Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 03
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

00017161715 সূরা নিসা ৩৮৯ অর্থাৎ নিঃসন্তান মাতৃ-পিতৃহীন ব্যক্তি দুইটি বোন রাখিয়া মরিয়া গেলে তাহারা তাহার সম্পত্তির দুই-তৃতীয়াংশ পাইবে । বোনের সংখ্যা দুই-এর অধিক হইলে তাহারা এইরূপে দুই- তৃতীয়াংশ পাইবে । একদল ফকীহ্‌ উপরিউক্ত আয়াতাংশের উপর কিয়াস প্রয়োগ করিয়া মৃত ব্যক্তির দুই কন্যা সন্তানের প্রাপ্য অংশ সম্পর্কিত সমস্যার সমাধান বাহির করেন । যেমন, নিম্নোক্ত আয়াতে বর্ণিত দুইয়ের অধিক কন্যা সন্তানের প্রাপ্য অংশের উপর কিয়াস প্রয়োগ করিয়া ফকীহগণ দুই-এর অধিক ভগিনীর প্রাপ্য অংশ সম্পর্কিত সমস্যার সমাধান বাহির করেন £ ১০৮০ 7০৫ ০৪০৯০। উ$5 ৮০০ 58 905 অর্থাৎ (মৃত ব্যক্তির) কন্যা সন্তানের সংখ্যা দুই-এর অধিক হইলে তাহারা তাহার সম্পত্তির দুই-তৃতীয়াংশ পাইবে । 2194 ভ্রাতা ও ভগিনী উভয় শ্রেণীর উত্তরাধিকারী রাখিয়া মরিয়া গেলে তাহাদের প্রাপ্য অংশ কি হইবে এখানে তাহা বর্ণিত হইতেছে 8 ১০ 2০ ৩৮০০৪১১0০56 ১3০ 2106 90 অর্থাৎ কালালার উত্তরাধিকারীগণ ভ্রাতা ও ভগিনী উভয় শ্রেণীর হইলে একজন পুরুষ দুইজন স্ত্রীলোকের প্রাপ্য অংশের সমান অংশ পাইবে । মৃতের পুত্র-কন্যা, পৌত্র-পৌত্রী বা ভ্রাতা-ভগিনী ইত্যাকার নারী-পুরুষ উভয় শ্রেণী আসাবা হিসাবে উত্তরাধিকারী হইলেও একজন পুরুষ দুইজন নারীর প্রাপ্য অংশের সমান অংশ পাইবে- এই নীতির ভিত্তিতে তাহাদের মধ্যে সম্পত্তি বন্টিত হইবে। +4 এত 0 এ, 4.5 51150 2111 559 অর্থাৎ যাহাতে তোমরা সত্য ও ন্যায় হইতে বিচ্যুত না হও, সেই উদ্দেশ্যে আল্লাহ তা'আলা তোমাদের অনুসরণের জন্যে অবশ্য পালনীয় বিষয়সমূহ পরিষ্কাররূপে বর্ণনা করেন এবং তোমাদের জন্যে সীমা নির্ধারণ করিয়া দেন। তিনি প্রতিটি নির্দেশের সুফল, মংগল ও কল্যাণ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত রহিয়াছেন। তিনি সঠিকরূপে জানেন, মৃত ব্যক্তির কোন্‌ আত্মীয় তাহার সম্পত্তির কত অংশ পাইবার যোগ্য । ইব্‌ন জারীর (র)......মুহাম্মদ ইব্‌ন সীরীন (র) হইতে বর্ণনা করিয়াছেন 8 একদা নবী করীম (সা) সাহাবীগণসহ সফরে ছিলেন। হযরত হুযায়ফা (রা) নবী করীম (সা)-এর উটের পশ্চাতের উটে এবং হযরত উমর (রা) হযরত হুযায়ফা (রা)-এর উটের পশ্চাতের উটে সওয়ার ছিলেন। এই অবস্থায় নিম্নের আয়াত নাযিল হইল ঃ ২231 ১১। 1 ঘুসহা। ০৩:০০ 0157 নে কে নবী করীম (সা) উহা হযরত হুযায়ফা (রা)-কে শিখাইলেন এবং হযরত হুযায়ফা (রা) উহা হযরত উমর (রা)-কে শিখাইলেন। এই ঘটনার পর একদিন হযরত উমর (রা) হযরত হুযায়ফা (রা)-কে উক্ত আয়াত সম্বন্ধে প্রশ্ন করিলেন। হযরত হুযায়ফা রো) তাহাকে বলিলেন, দেখিতেছি, তুমি তো একজন অবুঝ ব্যক্তি । নবী করীম (সা) উহা আমাকে যেরূপ শিখাইয়াছেন, আমি তোমাকে উহা ঠিক সেইরূপে শিখাইয়াছি। আল্লাহ্‌র কসম! আমি কখনো উহার অতিরিক্ত

— পৃষ্ঠা ৩৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।