্ 001716115 সূরা নিসা ..€১ ব্যক্তি আসিয়া রাসূলুল্লাহ (সা)-কে জিজ্ঞাসা করিলেন যে, কবীরা গুনাহ;কি কি? রাসূলুল্লাহ (সা) উত্তরে বলিলেন, “আল্লাহ্র সহিত শরীক করা, আল্লাহ্র করুণা হইতে নিরাশ হওয়া এবং আল্লাহ্র মকর হইতে নির্ভয় থাকা ।” এইগুলি হইল কবীরা গুনাহর মধ্যে বড় কবীরা গুনাহ। বায্যার রে)...... হযরত ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্ন আব্বাস রো) বলেন £ এক ব্যক্তি রাসূলুল্লাহ (সা)-কে বলেন, হে আল্লাহ্র রাসূল! কবীরা গুনাহ কি কি? রাসূলুল্লাহ (সা) বলিলেন ঃ “আল্লাহ্র সহিত শরীক করা, আল্লাহ্র করুণা হইতে নিরাশ হওয়া এবং তাকদীরের ব্যাপারে উদাসীন থাকা ।” ইহার সনদে সনে রহিয়াছে পরত এই হাদীসটি মওক্ফ। তবে ইবন মাসউদ রো) হইতে এইরূপ হাদীস বর্ণিত হইয়াছে। ইবৃন জারীর (র)...... আবু তুফায়ল হইতে বর্ণনা করেন যে, আবু তুফায়ল (র) বলেন £ ইব্ন মাসউদ (রা) বলিয়াছেন 3 “কবীরা গুনাহগুলির মধ্যে কয়েকটি কবীরা গুনাহ হইল, আল্লাহ্র সঙ্গে শরীক করা; তাকদীরের ব্যাপারে উদাসীন থাকা এবং মাল্লাহ্র রহমত হইতে নিরাশ হওয়া ।” আবদুল্লাহ্ (রা) হইতে আ“মাশের সূত্রেও ইহা বর্ণিত হইয়াছে । তেয়নি ইব্ন মাসউদ (রা) হইতে বিভিন্ন সূত্রে আবূ তুফায়ল সূত্রেও ইহা রিওয়ায়াত করা হইয়াছে। মোট কথা সন্দেহাতীতভাবে হাদীসটি সহীহ বলিয়া সাব্যস্ত । আল্লাহ্র ব্যাপারে কুধারণা পোষণ করা সম্পকী় হাদীস ঃ ইব্ন মারদুবিয়া (র)...... হযরত ইবন উমর (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্ন উমর (রা) বলেন ঃ “কবীরা গুনাহগুলির মধ্যে অন্যতম কবীরা গুনাহ হইল আল্লাহ্র সম্বন্ধে কুধারণা পোষণ করা ।” হাদীসটি নিতান্ত গরীব। হিজরত করিয়া পুনরায় কাফিরের দেশে আসিয়া বসতি স্থাপন করা সম্পকীয় হাদীস £ ইব্ন মারদুবিয়া (র)......সাহল ইব্ন আবূ খায়সামা রো) হইতে বর্ণনা করেন যে, সাহল ইব্ন আবু খায়সামা (রা) বলেন ঃ আমি রাসূলুল্লাহ (সা)-এর নিকট শুনিয়াছি যে, একদা তিনি বলেন ঃ “সাতটি বড় কবীরা গুনাহ সম্পর্কে তোমরা আমাকে জিজ্ঞাসা করিতেছ না কেন? উহা হইল, আল্লাহ্র সহিত শরীক করা; কাহাকেও হত্যা করা, যুদ্ধক্ষেত্র হইতে শত্রুকে পৃষ্ট প্রদর্শন করিয়া ভাগিয়া আসা, ইয়াতীমের সম্পদ ভক্ষণ করা, সুদ খাওয়া; সতী-সাধৰী নারীর প্রতি মিথ্যা অপবাদ আরোপ করা; কাফিরের দেশ হইতে হিজরত করিয়া পুনর্বার কাফিরের দেশে প্রত্যাবর্তন করা ।” ইহার সনদে সন্দেহ রহিয়াছে. দ্বিতীয়ত, এই রিওয়ায়াতটিকে মারফু বলা সাংঘাতিক ভূল । তবে সঠিক হইল ইবৃন জারীরের রিওয়ায়াতটি | উহা এই £ ইব্ন জারীর (র)...... সাহল ইবৃন আবূ খায়সামা হইতে বর্ণনা করিয়াছেন যে, আবূ খায়সামা (রো) বলেন ঃ আমি কুফার মসজিদে ছিলাম । তখন হযরত আলী (রা) মসজিদের মিম্বরে উঠিয়া বলিতেছিলেন ঃ “হে লোক ' সকল! কবীরা গুনাহ সাতটি । ইহা শুনিয়া জনতা চিৎকার করিয়া উঠিলেন। তিনি উহা তিনবার পুনরাবৃত্তি করেন। অতঃপর বলেন, তোমরা সেই সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করিতেছ না কেন? জনতা সমস্বরে বলিল, হে আমীরুল মুমিনীন! সেইগুলি কি কি? তিনি বলিলেন, আল্লাহ্র সহিত
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।