0০011191115 ৪৩৪ তাফসীরে ইব্ন কাছীর বলেন ঃ শিকারী কুকুর শিকারের জন্যে প্রেরণ করা সময় আল্লাহ্র নাম নিলে উহার শিকার খাইবে। আমি জিজ্ঞাসা করিলাম, যদি সে শিকার মারিয়া ফেলে? রাসূলুল্লাহ (সা) বলিলেন £ হ্যা, যদি শিকারের সময় অন্য কোন কুকুর না থাকে, তবে খাইবে । কেননা তুমি তোমার কুকুর প্রেরণ করার সময় বিসমিল্লাহ বলিয়াছ, অন্যগুলির বেলায় তুমি তো আর বিসমিল্লাহ বল নাই। আমি বলিলাম, আমি ধারালো ছুরি নিক্ষেপ করিয়া যদি শিকার করি ? রাসুলুল্লাহ সো) বলিলেন $ যদি উহার ধারালো প্রান্ত দ্বারা নিহত হয়, উঠার নর রিনার দিয়া নিহত হয়, তবে উহা খাইবে না। অন্য বর্ণনায় আসিয়াছে £ ডাল রিনি রদ জারন্ররিল্ল বানর আল্লাহ্র নাম লইবে। অতঃপর যদি শিকার করিয়া তোমার জন্য রাখিয়া দেয় এবং যদি তুমি উহা জীবিত পাও, তবে যবেহ কর। আর যদি শিকারটি মৃত পাও এবং শিকারী যদি উহার কোন অংশ হইতে না খায়, তবে উহা খাইতে পারিবে । কেননা কুকুরের শিকারই হইতেছে যবেহ সমতুল্য । | সহীহদ্বয়ের অন্য এক রিওয়ায়াতে উল্লেখিত হইয়াছে 8 যদি সে উহা খায়, তবে তুমি উহা আহার করিও না। কেননা আমার আশংকা হয়, সে উহার নিজের জন্য ধরিয়াছিল। ইহাই হইল জমহ্রের দলীল । শাফিঈদেরও শেষ মতও ইহাই । কেননা শিকারী কুকুর যদি তাহার শিকার হইতে কিছু অংশ খাইয়া ফেলে, তবে উহা সাধারণভাবে হারাম হইয়া যায়। আলোচ্য হাদীসে যেভাবে উল্লেখিত হইয়াছে, এই ব্যাপারে ব্যাখ্যার কোন অবকাশ নাই । তবে পরবতী আলিমদের অনেকে বলেন, শিকারী কুকুর কর্তৃক আংশিকভাবে ভক্ষিত শিকার সাধারণভাবে হারাম নয়। তাহাদের দলিলসমূহ ইব্ন জারীর (র)......সাঈদ ইব্ন মুসাইয়্যাব (র) হইতে বর্ণনা করেন যে, সাঈদ ইব্ন মুসাইয়্যাব রে) বলেন ঃ হযরত সালমান ফারসী (রা) বলিয়াছেন ঃ শিকারী কুকুর যদি তাহার শিকারের এক-তৃতীয়াংশ খাইয়া ফেলে, তবুও উহা তোমরা খাও। কাতাদা হইতে সাঈদ ইব্ন আবূ আরূবা বর্ণনা করিয়াছেন, সালমান (রা) হইতে মুহাম্মাদ ইব্ন যায়দ রে)-ও ইহা বর্ণনা করিয়াছেন। ইব্ন জারীর (র) ......কাসিম ও বাক্র ইব্ন আবদুন্নাহ মুযানী হইতে বর্ণনা করেন যে, কাসিম ও বাক্র ইব্ন আবদুল্লাহ মুযানী বলেন £ হযরত সালমান (রা) বলিয়াছেন, কুকুর যদি এক-তৃতীয়াংশ খাইয়া ফেলে, তবুও তোমরা উহা খাও । ইব্ন জারীর (র)......হুমাইদ ইব্ন মালিক ইব্ন খায়সামা রে) হইতে বর্ণনা করেন £ হুমাইদ ইবৃন মালিক ইবৃন খায়সামা দুয়ালী (রে) সাদ ইব্ন আবু ওয়াক্কাস (রা)-কে শিকারী কুকুর কর্তৃক ভক্ষিত শিকার সম্পর্কে জিজ্ঞাসা করিলে তিনি বলেন, খাও, যদিও উহার একটি টুকরা ব্যতীত অন্য কোন অংশ অবশিষ্ট না থাকে। শুবা রে).....হুযরত সা'দ ইব্ন আবূ ওয়ান্কাস রো) হইতে বর্ণনা করেন যে, সাদ ইব্ন আবূ ওয়াক্কাস (রা) বলেন ৪ কুকুর যদি এক-তৃতীয়াংশও খাইয়া ফেলে, তবুও খাও।
— পৃষ্ঠা ৪৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।