Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 03
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 | সূরা নিসা ৩৯১ 4194 সম্বন্ধে জিজ্ঞাসা করিতে আদেশ করিলেন। তিনি একখানা অস্থির উপর সংশ্লিষ্ট আয়াত লিখিয়া হযরত হাফসা রো)-এর নিকট দিলেন। নবী করীম (সা) বলিলেন, কে তোমাকে এই প্রশ্ন করিতে বলিয়াছে ? উমর ? আমার মনে হয় যে, উহা সে ভালরূপে বুঝিবে না। গ্রীষ্মকালে অবতীর্ণ আয়াতটি কি তাহার জন্যে যথেষ্ট নহে? গ্রীষ্মকালে অবতীর্ণ আয়াতটি হইতেছে সূরা নিসার নিম্নের আয়াত ঃ (₹১০ ১৯9 ০41৬০১19161 515 ৮৭ 52194 ০৯0৯০ 5০0 ০১১১০১০৪ এ৭ ১৮ ৩৪ 44৮545005৯০ সা ৪৫ ১০৮৮০ 74124541119 4411 ০০ ২১০5 ০০০১০ ০85 92501 27 সাহাবীগণ নবী করীম (সা)-এর নিকট 1১৫ সম্বন্ধে আরো প্রশ্ন করিলে সূরা নিসার সর্বশেষ আয়াতটি নাযিল হইল । অতঃপর হযরত উমর (রা) উপরিল্লিখিত স্বলিখিত অস্থি ফেলিয়া দিলেন। ৃ বর্ণনাকারী উপরিউক্ত হাদীসে ইহাই উল্লেখ করিয়াছেন । তবে উক্ত হাদীসের সনদে সাহাবী পর্যায়ের রাবী উহ্য থাকায় উহা বিচ্ছিন্ন সনদের হাদীস। ইব্‌ন জারীর রে).....তারিক ইব্‌ন শিহাব হইতে বর্ণনা করিয়াছেন £ একদা হযরত উমর (রা) একটি লিখিত অস্থি লইয়া সাহাবীদিগকে একত্রিত করত বলিলেন, আজ আমি এই বিষয় সম্বন্ধে এইরূপ ফয়সালা দান করিব যাহা লইয়া পর্দানশীন মহিলাগণও আলোচনা করিবে । এমন সময়ে ঘরের মধ্য হইতে একটি সাপ বাহির হইল । ইহাতে সকলে ছত্রভঙ্গ হইয়া গেল। ইহা দেখিয়া হযরত উমর (রা) বলিলেন, আল্লাহ তা“আলার ইচ্ছা থাকিলে তিনি (আমাদিগকে) এই বিষয়টির শেষ পর্যন্ত পৌঁছিতে দিতেন । উক্ত হাদীসের সনদ সহীহ । হাকিম উহাকে সহীহ বলিয়াছেন। আবু আবদিল্লাহ নিশাপুরী (র)......হযরত উমর (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত উমর (রা) বলেন ঃ যদি আমি রাসূলুল্লাহ (সা)-এর নিকট তিনটি বিষয় সম্বন্ধে প্রশ্ন করিতাম, তবে উহা আমার জন্যে লালবর্ণের উটের পালের মালিক হওয়া অপেক্ষা অধিকতর আনন্দায়ক হইত । উহা হইল ঃ ১. নবী করীম (সা)-এর পর কে খলীফা হইবেন; ২. কোনো গোত্র যদি (খলীফার নিকট) দিব না, তবে কি তাহাদিগকে হত্যা করা হালাল হইবে? এবং ৩. 2194 -এর অর্থ কি? অতঃপর আবূ আবদিল্লাহ নিশাপুরী মন্তব্য করিয়াছেন, উক্ত হাদীসের সনদ সহীহ । উহা ইমাম বুখারী ও ইমাম মুসলিমের আরোপিত শর্ত অনুযায়ী বিশুদ্ধ সনদ বিশিষ্ট । তবে তাহারা উহা বর্ণনা করেন নাই ।' আবূ আবদিল্লাহ নিশাপুরী রে) হযরত উমর (রো) হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত উমর (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) যদি তিনটি বিষয় আমাদের নিকট সুস্পষ্টরূপে বর্ণনা করিয়া যাইতেন, তবে উহা আমার নিকট দুনিয়া ও উহার যাবতীয় সম্পদ অপেক্ষা অধিকতর আনন্দদায়ক হইত £ ১. খিলাফাত; ২. কালালা এবং ৩. সুদ। অতঃপর আবূ আবদিল্লাহ আন-নিশাপুরী মন্তব্য করিয়াছেন, উক্ত হাদীসের সনদ সহীহ । উহা বুখারী ও মুসলিম কর্তৃক আরোপিত শর্ত অনুযায়ী বিশুদ্ধ, তবে তাহারা উহা বর্ণনা করেন নাই।

— পৃষ্ঠা ৩৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।