0০011191115 ৪১৮ | তাফসীরে ইব্ন কাছীর নির্দিধায় হালাল করিয়া ফেলিত। তাই আল্লাহ পাক মু'মিনদের জন্য উহা হারাম করিয়া দিয়াছেন। ৮545 (০ এ। _তিবে তোমরা যাহা যবেহ দ্বারা পবিত্র করিয়াছ।' অর্থাৎ দম আটকিয়া পড়া, প্রহারে আহত, পতনে কিংবা শিংয়ের আঘাতে বা হিংস্র জন্তুর আক্রমণে মৃতপ্রায় জন্তুকে যদি জীবিতাবস্থায় পাওয়া যায় এবং উহা যদি যবেহ করার সময় " পাওয়া যায়, সেই সম্পর্কে এইখানে বলা হইয়াছে। আলোচ্য আয়াতাংশের ব্যাখ্যায় হযরত ইব্ন আব্বাস (রা) হইতে আলী ইব্ন আবূ তালহা (র) বলেন £ যদি এই ধরনের আহত জন্তুগুলি তোমরা প্রাণ থাকিতে যবেহ করিতে পার, তবে উহা খাও। কেননা উহা পবিত্র। সাঈদ ইবৃন যুবায়র, হাসান বসরী এবং সুদ্দী (র) প্রমুখ হইতেও এইরূপ বর্ণিত হইয়াছে। ইব্ন আবূ হাতিম রে)......হযরত আলী (রা) হইতে বর্ণনা করেন যে, আলোচ্য আয়াতাংশের ব্যাখ্যায় হযরত আলী (রা) বলেন, যদি উহা যবেহ করার পর লেজ বা পা নাড়ায় বা চোখে পলক দেয়, তবে উহা খাও । | ইব্ন জারীর (র)...... হযরত আলী (রা) হইতে বর্ণনা করেন যে, হযরত আলী (রা) বলেন 8 যদি তোমরা প্রহীরে, পতনে বা শিংগাঘাতে মৃতপ্রায় জন্তুকে হাত-পা নাড়াচাড়া করার অবস্থায় প্রাপ্ত হও, তবে উহা খাও। তাউস, হাসান, কাতাদা, উবায়দ ইবৃন উমায়র, যাহহাক এবং আরো অনেকে বলেন যে, আহত জন্তুর যদি বুঝা যায় যে, এখনও প্রাণ আছে বা যবেহ করার পর যদি উহা নড়াচড়া করে, তবে উহা হালাল। ইহা হইল জমহুরের মাযহাব । ইমাম আবু হানীফা, ইমাম শাফিঈ এবং ইমাম আহমদ ইবৃন হাম্বল (র) প্রমুখও এই মত পোষণ করেন। ইব্ন ওয়াহাব (র) বলেন হিংস্র জন্তুর আঘাতের ফলে নাড়িভুড়ি বাহির হইয়া যাওয়া বকরী সম্পর্কে ইমাম আহমদকে জিজ্ঞাসা করা হইলে তিনি বলেন £ আমার মতে উহা যবেহ করার প্রয়োজন নাই । কোন স্থান দিয়া উহা যবেহ করিবে ? আশ“হাব বলেন ঃ ইমাম মালিককে জিজ্ঞাসা করা হয় যে, যদি কোন হিংস্র জন্তু কোন বকরীকে আঘাত করিয়া উহার পিঠ ভাংগিয়া ফেলে, তবে উহা মারা যাওয়ার পূর্বে কি যবেহ করা যাইবে ? তিনি উত্তরে বলিলেন, আঘাত যদি গলা পর্যন্ত হয়, তবে আমার মতে উহা খাওয়া ঠিক নয়। হ্যা, যদি উহার দেহের একাংশে আঘাত লাগে, তাহা হইলে আমার মতে উহা খাওয়া যাইবে । তাহাকে আরো প্রশ্ন করা হয় যে, কোন হিংস্র জানোয়ার যদি বকরীর উপর লাফাইয়া পড়িয়া আক্রমণ করিয়া উহার মাজা ভাংগিয়া ফেলে, তবে কি উহা খাওয়া হালাল ? তিনি জবাবে বলিলন, আমার মতে উহা খাওয়া ঠিক নয়। কেননা এতবড় আঘাতের ভারে তাহা জীবিত থাকিতে পারে না। তাহাকে আরো জিজ্ঞাসা করা হয় যে, যদি কোন হিংস্র জানোয়ার কোন বকরীর পেট চিরিয়া ফেলে, অথচ যদি উহার নাড়িভুঁড়ি বাহির না হয়, তবে কি উহার খাওয়া হালাল হইবে ? তিনি উত্তর বলিলেন, আমার মতে উহা হালাল হইবে না। ইহাই হইল মালিকী মাযহাবের অভিমত |
— পৃষ্ঠা ৪১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।