Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 03
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

00171917115 সূরা নিসা ৪৭ মাল ভক্ষণ করা; পিতামাতার সহিত নাফরমানী করা এবং তোমাদের জীবন-মরণের কিবলা বায়তুল্লাহ শরীফে বিদ্রোহ ছড়াইয়া দেওয়া ।” আইয়ুব ইব্ন উতবা ইয়ামানী হইতে হাসান ইব্‌ন মূসা আল্-আশ্রাফ ইহা ধর্ণনা করিয়াছেন । তবে ইহার মধ্যে দুর্বলতা রহিয়াছে । আল্লাহই ভালো জানেন। ইমাম আহমদ (র)...... আবূ আইয়ুব (রা) হইতে বর্ণনা করেন যে, আবূ আইয়ুব (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ঃ “আল্লাহ্‌র যে বান্দা আন্মাহ্‌্র সঙ্গে কাহাকেও শরীক করে না, নামায প্রতিষ্ঠা করে; যাকাত প্রদান করে; রমযানের রোযা রাখে এবং কবীরা গুনাহ হইতে বিরত থাকে, তাহার জন্য বেহেশত অবধারিত। অথবা তাহাকে বেহেশতে প্রবেশ করান হইবে ।” ইহা শুনিয়া জনৈক ব্যক্তি জিজ্ঞাসা করিলেন, কবীরা গুনাহগুলি কি কি? তিনি বলিলেন £ আল্লাহ্র সঙ্গে শরীক করা; কোন মুসলমানকে অবৈধভাবে হত্যা করা এবং যুদ্ধক্ষেত্র হইতে পৃষ্ঠ প্রদর্শন করা । আহমদ (র) ইহা বর্ণনা করিয়াছেন এবং নাসাঈ একাধিক সনদে বাকিআ (র) হইতে ইহা বর্ণনা করিয়াছেন। ইব্‌ন. মারদুবিয়া (র)...... 7 284 করেন যে, আমর ইব্‌ন হাযম বলেন ঃ রাসূলুল্লাহ (সা) ইয়ামানবাসীদের নিকট ফরয, সুন্নাত ও দিয়াত সম্বলিত একটি চিঠি লিখিয়া আমর ইবৃন হাযমের দ্বারা পাঠাইয়াছেন। উক্ত পত্রে লিখা ছিল, “কিয়ামতের দিন যে সকল পাপকে বড় হিসাবে চিহ্নিত করা হইবে সেইগুলি হইল, আল্লাহ্র সঙ্গে শরীক করা; অন্যায়ভাবে কোন মু'মিনকে হত্যা করা; যুদ্ধক্ষেত্র হইতে শত্রুকে পৃষ্ঠ প্রদর্শন করিয়া ভাগিয়া আসা; পিতামাতার নাফরমানী করা; সতী-সাধ্বী নারীর প্রতি মিথ্যা অপবাদ আরোপ করা; যাদু শিক্ষা করা; সুদ খাওয়া এবং ইয়াতীমের মাল ভক্ষণ করা ।” উল্লেখ্য যে, অন্য রিওয়ায়াতে মিথ্যা সাক্ষ্য দেওয়াও কবীরা গুনাহ হিসাবে উল্লিখিত হইয়াছে। ইমাম আহমদ (র)...... হযরত আনাস ইব্‌ন মালিক (রা) হইতে বর্ণনা করেন যে, আনাস ইবৃন মালিক (রা) বলেন ঃ কবীরা গুনাহ সম্পর্কে হয় রাসূলুন্নাহ (সা)-কে জিজ্ঞাসা করা হইয়াছিল অথবা স্বেচ্ছায় তিনি বলিলেন যে, “কবীরা গুনাহ হইল, আল্লাহ্র সঙ্গে শরীক করা; অন্যায়ভাবে হত্যা করা এবং পিতামাতার নাফরমানী করা ।” ইহার পর তিনি বলেন, আমি তোমাদিগকে অন্যান্য কবীরা গুনাহ সম্পর্কে বলিব কিঃ আমরা বলিলাম, হ্যা, বলুন। অতঃপর তিনি বলিলেন, “আল্লাহ্‌র সঙ্গে শরীক করা; মিথ্যা বলা অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া ।” ইমাম বুখারী ও ইমাম যুসলিম (র)...... আবূ বাকর (রা) হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন, হযরত নবী (সা) বলেছেন ঃ “আমি কি তোমাদিগকে বড় বড় পাপগুলি সম্পর্কে বলিৰ ? আমরা বলিলাম, হ্যা, বলুন হে আল্লাহ্‌র রাসূল (সো)। অতঃপর তিনি বলিলেন £ আল্লাহ্‌র সহিত শরীক করা এবং পিতামাতার নাফরমানী করা । এই পর্যন্ত বলিয়া তিনি হেলান দেওয়া হইতে সোজা হইয়া বসিয়া আবার বলিলেন, মিথ্যা সাক্ষ্য দেওয়া এবং মিথ্যা কথা বলা ।” হুযুর (সা) ইহার পর আরও বলিতে থাকিলে সাহাবীগণ হুযুরের নীরবতা কামনা করিতে থাকেন।

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।