসূলুন্নাহ (সা) সকাশে কবীরা গুনাহ সম্বন্ধে আলোচনা করিতেছিলেন। রাসূলুল্লাহ (সা) তখন হেলান দিয়া বসিয়াছিলেন। তীহারা বলিতেছিলেন, কবীরা গুনাহ হইল, আল্লাহ্‌র সহিত শরীক করা; ইয়াতীমের সম্পদ ভক্ষণ করা; সতী-সাধ্বী নারীর প্রতি মিথ্যা অপবাদ আরোপ করা; পিতামাতার নাফারমানী করা; মিথ্যা কথা বলা; পর দোষ চর্চা করা; যাদু করা এবং সুদ খাওয়া । পরিশেষে রাসূলুল্লাহ (সা) এই আয়াতটি পাঠ করেন ৪ ূ অর্থাৎ “সেই পাপ তাহারা কোথায় রাখিয়াছে যাহারা আল্লাহর নামে কসমকে অল্পমূল্যে বিক্রি করে ? ইহার সনদে দুর্ঘলতা রহিয়াছে বটে, তবুও হাসান পর্যায়ের । আলোচ্য বিষয় সম্বন্ধে পূর্ববর্তী মনীষীগণের অভিমত ঃ প্রথমে এই বিষয়ের উপর হযরত উমর (রা) এবং হযরত আলী রো) হইতে হাদীস বর্ণনা করা হইয়াছে । অপর হাদীস ঃ

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।