Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 03
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 সুরা মায়িদা ৪১১ যে, কোন পশুকে খুটার সঙ্গে রশি দিয়া বাঁধিয়া রাখিলে পশুটি ছোটাছুটি করার ফলে রশিতে ফাস লাগিয়া যদি দম বন্ধ হইয়া মারা যায়, তবে সেই পশুর মাংস খাওয়া হারাম । কাতাদা (র) বলেন ঃ জাহিলী যুগের লোকেরা পশুকে লাঠিপেটা করিয়া মারিয়া উহার মাংস ভক্ষণ করিত। সহীহ হাদীসে আসিয়াছে যে, হযরত আদী ইব্‌ন হাতিম (র) বলেন ঃ আমি রাসূলুল্লাহ (সা)-কে জিজ্ঞাসা করিলাম যে, আমি এমন এক প্রকার অস্ত্র দ্বারা শিকার করি যাহার একধার ধারালো আর অন্য ধার ধারহীন। এমন অস্ত্রের আঘাতের শিকার কি খাওয়া জায়েয ? রাসূলুল্লাহ (সা) বলিলেন ঃ যদি উহার ধারালো পার্থ দ্বারা আঘাতপ্রাপ্ত হয়, তবে উহা খাইবে আর যদি ধারহীন পার্থর দ্বারা আঘাতপ্রাপ্ত হয়, তবে উহা খাইবে না। এই হাদীসে রাসুলুল্লাহ (সা) ধারালো এবং ধারহীন অস্ত্রের মধ্যে পার্থক্য করিয়াছেন । তিনি ধারালো অস্ত্রের দ্বারা আঘাতকৃত জন্তু খাওয়া হালাল বলিয়াছেন এবং ধারহীন অস্ত্রের দ্বারা আঘাতপ্রাপ্ত জন্তু খাওয়া হারাম বলিয়া উল্লেখ করিয়াছেন। এই ব্যাপারে ফিকহশাস্ত্রবিদগণ একমত । আর যদি ক্ষত না হইয়া কেবল অস্ত্রের ভারের কারণে জন্তু নিহত হয়, তবে এই ব্যাপারে ইমাম শাফিঈর দুইটি অভিমত রহিয়াছে। এক, ধারহীন অস্ত্রের আঘাতে মারা জন্তু হালাল নহে। এই হাদীস দ্বারা তাহাই বুঝা যায়। দুই, কুকুর দ্বারা শিকারকৃত জন্তু খাওয়া যেহেতু হালাল, তাই ভারী অথচ ধারহীন অস্ত্রের আঘাতে মারা জন্তুও খাওয়া হালাল। এই বিষয়ে নিঙ্নে বিস্তারিত আলোচনা করা হইল। পরিচ্ছেদ 8 এই বিষয়ে আলিমগণের মধে মতভেদ রহিয়াছে যে, যদি শিকারী কুকুরকে শিকারের জন্য পাঠান হয় এবং সেই কুকুর যদি ক্ষত সৃষ্টি না করিয়া কোন জন্তুকে শিকার করে বা শিকারী কুকুরের শরীরের ভারে যদি জন্তুটি নিহত হয়, তবে সেই শিকার খাওয়া হালাল কি হালাল নয়, এই ব্যাপারে দুইটি মত রহিয়াছে । এক মতানুসারে বলা হইয়াছে যে, উহা খাওয়া হালাল । কেননা আল্লাহ তা'আলা বলিয়াছেন £ ৮৫:1০ --.০1 (5 15155 অর্থাৎ “কুকুর তোমাদের জন্য যাহা শিকার করে উহা তোমরা খাও।" এই আয়াতে ক্ষত ও অক্ষত কোন বিষয় নির্দিষ্ট না করিয়া সাধারণভাবে শিকার খাওয়ার নির্দেশ দেওয়া হইয়াছে। আদী ইব্‌ন হাতিমের হাদীসেও অনির্দিষ্ট সাধারণ অর্থ প্রকাশ পাইয়াছে। ইমাম শাফিঈ (র)-এর সহচরগণ ইমাম শাফিঈ (র) হইতে এই মত উদ্ধৃত করিয়াছেন । ইমাম নববী (র) এবং ইমাম রাফিঈ (র) ইমাম শাফিঈর এই মতকে সঠিক বলিয়া মন্তব্য করিয়াছেন। আমার কথা হইল যে, ইমাম শাফিঈর (31 ও ১.০-4| নামক কিতাবদ্য়ের দ্বারা উপরোক্ত উদ্ধৃতির সত্যতা প্রমাণিত হয় না। তবে তাহার অভিমত দ্যর্থবোধক। তাঁহার অনুসারীগণ তাহার মতকে কেন্দ্র করিয়া দুই দলে বিভক্ত হইয়া পড়িয়াছেন এবং উভয় দল তাহার বক্তব্যকে নিজ নিজ দলের পক্ষে ব্যবহার করিয়াছেন। মূলত তাহার বক্তব্যে উহা হালাল হওয়ার প্রতি ইঙ্গিত খুবই ক্ষীণ। মোটকথা এই জাতীয় শিকারকৃত পশু হালাল কি হারাম, এই ব্যাপারে তিনি খোলাখুলি কোন মন্তব্য করেন নাই । তবে হাসান ইব্‌ন যিয়াদের রিওয়ায়াতে আবু হানীফা (রা) হইতে ইব্‌ন সাব্বাগ উদ্ধৃত করেন যে, আবূ হানীফা (র) বলেন, উহা হালাল । আবূ জাফর ইব্‌ন জারীর (র) স্বীয় তাফসীরে উদ্ধৃত করেন যে, সালমান ফারসী (রা), আবু হুরায়রা (রা), সাদ

— পৃষ্ঠা ৪০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।