0০011191115 ৪৪২ তাফসীরে ইব্ৃন কাছীর এই সম্পর্কে মাকহুল (র) বলেন £ আহলে কিতাবদের যবেহকৃত জন্তু খাওয়ার অর্থ এই নয় যে, যে জন্তুর বেলায় তাহারা আল্লাহর নাম স্মরণ না করিবে, উহাও হালাল হইবে । কেননা কিতাবীদের মধ্যে মুশরিকও রহিয়াছে যাহারা যবেহ করার সময় আল্লাহর নাম নেয় না। এমনকি তাহাদের মাংস খাওয়া কেবল যবেহ করার উপরই নির্ভরশীল নয়; বরং তাহারা মৃত জন্তুর মাংসও ভক্ষণ করে। কিন্তু যথার্থ আহলে কিতাবরা এমন নয়। আহলে কিতাবের মধ্যে সামিরা, সায়িবা এবং ইবরাহীম (আ) ও শীষ (আ)-এর ধর্মানুসারীগণও অন্তর্ভূক্ত । ইহাদের আহলে কিতাব হওয়া সম্পর্কে আলিমদের একটি দলের সমর্থন রহিয়াছে । তেমনি আরবের খ্রিস্টান যথা বনূ তাগলিব, বনু তানুখ, বনূ বাহরা, বনূ জুযাম, বনূ লাখমা ও বনু আমিলা প্রভৃতি । _ তবে জমহুরের রে) মতে ইহাদের যবেহকৃত জন্তু খাওয়া যাইবে না। ইব্ন জারীর (র)........ মুহাম্মদ ইবৃন উবাইদা (র) হইতে বর্ণনা করেন যে, মুহাম্মদ ইব্ন উবায়দা (র) বলেন $ আলী (রা) বলিয়াছেন, তোমরা বন্ তাগলিব গোত্রের যবেহকৃত জন্তু খাইও না। কেননা তাহারা খ্রিস্টানদের আদর্শ হইতে মদ্যপান ব্যতীত আর কিছুই গ্রহণ করে নাই। পূর্বসুরী এবং উত্তরসূরী বহু মনিষী এইরূপ মন্তব্য করিয়াছেন। তবে কাতাদা (র) হইতে সাঈদ ইব্ন আবূ উরওয়া (র) বর্ণনা করিয়াছেন যে, সাঈদ ইব্ন মুসাইয়াব ও হাসান বসরীর মত হইল, খ্রিস্টান ধর্মাবলম্বী বনূ তাগলীবের যবেহকৃত জন্তু খাওয়াতে কোন দোষ নাই। এখন কথা হইল মজৃসীদের ব্যাপারটা । মজুসীদের নিকট হইতে খিস্টানদের মত যদিও জিযিয়া নেওয়া হয় এবং যদিও আহলে কিতাবদের সমান মর্যাদা তাহাদের দেওয়া হয়, তবুও তাহাদের যবেহকৃত জন্তু খাওয়া যাইবে না এবং তাহাদের মহিলাদিগকে বিবাহও করা যাইবে না। এই মতের একমাত্র বিরোধিতা করিয়াছেন ইমাম আহমদ ইব্ন হাম্বল (র)-এর অন্যতম অনুগামী আবূ সাওর ইবরাহীম ইব্ন খালিদ কালবী। তিনি ইহার বিপরীত মন্তব্য করার পর ইমামদের মধ্যে সমালোচনার ব্যাপক ঝড় উঠে । ফকীহগণ তাহার কথার তীব্র প্রতিবাদ জানান। এমন কি ইমাম আহমদ ইব্ন হাম্বাল (র) তো বলিয়াই ফেলিলেন যে, তাহার নাম যথার্থই আবৃ সাওর। অর্থাৎ বলদের বাবা। | অবশ্য আবু সাওর (র) একটি মুরসাল হাদীসকে সামনে রাখিয়া এই মন্তব্য করিয়াছিলেন। হাদীসটিতে রাসূলুল্লাহ (সো) বলিয়াছেন ঃ তোমরা তাহাদের সাথে (মজুসীদের সাথে) আহলে কিতাবদের ন্যায় ব্যবহার কর। কিন্তু আবূ সাওর যে ভাষ্যে হাদীসটি বর্ণনা করিয়াছেন উহা প্রমাণিত নয় । তবে সহীহ বুখারীতে আবদুর রহমান ইব্ন আওফের রিওয়ায়াতে এইটুকু পাওয়া যায় যে, রাসূল (সা) হিজরের মজুসীদের নিকট হইতে জিযিয়া গ্রহণ করিতেন। যদি আমরা এই হাদীসটি সহীহ হিসাবে ধরিয়া নিই এবং উহার সাধারণ অর্থ গ্রহণ করি, তবুও বলার থাকে যে, আলোচ্য আয়াতাংশের উল্লেখিত বিশিষ্ট কিতাবী ব্যতীত অন্যান্য সকল ধর্মাবলম্বীদের যবেহ আমাদের জন্য হারাম ।
— পৃষ্ঠা ৪৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।