Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 03
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

0০017116115 সূরা মায়িদা ৪১৫ যদি প্রশ্ন করা হয় যে, কুকুরের শিকার সম্পর্কে ভিন্ন ভিন্নভাবে কেন নির্দেশ দেওয়া হয় নাই? এইভাবে কেন বলা হয় নাই যে, যদি কুকুর শিকারকে ক্ষত সৃষ্টি করিয়া মারে তবে তাহা হালাল আর যদি ক্ষত সৃষ্টি না করিয়া মারে, তবে তাহা হারাম ? ইহার উত্তর হইল যে, শিকারীর ভারতৃ বা উহার আঘাতের দ্বারা শিকার করার উদাহরণ খুবই বিরল। কেননা শিকারী কুকুর সাধারণত নখ বা থাবা অথবা একযোগে উভয়ের সাহায্যেই শিকার করিয়া থাকে । ক্ষত সৃষ্টি না করিয়া চাপিয়া মারিয়া ফেলার মত ঘটনা ঘটে না বলিয়াই ধরা যায়। তাই কুকুর সম্পর্কে ভিন্ন ভিন্ন বিধানেরও প্রয়োজন ততো তীব্র নয়। আর যদি এমন ঘটিয়াই যায় যে, কুকুর তার ভারত্রে দ্বারা চাপিয়া বা আঘাত করিয়া কোন শিকার করে, তবে ইহা হালাল বা হারাম হওয়া সম্পর্কে কুকুর দ্বারা শিকারকারীর স্বচ্ছ ধারণা থাকে । কেননা সে জানে যে, ইহার হুকুম স্বাভাবিকভাবে মৃত জন্তু, দমবন্ধ হইয়া মৃত জন্তু, প্রহারে মৃত জন্তু, পতনে মৃত জন্তু এবং শিং-এর আঘাতে মৃত জন্তুর হুকুমের মত। অবশ্য শিকারী অনেক সময় নিশানা ব্যর্থ হওয়ায় বা হেলায় ফেলায় সঠিকভাবে তীর শিকারের গায়ে লাগাতে পারে না। তখন শিকার আঘাতের যন্ত্রণায় বা চাপে মারা যায়। তাই রাসূলুল্লাহ (সা) আলোচ্য উভয় বিষয়ের উপর পরিপূর্ণ দৃষ্টি রাখিয়া নির্ধারিত বিধান দিয়াছেন। আল্লাহই ভালো জানেন। ঠিক এমনিভাবে কুকুর উহার অভ্যাসবশত কখনো কখনো শিকার খাইয়া ফেলে । তাই এই ব্যাপারে রাসূলুল্লাহ (সা) স্পষ্ট করিয়া বলিয়াছেন যে, শিকারী জন্তু যদি উহার শিকারকৃত জন্তুর কিছুটা খাইয়া ফেলে, তবে তোমরা তাহা খাইও না। কারণ আমার ভয় হয় যে, কুকুর তাহার নিজের জন্যেই শিকার করিয়াছে । হাদীসটি সহীহ। বুখারী এবং মুসলিমে ইহা উদ্ধৃত হইয়াছে। উল্লেখ্য যে, অধিকাংশ আলিমের মতে এই আয়াতটি কুকুরের শিকার হালাল হওয়া সম্পর্কিত। অবশ্য যদি শিকারী কুকুর তাহার শিকারের কোন অংশ খাইয়া ফেলে, তবে সেই শিকার খাওয়া হারাম । হযরত আবূ হুরায়রা রো) ও হযরত ইবৃন আব্বাস (রা) হইতে এইরূপ বর্ণিত হইয়াছে। হাসান রে), শাবী রে) ও নাখঈ রি) প্রমুখ এই অভিমত ব্যক্ত করিয়াছেন । ইমাম আবূ হানীফা (র), ইমাম মুহাম্মদ (র), ইমাম আবু ইউসুফ (রে), ইমাম আহমদ ইব্‌ন হান্বল (র) এবং ইমাম শাফিঈ (র)-এর প্রসিদ্ধ অভিমতও এইরূপ । ্‌ ইব্‌ন জারীর স্বীয় তাফসীরে আলী (রো), সাঈদ (রা) ও সালমান (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, কুকুরের শিকার খাওয়া যাইবে, যদিও সে শিকারের কিছু অংশ খাইয়া ফেলে । এমনকি সাঈদ (রা), সালমান (রা) এবং আবু হুরায়রা (রা)-সহ বহু সাহাবীর মতে শিকারী কুকুর তাহার শিকারের এক টুকরা গোশ্ত ব্যতীত সবটুকুও যদি খাইয়া ফেলে, তবুও সেই গোশৃতের টুকরা খাওয়া যাইবে । ইমাম মালিক (র) এবং ইমাম শাফিঈ (র)-এর পূর্ব মতও ছিল ইহা । তবে ইমাম শাফিঈ রে) নতুনভাবে দুইটি অভিমতের প্রতি ইঙ্গিত প্রদান করিয়াছেন । আবু মনসূর ইব্‌ন সাব্বাগ ও অন্যান্য শাফিঈ মাযহাব অবলম্বী ইমামগণ ইমাম শাফিঈ হইতে তাহার এই অভিমত বর্ণনা করিয়াছেন ।

— পৃষ্ঠা ৪১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।