Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 03
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

00017161715 সূরা মায়িদা | ৪২৫ উন্মেখ্য যে, আলোচ্য আয়াতটি শুক্রবার দিন অবতীর্ণ হওয়ার ব্যাপারে সুফিয়ানের সন্দেহ পোষণ করা মানে, এই হাদীসটি বর্ণনা করার বেলায় তাহার অসতর্কতা । কারণ তিনি সন্দেহ করিতেছেন যে, তাহার শায়খ তাহাকে শুক্রবারের কথা বলিয়াছিলেন কিনা । অবশ্য সুফিয়ান সাওরীর এই ব্যাপারে সন্দেহ করাটা আশ্চর্য ব্যাপার । কেননা ইহা এমন একটি প্রসিদ্ধ কথা যে, এই ব্যাপারে প্রত্যেক ইতিহাস লেখক একমত । এমনকি ফকীহগণের মধ্যেও এই ব্যাপারে : কোন মতবিরোধ নাই । মূলত এই ব্যাপারে এত অধিক সংখ্যক সহীহ্‌ হাদীস বর্ণিত হইয়াছে যে, ইহাতে সন্দেহের অবকাশ থাকিতে পারে না। হযরত উমর (রা) হইতেও এই হাদীস বিভিন্ন সূত্রে বর্ণিত হইয়াছে। আল্লাহই ভালো জানেন। ইব্‌ন আবূ যি'ব ওরফে কবীসা হইতে.....ইবৃন জারীর (র) বর্ণনা করেন যে, ইবনে আবু যি'ব বলেন 8 উমর (রা)-কে কা'ব বলেন যে, যদি এই আয়াতটি অন্য কোন উম্মতের প্রতি নাঘিল হইত, তবে যেদিনে এই আয়াতটি নাধিল হইয়াছে, সেই দিনটিকে তাহারা ঈদ হিসাবে পালন করিত। উমর (রা) জিজ্ঞাসা করিলেন, কোন্‌ আয়াতটি ? তিনি বলিলেন ঃ 511 ১৩১:১ ১৫। 51581 এই আয়াতটি । উমর (রা) বলিলেন, ইহা কোন দিন কোন স্থানে নাষিল হইয়াছিল সে সম্পর্কে আমি সম্যক অবগত রহিয়াছি। ইহা আরাফার দিন শুক্রবার নাযিল হইয়াছিল । আল্লাহর শোক্র, আরাফা এবং শুক্রবার উভয়টিই আমাদের ঈদের দিন । ইব্‌ন জারীর (র)......ইব্ন হাশিমের গোলাম আম্মার (রা) হইতে বর্ণনা করেন যে, আম্মার (রা) বলেন £ একদা ইব্‌ন আব্বাস রো) 2২5৮১759215 ৬1 এই আয়াতটি পাঠ করিলে জনৈক ইয়াহুদী বলিল, দর সা কসর পপ ভিজ ইহা নাধিলের দিনটিকে ঈদ হিসাবে পালন করিতাম। ইব্‌ন আব্বাস (রা) তাহাকে বলিলেন, ইহা দুইটি ঈদের মধ্যে নাঘিল হইয়াছে । একটি হইল ঈদ, অপরটি হইল শুক্রবার । ইব্‌ন মারদুবিয়া (র)......হযরত আলী (রা) হইতে বর্ণনা করেন যে, এই আয়াতটি রাসূলুল্লাহ (সা)-এর দন্ডায়মান অবস্থায় বিকালে আরাফায় নাঘিল হইয়াছিল। ইব্‌ন জারীর (ে)......আমর ইব্‌ন কায়স সকুনী হইতে বর্ণনা করেন যে, আমর ইব্‌ন কায়স সকুনী বলেন ঃ তিনি মুআবিয়া (রা)-কে মিম্বারে বসিয়া এই আয়াতটি পাঠ করিতে শুনিয়াছেন। আয়াতটি শেষ করিয়া মুআবিয়া (রা) বলেন, এই আয়াতটি আরাফা ও জুমু'আর দিনে অবতীর্ণ হয়। | ইব্‌ন মারদুবিয়া রে)......হযরত সামুরা (রা) হইতে বর্ণনা করেন যে, হযরত সামুরা (রা) বলেন ঃ এই আয়াতটি আরাফার দিন অবতীর্ণ হয়। রাসূলুল্লাহ সো) তখন মাওকাফে অবস্থান করিতেছিলেন। অন্য রিওয়ায়াতে তাবারানী, ইব্‌ন মারদুবিয়া ও ইব্‌ন জারীর (র).....হযরত ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, হযরত ইবৃন আব্বাস (রো) বলেন ঃ হযরত নবী (সা) সোমবার প্রবেশ করেন, সোমবার দিন বদরে বিজয় লাভ করেন এবং সূরা মায়িদার ১৫] ০11 ৯৯1 +১:১ এই আয়াতটিও নাধিল হয় সোমবার দিন। তাই সোমবার দিনের ইবাদতে বহু ফযীলত ও অধিক নেকী রহিয়াছে। তবে এই হাদীসটি গরীব এবং ইহার সনদ দুর্বল। কাছীর-_৩/৫৪

— পৃষ্ঠা ৪২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।