Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 03
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ৩৯২ তাফসীরে ইবুন কাছীর আবু আবদিল্লাহ নিশাপুরী (র)......হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, . হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন £ যাহারা হযরত উমর (রা)-এর খিলাফতের যুগ দেখিয়াছে, তাহাদের মধ্যে আমি (এখন) শেষতম ব্যক্তি। একদা তাহাকে বলিতে শুনিয়াছি, আমি যাহা বলিয়াছি, তাহাই সঠিক । আমি জিজ্ঞাসা করিলাম, আপনি কি বলিয়াছেন ? তিনি বলিলেন, “আমি বলিয়াছি, কালালা হইতেছে নিঃসন্তান ব্যক্তি। অতঃপর আবু আবদিল্লাহ্‌ নিশাপুরী মন্তব্য করিয়াছেন- উক্ত হাদীসের সনদ সহীহ । উহা বুখারী ও মুসলিম কর্তৃক আরোপিত শর্তসমূহ অনুযায়ী বিশুদ্ধ । তবে তাহারা উহা বর্ণনা করেন নাই। ইব্‌ন মারদুবিয়া (র)......হযরত ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন ঃ যাহারা হযরত উমর (রা)-এর খিলাফতের যুগ দেখিয়াছে, আমি (এখন) তাহাদের মধ্যে সর্বশেষ ব্যক্তি । হযরত উমর (রা) বলেন, হযরত আবূ বকর সিদ্দীক (রা) ও আমার মধ্যে £194 সম্বন্ধে মতভেদ ছিল। এ সন্বন্ধে আমার বক্তব্যই সঠিক । রাবী বলেন ঃ কথিত আছে, হযরত উমর (রা) বলিতেন £1১4 আপন ভ্রাতা ও বৈপিত্রেয় ভ্রাতা রাখিয়া মরিয়া গেলে উভয় শ্রেণীর ভ্রাতাগণই সম্মিলিতভাবে তাহার সম্পত্তির এক-তৃতীয়াংশের উত্তরাধিকারী হইবে । হযরত আবূ বকর সিদ্দীক রো) তাহার উক্ত মতের বিরোধী ছিলেন। ইব্ন জারীর (র)......সাঈদ ইব্‌ন সুসাইয়্যাব (রে) হইতে বর্ণনা করিয়াছেন £ একদা হযরত উমর (রা) দাদা ও কালালা সম্বন্ধে একটি লিপি লাখিয়া কিছুদিন ধরিয়া তৎসন্বন্ধে আল্লাহ্‌র নিকট ইস্তেখারা করিতে লাগিলেন । বলিতে লাগিলেন, আয় আল্লাহ! যদি তুমি উহার মধ্যে মঙ্গল নিহিত দেখো, তবে উহা প্রচলিত কর। অতঃপর ঘাতক কর্তৃক আহত হইবার পর তিনি উক্ত লিপিটা চাহিয়া আনাইয়া নষ্ট করিয়া দিলেন। উহাতে কি লিখিত ছিল, তাহা কেহই জানিতে পারিল না। তিনি বলিলেন, আমি দাদা ও কালালা সম্বন্ধে একটি লিপি লিখিয়া তৎসন্বন্ধে আল্লাহ তা'আলার নিকট ইস্তেখারা করিয়াছিলাম । দেখিলাম, এই বিষয়ে তোমরা যে অবস্থায় আছ, সেই অবস্থায়ই তোমাদিগকে রাখিয়া দেওয়া সমীচীন হইবে । ইমাম ইব্‌ন জারীর আরও বলেন, হযরত উমর (রা) হইতে বর্ণিত রহিয়াছে, তিনি বলেন ঃ 21১4 সম্বন্ধে হযরত আবু বাক্র সিদ্দীক রো)-এর মতের বিরোধিতা করিতে আমার লজ্জাবোধ হয়। হযরত আবূ বক্র সিদ্দীক (রা) বলিতেন, 414 হইতেছে নিঃসন্তান মাতৃ-পিতৃহীন ব্যক্তি। ২14 -এর যে সংজ্ঞা হযরত আবূ বকর সিদ্দীক (রো) দিয়াছেন, উহাই অধিকাংশ সাহাবী, তাবিঈ, পূর্বসুরী ও উত্তরসুরী ইমাম, চারি ইমাম, সপ্ত ফকীহ এবং সকল শহরের ফকীহ ও আলিম কর্তৃক প্রদত্ত সংজ্ঞা। কুরআন কারীমের আলোচ্য আয়াত দ্বারা এঁ সম্বন্ধে আল্লাহ তা'আলা কোনো বিষয় অস্পষ্ট, অজ্ঞাত বা অবোধ্য রাখেন নাই। তিনি এতদসন্বন্ধবীয় সকল জ্ঞাতব্য বিষয়ই সুস্পষ্ট ও সুপরিজ্ঞাত করিয়া দিয়াছেন । আলোচ্য আয়াতের সর্বশেষ অংশে উহার প্রতি অর্থাৎ “আল্লাহ তা'আলা তোমাদিগকে সবিস্তারে বলেন, যেন তোমরা পথহারা না হও। আর আল্লাহ সব ব্যাপারেই সর্বাধিক বিজ্ঞ ।' সুরা নিসা সমাপ্ত

— পৃষ্ঠা ৩৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।