Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 03
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

00017161715 ৪০৮ তাফসীরে ইব্‌ন কাছীর হযরত ইবৃন উমর (রা) হইতে যায়দ ইব্‌ন আসলামের সূত্রে সুলায়মান ইব্‌ন বিলাল (র)-ও ইহা বর্ণনা করিয়াছেন । হাফিয আবু যুর“আ রাযী বলেন, সুলায়মান ইব্‌ন বিলাল বিশ্বস্ত রাবী হওয়া সত্ত্বেও হাদীসটিকে মওকুফ বলা হইয়াছে । কেননা ইহার সনদের মধ্যে যায়দ ইব্‌ন আসলাম (রর) রহিয়াছেন। ইব্‌ন আবু হাতিম (র)......সুদাই ইব্ন আজলান ওরফে আবূ উমামা (রা) হইতে বর্ণনা করেন যে, হযরত আবূ উমামা (রা) বলেন ঃ রাসুলুল্লাহ (সা) আমার কওমকে আল্লাহ ও তাহার রাসূলের দিকে আহবান করার জন্য আমাকে প্রেরণ করেন এবং ইসলামের দাওয়াত তাহাদের নিকট পেশ করার নির্দেশ দেন। আমি তাহাদের মাঝে আমার দায়িত্ব পালন করিতেছিলাম | একদা তাহারা আমার নিকট এক পেয়ালা রক্ত নিয়া উপস্থিত হইল এবং সকলে মিলিয়া উহা পান করার উদ্যোগ নিল। তাহারা আমাকে উহা গ্রহণ করার জন্য অনুরোধ জানাইল। আমি তাহাদিগকে লক্ষ্য করিয়া বলিলাম, আফসোস! আমি তোমাদের নিকট এমন এক ব্যক্তির পক্ষ হইতে আসিয়াছি যিনি তোমাদের জন্য রক্ত হারাম করিয়াছেন। তাহারা সকলে উৎসুক হইয়া জিজ্ঞাসা করিল, সেই আদেশটি কি ? তখন আমি তাহাদিগকে এই আয়াতটি পড়িয়া শুনাইলাম ৪ 74119 25:11 ১1০ ০০১৯ ইব্ন আবূ শাওয়ারিবের সনদে হাফিয ইব্‌ন মারদুবিয়াও এইরূপ বর্ণনা করিয়াছেন । তবে তিনি আরো বাড়াইয়া বর্ণনা করেন যে, সুদাই ইব্ন আজলান (রা) বলেন £ আমি উহাদের নিকট ইসলামের দাওয়াত নিয়া উপস্থিত হইলাম । কিন্তু তাহারা ইসলাম গ্রহণ করিতে অস্বীকৃতি জানাইল। একদিন আমি অত্যন্ত তৃষ্তার্ত ছিলাম । তাহাদের কাছে পানি চাহিলে তাহারা বলিল যে, তুমি মরিলেও আমরা পানি দিব না। এমন অবস্থায় আমি মর্মাহত হইয়া জামা শিয়রে দিয়া তপ্ত বালুকার মাঠে শুইয়া পড়িলাম | আমি ঘুমাইয়া পড়িলে স্বপ্নে দেখি যে, সুদর্শন এক ব্যক্তি একটি কাঁচের পেয়ালায় উত্তম সুমিষ্ট পানীয় হাতে করিয়া নিয়া আসিয়া আমাকে দিল । আমি উহা পান করিতেই ঘুম হইতে জাগ্তত হইলাম । তখন আমি অনুভব করিলাম যে, আমার কোন পিপাসাই নাই । উপরন্তু ইহার পর হইতে আজ পর্যন্ত আমি কখনো আর পিপাসার্ত হই নাই। হযরত আবূ উমামা (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ গালিব, সাদাকা ইবৃন হারম, ইব্‌ন হাম্মাদ ও হাকিম স্বীয় মুসতাদরাকেও ইহা বর্ণনা করিয়াছেন। তবে তিনি উপরোক্তরূপ বর্ণনা করার পর আরো বাড়াইয়া বলেন ৪ সদাই ইবন আজলান (রা) বলেন, ইহার পর আমি শুনিতে পাইতেছিলাম, তাহারা পরস্পরে বলাবলি করিতেছিল যে, তোমাদের নিকট তোমাদের নেতা আসিয়াছে, কিন্তু তোমরা তাহাকে একঢোক পানিও দিলে না ? অতঃপর তাহারা আমার জন্য পানীয় নিয়া আসিল । তখন আমি তাহাদিগকে বলিলাম, আমার এখন প্রয়োজন নাই৷ আল্লাহ আমাকে খাওয়াইয়াছেন। ইহা বলিয়া আমি তাহাদিগকে আমার পেট দেখাইলাম । ফলে তাহারা সকলে ইসলাম গ্রহণ করিল। এই অবস্থাটির চিত্র কবি “আশা কত সুন্দর করিয়া আঁকিয়াছেন। এঁতিহাসিক ইব্‌ন ইসহাক তীহার নিম্ন পংক্তিদ্ধয় উদ্ধৃত করিয়াছেন ঃ ৬১ 142৭৯ 0৮৮০ ০১৯০০৪৩70৫১ ২ 90৮01340515

— পৃষ্ঠা ৪০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।