Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 03
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

00017161715 ৪১২ তাফসীরে ইব্‌ন কাছীর ইব্‌ন আবু ওয়াক্কাস (রা) ও ইব্‌ন উমর (রা) প্রমুখও এইরূপ বর্ণনা করিয়াছেন । তবে বর্ণনাটি দুর্বল। কেননা তাহাদের পক্ষ হইতে এই ব্যাপারে কোন স্পষ্ট মন্তব্য পাওয়া যায় না। ইব্‌ন জারীরের এই রিওয়ায়াতের ব্যাপারে আমারও সন্দেহ রহিয়াছে। দ্বিতীয় মতে বলা হয়, উহা হালাল নয়। ইহা হইল ইমাম শাফিঈ.(র)-এর দ্বিতীয় উক্তি। ইমাম মুযানী (র)-ও এই অভিমত পসন্দ করিয়াছেন । ইবৃন সাব্বাগও এই মতকে প্রাধান্য দিয়াছেন। আল্লাহ ভালো জানেন। ইমাম আবু ইউসুফ ও ইমাম মুহাম্মদ (রে) ইমাম আবু হানীফা রে) হইতে বর্ণনা করেন যে, এই জাতীয় পশু হালাল নয়। তেমনি ইমাম আহমদ হইতেও তাহার প্রসিদ্ধ মত হিসাবে ইহা বর্ণনা করা হইয়াছে। ইহাই সত্যের অধিক কাছাকাছি। ইসলামী আইনের নীতিমালার সঙ্গে ইহাই অধিক সামঞ্জস্যপূর্ণ । ইব্‌ন সাব্বাগ এই মতের পক্ষে রাফি ইব্‌ন খাদীজ (রা)-এর হাদীসকে দলীল হিসাবে গ্রহণ করিয়াছেন । হাদীসটি হইল এই ঃ রাফি ইব্‌ন খাদীজ রো) বলেন, আমি রাসুলুল্লাহ (সা)-কে জিজ্ঞাসা করিলাম, আমরা আগামীকাল শক্রর সম্মুখীন হইব । আমাদের নিকট কোন ছুরি থাকিবে না । তখন আমরা বাশের ধারালো ফালি দিয়া যবেহ করিতে পারিব কি? তিনি বলিলেন ঃ যাহা দ্বারা যবেহ করিলে রক্ত প্রবাহিত হয় এবং যাহা আল্লাহর নামে যবেহ করা হয়, তাহা তোমরা খাও। সম্পূর্ণ হাদীসটি সহীহদ্য়ে বর্ণিত হইয়াছে । এই হাদীসটি যদিও বিশেষ একটি অবস্থাকে উদ্দেশ্য করিয়া বলা হইয়াছিল, কিন্তু জমহুর উলামা এবং অধিকাংশ মূলনীতিবিদ ও আইনবিদগণ হাদীসটিকে সাধারণ অর্থে ব্যবহার করেন। যেমন রাসূলুল্লাহ (সা)-কে বাতা নামক মধুর তৈরি এক জাতীয় পানীয় সম্পর্কে প্রশ্ন করা হইলে তিনি বলিয়াছিলেন ঃ যে সকল পানীয় পান করিলে মাতলামী আসে, তাহা হারাম । যদিও কোন কোন ফকীহ বলেন, ইহা দ্বারা রাসূলুন্াহ (সা) মধুর তৈরি এক জাতীয় মদের কথা নির্দিষ্ট করিয়া বুঝাইয়াছেন। ঠিক তেমনিভাবে উপরোল্লিখিত হাদীসটিতে যদিও বিশেষ অবস্থায় বিশেষ যবেহের কথা জিজ্ঞাসা করা হইয়াছে, কিন্তু রাসূলুল্লাহ (সা) উহার উত্তর এমন ভাষায় দিয়াছেন যাহা উক্ত বিশেষ যবেহসহ সকল প্রকারের যবেহকে শামিল করে। উন্লেখ্য যে, আল্লাহ তা“আলা রাসূলুল্লাহ (সা)-কে অল্প কথায় ব্যাপক ভাব প্রকাশের ক্ষমতা দান করিয়াছিলেন। অতএব দেখা যাইতেছে যে, যদি শিকারী কুকুর আঘাত করিয়া বা চাপ দিয়া কোন পশু হত্যা করে এবং যদি উহাতে রক্ত প্রবাহিত না হয়, তবে উক্ত পশু খাওয়া হালাল নয়। কেননা উপরোক্ত হাদীসে যেভাবে যবেহ করা পশুকে হালাল বলা হইয়াছে, উহার বিপরীত যে কোন পন্থায় যবেহকৃত পশু খাওয়া নিশ্চিত হারাম বলিয়া গণ্য হইবে। অবশ্য যদি কেহ বলে যে, এই হাদীসটি তো শিকারী কুকুর সম্পর্কে নয়; বরং যবেহ করার অস্ত্র সম্পর্কে জিজ্ঞাসা করা হইয়াছিল । অতএব দীত ও নখ দ্বারা যবেহ করাও নিষিদ্ধতার অন্তর্ভুক্ত হইয়া গেল। রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ঃ দাত ও নখ অস্ত্রের অন্তর্ভুক্ত নয়। অবশ্য দাত, হাড় এবং নখ দ্বারা হাবশীরা যবেহ করে। উল্লেখ্য যে, কোন বিষয় বা বস্তু নিষিদ্ধ করা হইলে সেই জাতীয় সকল বস্তুই নিষিদ্ধতার মধ্যে গণ্য হয়। অতএব ইহা অস্ত্রের অন্তর্ক্ত নয় এবং রাসূলুল্লাহ্‌ (সা)-কে অস্ত্র সম্পর্কে প্রশ্ন করা হইয়াছিল, কুকুর সম্পর্কে প্রশ্ন করা হয় নাই।

— পৃষ্ঠা ৪০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।