0০017116115 সুরা নিসা ৪৫ জানিয়া রমযানের রোযা রাখে; খুশিমনে যাকাত আদায় করে এবং সেই সকল পাপ হইতে বিরত থাকে যাহা করিতে আল্লাহ নিষেধ করিয়াছেন!” ইহার পর জনৈক ব্যক্তি জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল! কবীরা গুনাহগুলি কি কি? তিনি বলিলেন, “উহা নয়টি ঃ আল্লাহর সহিত শিরক করা; অন্যায়ভাবে কোন মু'মিনকে হত্যা করা; যুদ্ধক্ষেত্র হইতে পলায়ন করা; ইয়াতীমের মাল ভক্ষণ করা; সুদ খাওয়া; সতী-সাধ্বী নারীর প্রতি মিথ্যা অপবাদ আরোপ করা; মুসলিম পিতামাতার অবাধ্য হওয়া এবং তোমাদের জীবন-মরণের কিবলা বায়তুল্লাহর মর্যাদা ক্ষুন্ন করা । যে ব্যক্তি আমরণ এই সকল পাপ হইতে বিরত থাকিবে এবং নামায কায়েম করিবে ও যাকাত আদায় করিবে, সে নবীর সঙ্গে বেহেশতে স্বর্ণ নির্মিত অক্টালিকায় অবস্থান করিবে ।” আরও দীর্ঘ আকারে হাকিম (র) ইহা বর্ণনা করিয়াছেন এবং মাঁআয ইব্ন হানীর সনদে নাসাঈ এবং আবূ দাউদ সংক্ষিপ্ত আকারে ইহা বর্ণনা করিয়াছেন। ইব্ন আবূ হাতিমও সংক্ষিপ্তভাবে ইহা রিওয়ায়াত করিয়াছেন। অতঃপর হাকিম (র) বলেন, এই হাদীসের প্রত্যেক বর্ণনাকারীই সহীদ্বয়ের মানদণ্ডে উত্তীর্ণ; একমাত্র আবদুল হামীদ ইব্ন সিনান ব্যতীত | আমি ইব্ন কাছীর বলিতেছি যে, এই লোকটি হিজাবী এবং এই হাদীস ব্যতীত অন্য কোথাও তাহার প্রকাশ নাই। তবে ইব্ন হিব্বান (র) বলিয়াছেন যে, ব্যক্তি হিসাবে তিনি বিশ্বস্ত । বুখারী রে) বলেন, এই হাদীসটির মধ্যে সন্দেহ রহিয়াছে। ইব্ন জারীর (র)...... উমায়র ইবৃন কাতাদা হইতে ইহা বর্ণনা করিয়াছেন। কিন্তু এই সনদের মধ্যে আবদুল হামিদ ইব্ন সিনানকে অনুপস্থিত দেখা যাইতেছে । ইব্ন মারদুবিয়া (র)...... হযরত ইবৃন উমর (রা) হইতে বর্ণনা করেন যে, ইবৃন উমর (রা) বলেন ৪ একদা রাসূলুল্লাহ (সা) মিম্বারে উঠিয়া বলেন £ “আল্লাহ্র শপথ! আল্লাহ্র শপথ!” ইহা বলিয়া তিনি মিম্বার হইতে অবতরণ করেন। অতঃপর বলেন £ “তোমাদের জন্য খোশ খবর, তোমাদের জন্য খোশ খবর । যে ব্যক্তি পাচ ওয়াক্ত নামায পড়িবে এবং সাতটি বড় পাপ হইতে ইহার অন্যতম বর্ণনাকারী আবদুল আযীয (র) বলেন, আমার জানামতে শেষ শব্দটি ছিল 7১. অর্থাৎ, 'আস, নিরাপত্তার সহিত প্রবেশ কর।' মুত্তালিব (র) বলেন £ আমি শুনিয়াছি, জনৈক ব্যক্তি হযরত আবদুল্লাহ্ ইবৃন উমর (রা)-কে এই ব্যাপারে জিজ্ঞাসা করেন যে, আপনি রাসূলুল্লাহকে বড় পাপগুলির বিবরণ দিতে শুনিয়াছেন কি? তিনি উত্তরে বলেন, হ্যা, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন] “পিতামাতার নাফরমানী করা; আল্লাহ্র সহিত শরীক করা; অন্যায়ভাবে কাহাকেও হত্যা করা; সতী-সাধ্ৰী নারীর প্রতি মিথ্যা অপবাদ দেওয়া; ইয়াতীমের সম্পদ ভক্ষণ করা; যুদ্ধক্ষেত্র হইতে পৃষ্ট প্রদর্শন করা এবং সুদ খাওয়া ।” | ইব্ন জারীর (র)...... তাইলাসা ইবৃন মিয়াস হইতে স্বীয় তাফসীরে বর্ণনা করেন যে, তাইলাসা ইব্ন মিয়াস (র) বলেন £ আমি কতগুলি পাপ করিয়া থাকি, পাপগুলি করিয়া আমি ভাবি যে, এইগুলি হয়ত কবীরা গুনাহ । তাই আমি এই বিষয়ে নিশ্চিত হওয়ার জন্যে ইবন উমর (রা)-এর কাছে গিয়া তাহাকে বলিলাম যে, আমি কতগুলি পাপ করিয়াছি । আমার মনে হয় সেইগুলি কবীরা গুনাহ হইবে । তিনি জিজ্ঞাসা করিলেন, কি কি পাপ করিয়াছ ? আমি বলিলাম,
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।