Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 03
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ৪২০ তাফসীরে ইব্‌ন কাহীর 79815 15254828 00 অর্থাৎ “হে মুমিনগণ! জুয়ার তীরের দ্বারা ভাগ্য নির্ণয় করা তোমাদের জন্য হারাম ।' 'আযলাম'-এর একবচন হইল যুলাম। কখনো যুলামকে “সালাম' পড়া হয়। জাহিলী যুগের লোকেরা ইহা দ্বারা ভাগ্য নির্ণয় করিত। একস্থানে তিনটি তীর রাখিত। একটিতে লেখা থাকিত ০1$। (কর), দ্বিতীয়টিতে লেখা থাকিত ২182 3 (কেরিও না) আর তৃতীয়টি খালি থাকিত। কেহ বলিয়াছেন, প্রথমটি লেখা থাকিত :+১) *»১১1 (প্রভু আমাকে নির্দেশ দিয়াছেন)। দ্বিতীয়টিতে লেখা থাকিত :*) *:৫ প্রভু আমাকে নিষেধ করিয়াছেন) আর তৃতীয়টি খালি থাকিত। ূ যখন তাহাদের কোন কাজে দিধা-দন্্ব সৃষ্টি হইত, তখন ইহা নিক্ষেপ করিত। যদি নির্দেশসূচক তীরটি উঠিত তবে তাহারা উহা করিত। নিষেধসূচক তীরটি উঠিলে উহা হইতে বিরত থাকিত এবং খালি তীরটি উঠিলে পুনরায় নিক্ষেপ করিত। ১৮৪০3 (ইস্তিকসাম)-এর পারিভাষিক অর্থ হইল তীর দ্বারা ভাগ্য অন্বেষণ করা। ইহা আবূ জাফর ইব্‌ন জারীরের অভিমত । ইব্‌ন আবৃ হাতিম (র).....হযরত ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন $ হযরত ইব্‌ন আববাস (রা) 7১১4, /-..২5:.5 3109 আয়াতাংশে উল্লেখিত 75] সম্পর্কে বলেন যে, 75১1 সেই তীরকে বলা হয় যদ্ধারা বিভিন্ন কাজে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মুজাহিদ (র)......হ্যরত ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, আযলাম সেই তীরকে বলে যা দ্বারা বিভিন্ন কাজের সময় সিদ্ধান্ত নেওয়া হয়। মুহাম্মদ ইব্‌ন ইসহাক সহ আরও অনেকে বলেন ঃ কুরায়শদের সর্বশ্রেষ্ঠ মূর্তিটির নাম ছিল ৯৯ (হুবল)। উহা কাবাগৃহের মধ্যের কূপের ভিতর সংস্থাপিত ছিল। কাবার জন্যে যে সমস্ত জিনিসপত্র উপটৌকন স্বরূপ আসমিত। তাহা উক্ত কূপের মধ্যে রাখা হইত । হুবলের নিকট সাতটি তীর রাখা হইত । এই তীরগুলিতে কিছু কথা লিখা থাকিত। মক্কাবাসীদের যখন কোন ব্যাপারে দ্বিধা-্বন্দের সৃষ্টি হইত, তখন তাহারা তীর নিক্ষেপ করিত এবং উহার নির্দেশ অনুযায়ী তাহারা কাজ করিত । সহীহদ্বয়ে উল্লেখিত হইয়াছে যে, নবী করীম (সা) যখন কাবাগৃহে প্রবেশ করেন, তখন তিনি তথায় হযরত ইব্রাহীম (আ) ও হযরত ইসমাঈল (আ)-এর প্রতিকৃতি দেখিতে পান এবং তাহাদের উভয়ের হস্তদ্বয়ে তীর ছিল। নবী করীম (সা) তখন বলেন ঃ তাহাদিগকে আন্রাহ তাআলা ধ্বংস করুন! তাহাদের ভালো করিয়াই জানা আছে যে, হযরত ইব্রাহীম (আ) এবং হযরত ইসমাঈল (আ) কখনো ইহা দ্বারা ভাগ্য নির্ণয় করেন নাই। সহীহদ্বয়ে আরো আসিয়াছে ৪ যখন রাসূলুল্লাহ (সা) এবং হযরত আবূ বকর (রো) মদীনার উদ্দেশ্যে হিজরত করিয়া চলিয়া যান এবং সুরাকা ইবৃন মালিক ইবৃন জু'শুম তাহাদিগকে ধরিয়া আনিতে যাত্রা করেন, তখন সুরাকা বলেন যে, আমি তাহাদের ক্ষতিগ্রস্ত করিতে পারিব কি বিরুদ্ধে অর্থাৎ আমি তাহাদের ক্ষতি করিতে সমর্থ হইব না বলিয়া অনাকাজ্কিত ইঙ্গিত প্রকাশ

— পৃষ্ঠা ৪১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।