0০011191115 সূরা মায়িদা ৰ ৩৯৭ ০০৮০55254৩5 :৫ুপে ৫ অর্থাৎ “আল্লাহর সঙ্গে ওয়াদা করার পর যাহারা উক্ত ওয়াদা ভঙ্গ করে এবং তিনি যে সম্পর্ক অক্ষুন্ন রাখিতে বলিয়াছেন, তাহা ছিন্ন করে.......তাহাদের জন্য রহিয়াছে জঘন্য অবস্থানস্থল।' যাহ্হাক (র) ১১৪]১ 1551 -এর ভাবার্থে বলেন £ আল্লাহ যে সকল বিষয়কে বৈধ ও অবৈধ করিয়াছেন এবং তাহার কিতাব ও নবী (সা)-এর উপর বিশ্বাস স্থাপনকারীদের নিকট হইতে তিনি বৈধ ও অবৈধ সংক্রান্ত বিভিন্ন আবশ্যকীয় যে কাজগুলি সম্পাদন করার অঙ্গীকার গ্রহণ করিয়াছেন ১১৪০ দ্বারা উহা বুঝান হইয়াছে। হযরত যায়দ ইবৃন আসলাম (রা) ১১810, /)1 -এর ভাবার্থে বলেন যে, উহা হইল ছয়টি ঃ আল্লাহ্র সঙ্গে ওয়াদা, বান্দার সঙ্গে শপথ বা চুক্তি করা, অংশীদারী সংক্রান্ত চুক্তি, ক্রয়-বিক্রয় সংক্রান্ত চুক্তি, বিবাহ সংক্রান্ত অঙ্গীকার ও কসম সংক্রান্ত অঙ্গীকার । মুহাম্মদ ইবৃন কা'ব (রো) বলেন ঃ উহা দ্বারা পাচটি বিষয় বুঝায়, যাহার একটি হইল জাহিলী যুগের চুক্তি অপর একটি হইল অংশীদারী সংক্রান্ত চুক্তি ৷ যাহারা বলেন, ক্রয়-বিক্রয় সম্পাদন হওয়ার পর সেই মজলিসে ক্রয় করা না করার এখতিয়ার থাকে না, তাহারা এই ১১৪০1১15591 আয়াতাংশ দ্বারা দলীল পেশ করেন । তাহারা বলেন, এই আয়াতাংশ দ্বারা উক্ত স্থানে থাকা অবস্থায়ই চুক্তিটিকে প্রতিষ্ঠিত রাখা এবং উহা পালন করার প্রতি ইঙ্গিত করা হইয়াছে । তাহারা এই প্রমাণের ভিত্তিতে এইরূপ যে কোন এখতিয়ারকে অন্বীকার করেন। ইহা হইল ইমাম আবু হানীফা (র) এবং ইমাম মালিক (র)-এর মাযহাব । তবে ইমাম শাফিঈ রে), ইমাম আহমদ (র) ও জমহুর ইহার বিরোধিতা করিয়াছেন। এই প্রসঙ্গে তাহারা সহীহদয়ে বর্ণিত ইবৃন উমর (রা)-এর একটি হাদীস দলীল হিসাবে পেশ করেন । হাদীসটি হইল এই £ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ (৪১৪২3 17০ ১০১/'১৮--]। অর্থাৎ “বিক্রয়স্থল ত্যাগ করার পূর্ব পর্যন্ত ক্রেতা ও বিক্রেতার বিক্রয়ের বস্তু গ্রহণ করা না করার এখতিয়ার থাকে ।' 1 বা78487 (5৬:০1 ১০১১০১৮১৫১০ ১৯ 4৩৪ ০১১৭। ৮2৮০০ 151 অর্থাৎ “যখন দুইজন লোক ক্রয়-বিক্রয় সম্পাদন করে, তখন বিক্রয়স্থল ত্যাগ করার পূর্ব পর্যন্ত ক্রেতা-বিক্রেতা উভয়ের গ্রহণ করা না করার এখতিয়ার থাকে ।' মোট কথা, ইহা দ্বারা স্পষ্ট বুঝা যায়, ক্রয়-বিক্রয় সম্পাদিত হওয়ার পরেও গ্রহণ করা না করার এখতিয়ার অবশিষ্ট থাকে । উন্লেখ্য, ক্রয়-বিক্রয় সম্বন্ধীয় এখতিয়ার ক্রয়-বিক্রয় সম্পাদনের পর প্রকাশ পায়। এই এখতিয়ার অস্বীকার করার কোন পথ নাই; বরং ইহা একটি বিধান হিসাবে স্বীকৃত । অতএব চুক্তি প্রতিষ্ঠিত হওয়ার অর্থ হইল অঙ্গীকার পূর্ণ করা । আল্লাহ্ তাআ'লা বলেন 87০31 সিটি - ৫ র্জীতহ 1
— পৃষ্ঠা ৩৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।