Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 03
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ৪২৮ তাফসীরে ইব্‌ন কাছীর | আবু কুরাইব (র)......হযরত হাসান (রা) হইতে বর্ণনা করেন যে, হাসান (রো) বলেন জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ (সা)-কে জিজ্ঞাসা করিল, কোন্‌ অবস্থায় হারাম বস্তু খাওয়া হালাল ? তিনি উত্তরে বলিলেন ঃ যখন তুমি তোমার পরিবারবর্ণের জন্যে দুধ বা অন্য কোন খাদ্যদ্রব্য সংগ্রহ করিতে না পারিবে, তখন উহা খাওয়া হালাল হইবে। ইব্‌ন হুমাইদ (র).... .উরওয়া ইব্ন যুবায়রের দাদা হইতে বর্ণনা করেন যে, উরওয়া ইব্‌ন যুবায়রের দাদা বলেন ঃ জনৈক বেদুঈন আসিয়া রাসূলুল্লাহ (সা)-কে হালাল ও হারাম বস্তু সম্পর্কে জিজ্ঞাসা করিলে রাসূলুল্লাহ সো) বলেন, পবিত্র বস্তু হালাল এবং অপবিত্র বস্তু হারাম । তবে তুমি যদি কখনো অনন্যোপায় হইয়া কোন বস্তু খাইতে বাধ্য হও, তখন হালাল- হারাম বিবেচনা না করিয়া খাইতে .পারিবে। সেই ব্যক্তি আবার জিজ্ঞাসা করিল, উক্ত অনন্যোপায় অবস্থাটি কি? তেমনি সেই অবস্থাটিই বা কি, যে অবস্থায় আমাকে হারাম বস্তু খাওয়া হইতে নিবৃত্ত থাকিতে হইবে ? রাসূলুল্লাহ (সা) জবাবে বলিলেন £ যখন তুমি কোন হালাল বস্তু সংগ্রহ করিতে অক্ষম হইবে ও হারাম বস্তু খাইতে বাধ্য হইবে, তখন তুমি প্রয়োজনমত তোমার পরিবার-পরিজনকে উহা হইতে খাওয়াইবে এবং যখন উহা পরিহার করার অবস্থা সৃষ্টি হইবে তখন পরিহার করিবে । তুমি যদি তোমার পরিবার-পরিজনকে রাতেরবেলায় যৎসামান্য পরিমাণ - পানীয় দিয়াও ক্ষুধা ও পিপাসার জ্বালা নিবারণ করিতে পার, তবে হারাম বস্তু গ্রহণ করা হইতে নিবৃত্ত থাকিবে । আবূ ওয়াকিদ লাইসীর হাদীসে উল্লেখিত |১৯:/.০৩ ১10 বরা রানের রাড এবং ।৩৪:৪7 10০ অর্থ সন্ধ্যার খাদ্য । 16: ১৩০(4-৯১৪ 1$8:-৯০ এ। অর্থাৎ অথবা যদি কোন তরি-তরকারি না পাও, তবে হারাম খাদ্য হইতে ভক্ষণ করিবে । শরির সারসেরা। |$৪-৯৩ 91 -কে চারভাবে পড়া যায় অর্থাৎ 1৬৯১ হামযা দ্বারা, ।$১৯-৯০- ১ সাকিন ও ৮ সাকিন দ্বারা এবং তাশদীদ দ্বারা। ইব্‌ন জারীর স্বীয় তাফসীরে ইহা বর্ণনা করিয়াছেন। আবূ দাউদ (র).......নাজীহ আমিরী হইতে বর্ণনা করেন £ একদা নাজীহ আমিরী রাসূলুল্লাহ (সা)-এর নিকট আসিয়া জিজ্ঞাসা করেন যে, কোন্‌ অবস্থায় আমাদের জন্য মৃত জস্তু খাওয়া হালাল? রাসূলুল্লাহ (সা) তাহাকে জিজ্ঞাসা করিলেন £ তোমাদের খাদ্য কি? উত্তরে তিনি বলিলেন, আমরা সকালে এবং বিকালে এক পেয়ালা করিয়া দুধ খাই । রাসূলুল্লাহ সো) বলিলেন, এই অবস্থা ক্ষুধার্ত অবস্থা । এই অবস্থায় তোমাদের জন্য মৃত জন্তুর গোশ্ত খাওয়া হালাল । একমাত্র আবূ দাউদ (র) এই হাদীসটি বর্ণনা করিয়াছেন। উল্লেখ্য যে, তাহারা সকাল বিকালে যাহা খাইত তাহা তাহাদের জন্য ছিল খুবই অপ্রতুল, প্রয়োজনের তুলনায় খুবই সামান্য । এই জন্যে রাসূলুল্লাহ (সা) তাহাদিগকে মৃত জন্তু খাওয়ার অনুমতি দিয়াছিলেন। কোন কোন ফিকহবিদ ইহা হইতে দলীল গ্রহণ করেন যে, এই জাতীয় লোকদের জন্য পেট পুরিয়া হারাম বস্তু খাওয়া জায়েয । কেননা এই হাদীসে “জীবন বাচানোর জন্যে সামান্য পরিমাণ খাওয়া যাইতে পারে'- এই ধরনের কোন শর্তারোপ করা হয় নাই । আল্লাহই ভালো জানেন ।

— পৃষ্ঠা ৪২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।