0০011191115 ৪৪ তাফসীরে ইব্ন কাছীর আবু জাফর ইব্ন জারীর (র)...... হযরত আবূ সাঈদ ও হযরত আবু হুরায়রা রো) হইতে বর্ণনা করেন যে, হযরত আবূ সাঈদ এবং হযরত আবু হুরায়রা (রা) বলেন ঃ একদা নবী (সা) ভাষণ দানকালে বলেন ঃ “যে সত্তার হাতে আমার আত্মা, তাহার শপথ ।” ইহা তিনবার বলিয়া মাথা নীচু করিয়া ফেলেন। আমরাও সকলে মাথা নীচু করিয়া অঝোরে কাদিতে থাকি । কেননা আমরা অজ্ঞাত ছিলাম যে, কোন্ বিষয়ের জন্য তিনি এত কঠিন শপথ করিলেন। অতঃপর তিনি মাথা উচু করেন। তাহার আনন্দময় চেহারা দেখিয়া আমরা এত খুশি হই যে, আমরা যদি সেই মুহূর্তে লাল রঙের উটও পাইতাম তবুও তত খুশি হইতাম না। ইহার পর তিনি বলেন £ “যে ব্যক্তি পাচ ওয়াক্ত নামায আদায় করিবে, রমযানের রোযা রাখিবে, যাকাত দিবে, সাতটি বড় পাপ হইতে বীাচিয়া থাকিবে, তাহার জন্যে বেহেশতের সমস্ত দরজা খুলিয়া রাখা হইবে । আর তাহাকে বলা হইবে_নিরাপদে প্রবেশ করুন।” লাইস ইব্ন সা“দের সুত্রে নাসাঈ এবং হাকিম স্বীয় মুসতাদরাকেও ইহা রিওয়ায়াত করিয়াছেন। সাঈদ ইব্ন আবূ হিলাল হইতে পর্যায়ক্রমে আমর ইব্ন হারিস ও আবদুল্লাহ ইব্ন ওয়াহাবের সূত্রে হাকিম (র) ও ইবৃন হিব্বান স্ব স্ব সহীহ সংকলনে ইহা উদ্ধৃত করিয়াছেন। অতঃপর হাকিম (র) বলেন £ হাদীসটি সহীহদ্বয়ের শর্তেও সহীহ, তবে তাহারা ইহা উদ্ধৃত করেন নাই। সপ্ত পাপের ব্যাখ্যা বুখারী ও মুসলিমে...... হযরত আবূ হুরায়রা (রা) হইতে বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ (সা) বলেন ঃ “তোমরা ধ্বংসকারী সপ্ত পাপ হইতে বাচিয়া থাক ।” জিজ্ঞাসা করা হইল, হে আন্মাহর রাসূল! উহা কি কি? তিনি বলিলেন, আল্লাহর সঙ্গে শরীক করা; আল্লাহর নির্দেশ উপেক্ষা করিয়া কাহাকেও হত্যা করা, যাদু করা, সুদ খাওয়া এবং ইয়াতীম-অনাথের মাল-সম্পদ ভক্ষণ করা; যুদ্ধের ময়দান হইতে পৃষ্ঠ প্রদর্শন করিয়া ভাগিয়া আসা এবং সতী-সাধবী মুমিনা মহিলার উপর মিথ্যা অপবাদ অরোপ করা ।” ইব্ন আবূ হাতিম (র)...... হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ “বড় সাতটি পাপের প্রথমটি হইল আল্লাহর সহিত শরীক করা। ইহার পর হইল, অন্যায়ভাবে কাহাকেও হত্যা করা; সুদ খাওয়া, ইয়াতীমরা বড় হওয়ার পূর্বে তাহাদের সম্পদ ভক্ষণ করা; যুদ্ধের ময়দান হইতে পৃষ্ঠ প্রদর্শন করিয়া ভাগিয়া আসা; সতী-সাধ্বী নারীর প্রতি মিথ্যা অপবাদ আরোপ করা এবং হিজরত করিয়া যাওয়ার পরে স্বদেশে প্রত্যাবর্তন করা ।” উল্লেখ্য যে, এই সাতটির মধ্যেই কবীরা গুনাহ সীমাবদ্ধ নয়। কেহ কেহ সেরূপ ধারণা করেন! আসলে তাহাদের এই ধারণা তখন সত্য ও বাস্তব হইত যদি ইহার বিপরীতে কোন প্রমাণ না থাকিত। অতএব কবীরা গুনাহ যে এই সাতটি ব্যতীত রহিয়াছে; উহার দলীল পেশ করা হইতেছে । এই সম্পর্কে বহু হাদীস রহিয়াছে। হাকিম (র)...... উমায়র ইব্ন কাতাদা (রা) হইতে বর্ণনা করেন যে, হযরত উমায়র ইব্ন কাতাদা (রা) বলেন ঃ বিদায় হজ্জের দিন রাসূলুল্লাহ (সা) বলেন ঃ জানিয়া রাখ, নামাযীরা হইল আল্লাহর বন্ধু । তাহারা আল্লাহর ফরযকৃত পাচ ওয়াক্ত নামায যথাযথভাবে আদায় করে; ফরয
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।