00171917115 সূরা মায়িদা ৪২৯ আবূ দাউদ (র).......হযরত সামুরা রো) হইতে বর্ণনা করেন যেঁ, হযরত সামুরা (রা) বলেন £ জনৈক ব্যক্তি সপরিবারে “হাররা' নামক স্থানে অবতরণ করে । এক লোক তাহাকে বলিল, আমার উটটা হারাইয়া গিয়াছে । যদি তুমি আমার উটটা পাও, তবে তোমার কাছে রাখিয়া দিও। লোকটি উটটি পাইল কিন্তু মালিককে আর পাইল না। এমন সময় উটটা রোগাক্রান্ত হইয়া পড়িল। তখন তাহার স্ত্রী তাহাকে বলিল, উটটা যবেহ কর। কিন্তু সে যবেহ করিতে অস্বীকার করিল এবং পরে উটটা মারা গেল। অতঃপর তাহার স্ত্রী তাহাকে উটটার চামড়া ছাড়াইতে এবং খাওয়ার জন্য গোশত ও চর্বি শুকাইতে বলিল । কিন্তু লোকটি অস্বীকার করিয়া বলিল যে, রাসূলুন্নাহ সো)-কে জিজ্ঞাসা না করিয়া আমি উহা করিব না। অতঃপর রাসূলুল্লাহ (সা)-এর নিকট আসিয়া জিজ্ঞাসা করিলে তিনি তাহাকে বলিলেন ঃ তোমার নিকট কি এতটুকু পরিমাণ খাদ্য নাই যে, উহা খাইলেও তোমার চলিবে ? লোকটি বলিল, না। অতঃপর রাসূলুল্লাহ (সা) বলিলেন ঃ তবে তোমরা উহা খাও। রাবী বলেন, এমন সময় উটটির মালিক আসিয়া উপস্থিত হইলে তাহাকে সেই লোকটি সকল ঘটনা খুলিয়া বলিল। উটের মালিক বলিল, কেন আপনারা যবেহ করিলেন না ? সে উত্তরে বলিল, আপনার নিকট লঙ্জিত হইব বলিয়া যবেহ করি নাই । একমাত্র আবু দাউদই ইহা বর্ণনা করিয়াছেন । | আলোচ্য হাদীসের ভিত্তিতে কেহ কেহ বলেন যে, এই ধরনের লোকদের জন্য হারাম বস্তু পেট ভরিয়া খাওয়া.এবং প্রয়োজনমত কিছুদিনের জন্য সঞ্চিত রাখাও জায়েয । আল্লাহই ভালো জানেন। আল্লাহ পাক বলেন ৪ ১১ ৪০ ০১৪ অর্থাৎ যাহারা আল্লাহ্র নাঁফরমানীমূলক কাজে লিপ্ত হয় না, ত তাহাদের জন্য অপারগ অবস্থায় হারাম বস্তু ভক্ষণ করা বৈধ। এই আয়াতে আল্লাহ তাহার অনুগত বান্দাদের জন্য অপারগ অবস্থায় উহা খাওয়া জায়েয হওয়ার কথা বলিয়াছেন এবং অন্যান্যদের সম্পর্কে নিশ্চুপ রহিয়াছেন। তবে সূরা বাকারার এক আয়াতে আন্রাহ তাআলা বলিয়াছেন 3 (১৯১ ১585 411 9। 485 61 95 এ. 290১০2১০৮5০ ০০৮ অর্থাৎ “যাহারা অনন্যোপায় হয়, অথচ অন্যায়কারী ও সীমালংঘনকারী নয়, তাহাদের কোন পাপ হইবে না। এই আয়াতের ভিত্তিতে ফিকহবিদগণের একটি দল বলেন £ সফরে নাফরমানীযূলক কাজে লিপ্ত ব্যক্তি সফর সংক্রান্ত ব্যাপারে শরী'আতের কোন সুযোগ পাওয়ার যোগ্য নয়। পাপকার্ষে লিপ্ত ব্যক্তির জন্য শরী“'আতের সুযোগ ও শিথিলতা প্রয়োজ্য নয় । আল্লাহই ভালো জানেন। ৫৯৮৫ 2 পেকে চেক ৪৪৫০৬ এ ৫৩৫৪৫ (9 1৮8৮ 1595 নি 4৫. পা ৫656 9% 5৫ পি ০৩৩০ 17১০ রর
— পৃষ্ঠা ৪২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।