Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 03
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ৪৬ তাফসীরে ইব্‌ন কাছীর ইহা ইহা । তিনি বলিলেন, না, এইগুলি কবীরা গুনাহ নয় । আমি বলিলাম, আমি আরো এই এই পাপ করিয়াছি। তিনি বলিলেন, না, এইগুলিও কবীরা গুনাহ নয়। তখন তিনি বলিলেন, আচ্ছা, আমি তোমাকে কবীরা গুনাহগুলি গুনিয়া গুনিয়া বলিয়া দিতেছি, “আল্লাহ্‌র সঙ্গে শরীক করা; অন্যায়ভাবে কাহাকেও হত্যা করা; যুদ্ধক্ষেত্রে শত্রদের হইতে পৃষ্ঠ প্রদর্শন করা; সতী-সাধবী নারীর প্রতি মিথ্যা অপবাদ আরোপ করা; সুদ খাওয়া; অন্যায়ভাবে ইয়াতীমের সম্পদ ভক্ষণ করা; মসজিদে হারামের মধ্যে বিদ্রোহ ছড়াইয়া দেওয়া এবং পিতামাতার সঙ্গে নাফরমানী করা।” যিয়াদ (র) বলেন £ তাইলাসা (র) বলিয়াছেন, হযরত ইবৃন উমর্‌ রো) এই কথাগুলি বলিয়া আমার দিকে লক্ষ্য করিয়া দেখেন যে, এখনো আমার চেহারা হইতে ভয়ের ভাব দূর হয় নাই। তাই তিনি আমাকে এই ব্যাপারে পূর্ণ নিশ্চিন্ত করার লক্ষ্যে বলেন যে, তুমি কি দোযখে প্রবেশ করাকে ভয়াবহ মনে কর ? আমি বলিলাম, হ্যা । আবার বলিলেন, তুমি কি জান্নাতে প্রবেশ করার আকাজ্ফা রাখ ? আমি বলিলাম, হ্যা। তিনি ইহার পর জিজ্ঞাসা করিলেন, তোমার পিতামাতা কি জীবিত আছেন ? আমি বলিলাম, শুধু মা জীবিত আছেন। অতঃপর তিনি বলিলেন, তুমি তাহার সঙ্গে মধুর ব্যবহার কর এবং তাহাকে নিয়মিত খাদ্য দান কর। আর কবীরা গুনাহগুলি হইতে বাচিয়া থাক। আল্লাহ্র শপথ, তাহা হইল অবশ্যই তুমি বেহেশতে প্রবেশ করিবে। ইব্‌ন জারীর (র)...... তাইলাসা ইবৃন আলী আন্-নাহদী হইতে বর্ণনা করেন যে, তাইলাসা ইবৃন আলী আনৃ-নাহদী (র) বলেন ঃ আমি আরাফার দিন আরাফার ময়দানের পীলু বৃক্ষের নীচে হযরত ইব্‌ন উমর (রা)-এর সঙ্গে সাক্ষাত করি! তখন তিনি মাথা ও মুখমণ্ডলে পানি ঢালিতেছিলেন। সেই অবস্থায় আমি তাহাকে বলিলাম, আমাকে কবীরা গুনাহগুলি সম্পর্কে বলুন ত। তিনি বলিলেন, উহা নয়টি । আমি বলিলাম, সেই নয়টি কি কি? তিনি বলিলেন, “আল্লাহ্‌র সহিত শরীক করা এবং সতী-সাধ্বী নারীর উপর মিথ্যা অপবাদ আরোপ করা ।” তখন আমি বলিলাম, তবে কি ইহা হত্যা করার মত মহা পাপ ? তিনি বলিলেন, হ্যা । অন্যান্যগুলি হইল, কোন মানুষকে হত্যা করা; যুদ্ধক্ষেত্র হইতে শক্রদের ভয়ে পৃষ্ঠ প্রদর্শন করা; যাদু করা; সুদ খাওয়া; ইয়াতীমের মাল ভক্ষণ করা; মুসলিম পিতামাতার সহিত নাফরমানী করা এবং তোমাদের জীবন-মরণের কিবলা বায়তুল্লাহ শরীফের মর্যাদা ক্ষুণ্ন করা!” উপরিউক্ত সনদে মাওকুফ হিসাবেও ইহা বর্ণিত হইয়াছে। ইবৃন জা“আদ (র)...... তাইলাসা ইব্‌ন আলী (রে) হইতে বর্ণনা করেন যে, তাইলাসা ইব্‌ন আলী (রে) বলেন £ আমি আরাফার ময়দানে ইব্‌ন উমর (রা)-এর সঙ্গে সাক্ষাত করি। তখন তিনি পীলু বৃক্ষের নীচে বসিয়া মাথায় পানি ঢালিতেছিলেন। তখন আমি তাহাকে কবীরা গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা করি। উত্তরে তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সো)-এর নিকট শুনিয়াছি যে, তিনি বলিয়াছেন 8 “উহা সাতটি ।” আমি বলিলাম উহা কি কি? তিনি বলিলেন ঃ “আল্লাহ্‌র সঙ্গে শরীক করা এবং সতী-সাধ্বী নারীর প্রতি মিথ্যা অপবাদ প্রদান করা ।” আমি বলিলাম, ইহা কি হত্যা করার চেয়েও মহাপাপ? তিনি বলিলেন, হ্যা। অন্যগুলি হইল, কোন মু'মিনকে অন্যায়ভাবে হত্যা করা; যুদ্ধক্ষেত্র হইতে পৃষ্ঠ প্রদর্শন করা; যাদু করা; সুদ খাওয়া; ইয়াতীমের

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।