Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 03
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

00171917115 সূরা মায়িদা ৪০১ নিরাপত্তা প্রদান না করে, তবে সে নিরাপত্তা পাইবে না। এখানে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়। আল্লাহ তা“আলা বলেন £ ১4১]| 3.9 5+4]| 9 অর্থাৎ কা“বাগৃহের দিকে কুরবানীর পশু প্রেরণ করা হইতে তোমরা বিরত হইও না। কারণ ইহা দ্বারা আল্লাহ্‌র নিদর্শনের প্রতি সম্মান প্রকাশ পায়। আর তোমরা কুরবানীর পশুর গলায় কণ্ঠাভরণ পরানো হইতে বিরত থাকিও না। কেননা ইহা দ্বারা অন্যান্য পশু হইতে এইগুলির স্বাতন্ত্র্য প্রকাশ পায়। দ্বিতীয়ত, ইহা দ্বারা আরও প্রকাশ পায় যে, পশুগুলি কুরবানীর উদ্দেশ্যে কা“বাগৃহের দিকে আনা হইতেছে। ফলে মানুষ পশুগুলির ক্ষতি সাধন করা হইতে বিরত থাকিবে । এই পশুগুলিকে দেখিয়া অন্যান্যরা এইভাবে কুরবানী করিতে উদ্বুদ্ধ হইবে । যে ব্যক্তি অন্যকে কুরবানী করার প্রতি উৎসাহ দান করে, তাহাকে তাহার কথায় উৎসাহিত হইয়া কুরবানীকারীর সমান প্রতিদান দেওয়া হয় । অথচ উহার কুরবানীর সওয়াব হইতে সামান্য ও হাস করা হয়না । তাই রাসূলুল্লাহ সো) বিদায় হজ্জের সময় যুল-হুলায়ফায় রাত্রি যাপন করেন । এই স্থানটির নামই হইল ওয়াদীউল-আকীক। সকালে তিনি তাহার স্ত্রীদের নিকট গমন করেন । তাহারা ছিলেন নয়জন। অতঃপর তিনি গোসল করেন এবং খোশবু মাখেন। দুই রাকাআত নামায পড়েন। কুরবানীর পশুগুলিকে চিহ্যুক্ত করেন এবং কণ্ঠাভরণ পরাইয়া দেন। অবশেষে হজ্জ ও উমরার জন্য ইহরাম বাধেন। তাহার সুদর্শন ও আকর্ষণীয় রং ও গড়নের পশুর সংখ্যা ছিল ষাট। যথা আল্লাহ তা'আলা অন্যত্র বলিয়াছেন ঃ ০১০1৩৯০৮৪৪০ এ॥ ১০০৮৮০আ৫ অর্থাৎ যদি কোন ব্যক্তি আল্লাহ্র নির্দশনাবলীর প্রতি সম্মান প্রদর্শন করে, তবে তাহা তাহার অন্তরে আল্লাহভীতির বহিঃপ্রকাশ ঘটায় ।' কেহ বলিয়াছেন, কুরবানীর পশুকে সম্মান প্রদর্শন করার মানে হইল এগুলিকে উত্তম খাদ্য দেওয়া এবং উত্তম স্থানে রাখা ৷ হযরত আলী ইব্ন আবূ তালিব (রো) বলেন $ আমাকে রাসূলুল্লাহ (সা) কুরবানীর পশুর কর্ণ ও চক্ষু ভালোভাবে দেখিয়া নিতে নির্দেশ দিয়াছেন। সুনান সংকলকগণ ইহা বর্ণনা করিয়াছেন। 59311 % এই আয়াতাংশের ব্যাখ্যা প্রসঙ্গে মুকাতিল ইব্‌ন হাইয়ান (র) বলেন ঃ জাহিলী যুগের লোকদের মত কণ্ঠাভরণ ব্যবহার করা বৈধ নয়। কেননা তাহারা যখন হারাম তখন তাহারা কণ্ঠাভরণ স্বরূপ পশম ব্যবহার করিত। তেমনি হরম শরীফের মুশরিক অধিবাসীরা যখন তাহাদের গৃহ হইতে বাহির হইত, তখন তাহারা কগ্ঠাভরণ স্বরূপ হরম শরীফের গাছের ছাল ব্যবহার করিত। ইহার ফলে লোকেরা তাহাদিগকে নিরাপত্তা প্রদান করিত। ইব্‌ন আবূ হাতিম ইহা বর্ণনা করিয়াছেন। কাছীর__-৩/৫১

— পৃষ্ঠা ৩৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।