0০011191115 ৪২ তাফসীরে ইব্ন কাছীর নিকট ইহা বলিলে তিনি বলেন, হে আমর! তবে কি তুমি অপবিত্র অবস্থায় তোমার সাথীদেরকে নামায পড়াইয়াছ ? আমি বলিলাম, হে আল্লাহ রাসূল! আমি এত কঠিন শীতের রাতে অপবিত্র হইয়াছিলাম যে, আমার গোসল করিতে জীবনের উপর ভয় হইতেছিল। ইহা বলিয়া আমি এই আয়াতটি পাঠ করিলাম £ ৪৮০৯ ২9 55 4112 ১17৫--5115185 %5 অর্থাৎ 'তোমরা নিজেরা নিজদিগকে হত্যা করিও না। নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়ালু।' তাই আমি তায়াম্মুম করিয়া নামায পড়িয়াছিলাম। ইহা শুনিয়া রাসূলুল্লাহ (সা) হাসিলেন, অন্য কোন কথা বলিলেন না। আবু দাউদ (র)...... ইয়াধীদ ইব্ন আবু হাবীব হইতে ইহা বর্ণনা করিয়াছেন। আবূ বকর ইবৃন মারদুবিয়া রে)...... ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্ন আব্বাস (রা) বলেন $ কোন এক সময় আমর ইব্ন আস (রো) অপবিত্র অবস্থায় নামায পড়িয়াছিলেন। তিনি প্রত্যাবর্তন করিয়া রাসূলুল্লাহ (সা)-কে প্রতিবেদন শুনাইতেছিলেন। এক সময় রাসূলুল্লাহ (সা) তাহাকে ডাকিয়া এই ব্যাপারে জিজ্ঞাসা করিলে তিনি রাসূলুল্লাহ (সা)-কে বলেন, হে আল্লাহর রসূল! তীব্র শীতের কারণে আমি গোসল করিতে ভয় করিতেছিলাম। ইহা বলিয়া তিনি এই আয়াতটি পাঠ করেন ৪ ₹৫-.8১1 11585 33 _ ইহা শুনিয়া রাসূলুল্লাহ (সা) অন্য কোন কথা না বলিয়া চুপ করিয়া থাকেন। আলোচ্য আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে ইব্ন মারদুবিয়া রে)...... আবু হুরায়রা রো) হইতে বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ৪ “যে ব্যক্তি কোন আগ্নেয়াস্ত্র দ্বারা আত্মহত্যা করিবে, সে কিয়ামত পর্যন্ত জাহান্নামের জলন্ত আগ্নেয়ান্ত্র দ্বারা উপর্ধুপরি আঘাত করিয়া আত্মহত্যা করার চেষ্টা করিবে এবং চিরদিনের জন্যে জাহান্নামে প্রবিষ্ট থাকিবে । তেমনি যে ব্যক্তি বিষপানের মাধ্যমে আত্মহত্যা করিবে, সে দোযখের মধ্যে সদা-সর্বদা বিষপান করিতে থাকিবে । কারণ তাহার স্থান হইবে চিরদিনের জন্য জলন্ত অগ্নির জাহান্নাম ।' সহীহদ্বয়ে এই হাদীসটি বর্ণিত হইয়াছে। সাবিত ইব্ন যাহ্হাক হইতে আবূ কিলাবা বর্ণনা করেন যে, সাবিত ইব্ন যাহ্হাক (র) বলেন, রাসূলুল্লাহ (সো) বলিয়াছেন £ “যে নিজেকে যে বস্তু দ্বারা হত্যা করিবে, কিয়ামতের দিন তাহাকে সেই জিনিস দ্বারা শাস্তি দেওয়া হইবে ।' আবূ কিলাবা হইতে হাদীসের বহু কিতাবে এই হাদীসটি রিওয়ায়াত করা হইয়াছে। সহীহদ্বয়ে বর্ণিত যে, জুন্দুব ইব্ন আবদুল্লাহ বাজালী (রা) বলেন, রাসূলুল্লাহ (সো) করে। অতঃপর রক্ত বন্ধ না হওয়ায় সে সেভাবেই মারা যায়। তখন আল্লাহ তা'আলা বলেন ঃ আমার বান্দা নিজেকে ধ্বংস করার ব্যাপারে তাড়াহুড়া করিয়াছে । তাই আমি তাহার উপর জান্নাত হারাম করিয়া দিয়াছি।' তাই আল্লাহ তাআলা বলিয়াছেন ঃ ...:0০085000509১35555, 'আর যে কেহ সীমালংঘন করিয়া কিংবা যুলমের বশবর্তী হইয়া এইরূপ করিবে ।'
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।