Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 03
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ৫০ তাফসীরে ইব্‌ন কাছীর _ তিরমিযী রে) বলেন, হাদীসটি সহীহ । সহীহ হাদীসে আসিয়াছে যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ৪ “কোন মুসলমানকে গালি. দেওয়া ফাসিকী এবং কোন মুসলমানকে হত্যা করা কুফরী ।” ইব্‌্ন আবূ হাতিম (র)...... হযরত আবূ হুরায়রা রো) হইতে বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ “বড় বড় পাপগুলির মধ্যে সর্বাপেক্ষা বড় পাপ হইল, কোন মুসলমানের সম্মানের হানি করা এবং একটি গালির বিনিময়ে দুইটি গালি দেওয়া ।” ইব্‌ন আবূ দাউদ (র)...... হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন £ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ “অন্যতম বড় পাপ হইল অন্যায়ভাবে কোন মুসলমানের ইষষতের উপর আঘাত করা এবং একটি গালির বিনিময়ে দুইটি গালি দেওয়া ।” ইব্‌ন মারদুবিয়া ()...... হযরত আবু হুরায়রা (রা) হইতে এইরূপ বর্ণনা করিয়াছেন । ইব্‌ন আবূ হাতিম (র)...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস রো) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ঃ “যে ব্যক্তি ওযর ব্যতীত দুই ওয়াক্ত নামায একত্রিত করে, সে ব্যক্তি কবীরা গুনাহ্‌র দরজাসমূহের একটির মধ্যে প্রবেশ করে।” আবু ঈসা তিরমিষী (র)...... মু'তামার ইব্‌ন সুলায়মান হইতে ইহা বর্ণনা করিয়াছেন। ইব্‌ন আবূ হাতিম ()...... আধূ কাতাদা গাদাবী রে) হইতে বর্ণনা করেন যে, আবু কাতাদা গাদাবী (র) বলেন £ আমাদের নিকট উমর (রা)-এর পত্র পড়া হয়। তাহাতে লিখা ছিল, বিনা ওযরে দুই ওয়াক্ত নামায একত্রিত করা; যুদ্ধক্ষেত্র হইতে পৃষ্ঠ প্রদর্শন করিয়া ভাগিয়া আসা । ইহার সনদ বিশুদ্ধ । মোটকথা যোহর-আসর অথবা মাগরিব-ইশাকে শরী“আতের বিধান অনুযায়ী আদায় না করিয়া পূর্বে বা পরে আদায় করার ব্যাপারে আল্লাহ্‌র পক্ষ হইতে অভিসম্পাত বাণী শুনানো হইয়াছে। অর্থাৎ ইহা করিলে সে কবীরা গুনাহ সম্পাদনকারী বলিয়া সাব্যস্ত হইবে । তাই যাহারা মোটেই নামায পড়ে না, তাহাদের কথা তো কল্পনাই করা যায় না। মুসলিম স্বীয় সহীহ সংকলনে বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, আল্লাহ্‌র অনুগত বান্দা এবং মুশরিকের মধ্যে পার্থক্য নির্ণয়কারী হইল নামায। সুনানে মারফু সূত্রে বর্ণিত হইয়াছে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ঃ “আমাদের মুসলমানদের এবং কাফিরদের মধ্যে নামায হইল পার্থক্য নির্ণয়কারী ৷ যে উহা তরক করিবে, সে কাফির বলিয়া গণ্য হইবে ।” রাসূলুল্লাহ (সা) আরো বলিয়াছেন, “যে ব্যক্তি আসরের নামায তরক করে, সে যেন তাহার সকল আমল জ্বালাইয়া ভস্ম করিয়া দেয়।” তিনি আরো বলিয়াছেন £ “যে ব্যক্তি আসরের নামায তরক করিল, সে যেন পরিবার- পরিজন ও মাল-সম্পদ সর্বস্ব ধ্বংস করিয়া ফেলিল।” আন্নীহ্র করুণা হইতে নিরাশ হওয়া এবং আল্লাহ্র মকর থেকে নির্ভয় থাকা সম্পকীয় হাদীস £ ইব্‌ন আবূ হাতিম (র)...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন £ একদা রাসূলুল্লাহ (সা) হেলান দিয়া বসিয়াছিলেন। এমন সময় এক

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।