0০011191115 ৪৩৮ তাফসীরে ইব্ন কাছীর জমহুরের নিকটও এই মত অত্যন্ত প্রসিদ্ধ হিসাবে পরিগণিত । আয়াতের উদ্দেশ্যই হইল শিকারী প্রেরণ করার সময় “বিসমিল্লাহ' বলার নির্দেশ দেওয়া । সুদ্দী প্রমুখও ইহা বলিয়াছেন। আলোচ্য আয়াতাংশের প্রেক্ষিতে আলী ইব্ন আবূ তালহা (র)...... ইব্ন আব্বাস (রা) হইতে বলেন £ যখন শিকারী জন্তু শিকারের জন্য পাঠাইবে, তখন বিসমিল্লাহ বলিবে । তবে যদি বলিতে ভুলিয়া যাও, তবে তাহাতে দোষের কিছু নাই। কেহ বলিয়াছেন £ আলোচ্য আয়াতাংশের মাধ্যমে খাওয়ার সময় বিসমিল্লাহ বলার জন্য আদেশ দেওয়া হইয়াছে। যথা সহীহদ্বয়ে বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ (সা) উমর ইব্ন আবু সালমার পালিত মেয়েকে বলিয়াছিলেন যে, (খাওয়ার সময়) আল্লাহ্র নাম লও, ডান হাতে এবং সামনের দিক হইতে খাওয়া শুরু কর। সহীহ বুখারীতে হযরত আয়েশা (রা) হইতে বর্ণিত হইয়াছে ঃ লোকজন রাসূলুল্লাহ (সো)-কে জিজ্ঞাসা করিলেন, হে আল্লাহর রাসূল! এমন অনেক লোক আমাদের জন্য গোশত নিয়া আসে যাহারা নও মুসলিম | তাহারা উহা যবেহ করার সময় আল্লাহ্র নাম নেয় কি না তাহা কে জানে? রাসূলুল্লাহ (সা) বলিলেন £ তোমরা খাওয়ার সময় আল্লাহর নাম লইয়া উহা খাইও । ইমাম আহমদ (র) ......হযরত আয়েশা রো) হইতে বর্ণনা করেন যে, আয়িশা (রা) বলেন 8 একদা রাসূলুল্লাহ সো) ছয়জন সাহাবীর ছোট একটি জামাত নিয়া খানা খাইতেছিলেন। এমন সময় এক বেদুঈন আসিল এবং সে উহা হইতে দুই লোকমা খাইল। অতঃপর রাসূলুল্লাহ (সা) বলিলেন, যদি লোকটি বিসমিল্লাহ বলিত, তবে এই খাদ্য তোমাদের সকলের জন্য যথেষ্ট, হইত । তাই তোমাদের কেহ যখন খানা খাইতে বসিবে, তখন বিসমিল্লাহ বলিয়া নিবে এবং যদি শুরুতে বলিতে ভুলিয়া যাও, তবে যখনই স্মরণ আসিবে তখনই বলিবে- বিসমিল্লাহি আউয়ালিহি ওয়া আখিরিহী । ইব্ন মাজাহ ()...... ইয়াধীদ ইব্ন হারূনের সূত্রে ইহা বর্ণনা করিয়াছেন। তবে এই হাদীসটির সনদে হযরত আয়েশা (রা) হইতে আবদুল্লাহ ইবৃন উবায়দ ইব্ন উমায়রের মধ্যে ছেদ পড়িয়াছে। অর্থাৎ তিনি সরাসরিভাবে আয়েশা (রা) হইতে ইহা শুনেন নাই। উপরোন্নেখিত সনদে এইরূপ যে ছেদ রহিয়াছে, উহার প্রমাণ হইল ইমাম আহমদের বর্ণিত হাদীসটি | উহা এই ঃ ইমাম আহমদ......হযরত আয়েশা (রা) হইতে বর্ণনা করেন যে, আয়েশা (রা) বলেন £ একদা রাসূলুল্লাহ (সা) ছয়জন সাহাবীর ছোট একটি জামাত নিয়া খাইতে বসেন। এমন সময় ক্ষুধার্ত এক বেদুঈন আসে এবং সে উহা হইতে দুই লোকমা খায়। তখন রাসূলুল্লাহ (সো) বলেন, লোকটি যদি বিসমিল্লাহ বলিত, তাহা হইলে উক্ত খাদ্য তোমাদের সকলের জন্য যথেষ্ট হইত । অতএব তোমরা যখন খাইতে বসিবে, তখন বিসমিল্লাহ বলিয়া নিবে । যদি খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলিতে ভুলিয়া যাও, ত তবে যখন স্মরণ আসিবে তখন বলিবে- «4111 ৮... ১১1 4191 আবু দাউদ, তিরমিযী ও নাসাঈ প্রমুখ হিশাম দাস্তওয়াই হইতে ইহা বর্ণনা করিয়াছেন। তিরমিধী বলেন, হাদীসটি হাসান-সহীহ পর্যায়ের । ইমাম আহমদ রে)......মুসান্না ইবৃন আবদুর রহমান খুযাঈ হইতে বর্ণনা করেন যে, জাবির . ইবৃন সাহাব বলেন ঃ একদা আমি মুসান্না ইব্ন আবদুর রহমান খুযাঈর সঙ্গে “ওয়াসিত' নামক
— পৃষ্ঠা ৪৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।