00171917115 সূরা মায়িদা ৪১৯ যাহা হউক, আলোচ্য আয়াতাংশ সাধারণ অর্থে ব্যবহৃত হইয়াছে! অথচ ইমাম মালিক অনেক বিষয় নির্দিষ্ট করিয়া ইহার ব্যাখ্যা করিয়াছেন। তাই ইহার সমর্থনে মযবৃত দলীলের প্রয়োজন রহিয়াছে । অথচ মযরূৃত দলীলের অভাব পরিলক্ষিত হইতেছে। আল্লাহই ভালো জানেন। সহীহদ্বয়ে হযরত রাফি ইব্ন খাদীজ রো) হইতে বর্ণিত হইয়াছে যে, তিনি বলেন £ আমি বলিলাম, হে আল্লাহ্র রাসুল! আমরা আগামীকাল শক্রর সম্মুখীন হইব । এমতাবস্থায় আমাদের সঙ্গে যদি কোন চাকু না থাকে, তবে বাশের ধারালো অংশ দ্বারা আমরা যবেহ করিতে পারিব কি? রাসূলুল্লাহ (সো) উত্তরে বলিলেন ঃ যদি উহা দ্বারা রক্ত প্রবাহিত হয় এবং যবেহ করার সময় যদি আল্লাহ্র নাম লওয়া হয়, তবে উহা খাইবে। কিন্তু দাত বা নখ দ্বারা যবেহ না হওয়া উচিত। ইহার কারণ সম্পর্কে তোমাদিগকে বলিতেছি যে, দাত হইল হাড় জাতীয়, আর নখ হইল সিরিয়ার অমুসলিমদের অন্ত্র। এই সম্পর্কে দারে কুতনী যে “মারফৃ'' হাদীসটি বর্ণনা করিয়াছেন, উহার সত্যতার ব্যাপারে প্রচুর সন্দেহের অবকাশ রহিয়াছে । এই ব্যাপারে হযরত উমর (রা) হইতে বর্ণিত “মাওকুফ' হাদীসটিই সর্বাপেক্ষা পরিশুদ্ধ বলিয়া সাব্যস্ত । হাদীসটি হইল এই ঃ হলক এবং কণ্ঠনালির মধ্য দিয়া যবেহ করিতে এবং উহার প্রাণ নির্গত করিতে ব্যস্ত হইবে না। এই সম্পর্কে ইমাম আহমদ রে).....আবুল আসারা দারেমীর পিতা হইতে বর্ণনা করিয়াছেন যে, আবুল আসারা দারেমীর পিতা বলেন £ আমি রাসূলুল্লাহ সো)-কে জিজ্ঞাসা করিয়াছিলাম, হে আল্লাহর রাসূল! কণ্ঠনালি এবং হলকের মধ্য দিয়া কি যবেহ করিতে হয়? তিনি জবাবে বলিয়াছিলেন, রানে আঘাত করিয়া ক্ষত করিলেও যথেষ্ট হইবে। হাদীসটি সহীহ । তবে এই হাদীসের বিধান সেই সময় প্রযোজ্য হইবে যখন জন্তুটির হলকে বা কণ্ঠনালিতে যবেহ করা অসম্ভব হইয়া দাড়াইবে। ২০ এ 5819 অর্থাৎ 'মূর্তিপূজার বেদীর উপর যাহা যবেহ করা হয়।' মুজাহিদ ও ইব্ন জুরাইজ বলেন ঃ কা'বাঘরের পার্থে অবস্থিত একটি পাথরকে 'নুসুব' » ৮০১) বলা হয়। টা রকি ৪ আরবের জাহিলিয়াতের সময় সেখানে ৩৬০ টি পূজার বেদী ছিল। উহার উপরে তাহারা পশু বলি দিত এবং তাহারা কা'বার নিকটবর্তী বেদীগুলিতে বলিকৃত পশুর রক্ত কা'বায় ছিটাইয়া দিত। উক্ত পশুগুলির মাংস তারা বেদীমূলে রাখিয়া দিত। আরও অনেক মুফাস্সির এই ধরনের বর্ণনা দিয়াছেন । অতঃপর আল্লাহ্ তা'আলা মু'মিনদিগকে এই কাজ-করিতে নিষেধ করেন এবং পূজার বেদীমূলে বলিকৃত পশুগুলি খাওয়া হারাম করিয়া দেন। উল্লেখ্য যে, পূজার বেদীমূলে বলিদানকৃত পশু যদি আল্লাহর নামেও যবেহ করা হয়, তবুও উহা খাওয়া হারাম । কেননা উহা শিরকের অন্তর্ভূক্ত । আল্লাহ এবং তীহার রাসূল এই জাতীয় কাজ হারাম বলিয়া ঘোষণা করিয়াছেন। ইহা হারাম হওয়াই বাষ্ছনীয়। কারণ ইতিপূর্বে আল্লাহ তা“আলা বলিয়াছেন, আল্লাহ ব্যতীত অন্যের নামে উৎসগীকৃত পশু খাওয়া তোমাদের জন্য হারাম করিয়াছি।
— পৃষ্ঠা ৪১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।