0০011191115 তা তাফসীরে ইব্ন কাহীর একটি কন্যা সন্তান রাখিয়া গেলে সে তো সন্তান রাখিয়াই মরিয়া গেল। অতএব ভগিনী তাহার সম্পত্তির কোন অংশ পাইবে না। অন্যান্য ফকীহগণ বলেন ঃ এইরূপ অবস্থায় মৃত ব্যক্তির সম্পত্তির অর্ধাংশ পাইবে তাহার কন্যা যাবিল ফুরূয হিসাবে এবং অর্ধাংশ পাইবে তাহার ভগিনী আসাবা হিসাবে । মৃত ব্যক্তির ভগিনী যে তাহার কন্যার ন্যায় তাহার সম্পত্তির অর্ধাংশ পাইবে, তাহা আলোচ্য আয়াত দ্বারা নহে; বরং নিম্নোক্ত ভিন্ন প্রমাণ দ্বারা প্রমাণিত হয় ইমাম বুখারী (র).....আসওয়াদ হইতে বর্ণনা করিয়াছেন ঃ নবী করীম (সা)-এর যুগে হযরত মু'আয ইব্ন জাবাল (রা) আমাদের মধ্যে এই ফায়সালা দিয়াছেন- মৃত ব্যক্তি একটি কন্যা সন্তান ও একটি ভগিনী রাখিয়া গেলে উভয়ের প্রত্যেকে তাহার সম্পত্তির অর্ধাংশ করিয়া পাইবে । এই হাদীসের অন্যতম রাবী সুলায়মান পুনরায় উহা বর্ণনা করিবার কালে “নবী করীম (সা)-এর যুগে” কথাটি উল্লেখ করেন নাই । হুযায়ল ইব্ন শুরাহবীল (রে) হইতে ইমাম বুখারী আরো বর্ণনা করিয়াছেন ঃ একদা হযরত আবু মূসা আশ'“আরী (রা) জিজ্ঞাসিত হইলেন যে, কোনো ব্যক্তি একটি কন্যা সন্তান, একটি নাতনী ও একটি ভগিনী রাখিয়া মারা গেলে তাহার সম্পত্তি কিভাবে বন্টিত হইবে ? তিনি বলিলেন, কন্যা সন্তানটি তাহার সম্পত্তির অর্ধাংশ এবং ভগিনী অর্ধাংশ পাইবে ? অতঃপর প্রশ্নকারীকে বলিলেন, তুমি ইবৃন মাসউদ (রা)-এর নিকটও গমন করিয়া তাহাকে এই সম্বন্ধে প্রশ্ন করো । তিনি নিশ্চয়ই আমার সহিত একমত হইবেন। প্রশ্নকারী ব্যক্তি হযরত ইব্ন মাস্উদ (রা)-এর নিকট নিজের প্রশ্ন পেশ করিয়া হযরত আবু মুসা (রা) কর্তৃক প্রদত্ত উত্তরও তাহাকে জানাইল। তিনি বলিলেন, আমি অনুরূপ উত্তর দিলে পথভ্রষ্ট হইব এবং সঠিক পথের বিচরণকারীদের অন্তর্ভুক্ত থাকিব না। এই বিষয়ে নবী করীম (সা) যে ফয়সালা দিয়াছেন, আমি সেই ফয়সালাই দিতেছি । কন্যাটি পাইবে অর্ধেকাংশ, নাতনী পাইবে এক-যষ্ঠাংশ। ইহাতে উভয়ের প্রাপ্য অংশের পরিমাণ দুই-তৃতীয়াংশ হইবে। অবশিষ্ট এক-তৃতীয়াংশ ভগিনী পাইবে । রাবী বলেন, আমরা হযরত আবু মুসা রো)-এর নিকট আগমন ১ করিয়া হযরত ইব্ন মাস্উদ (রা) কর্তৃক প্রদত্ত উত্তর তাহাকে জানাইলাম। তিনি বলিলেন, এই বিজ্ঞ পণ্ডিত যতদিন তোমাদের মধ্যে বিদ্যমান থাকে, ততদিন আমার নিকট নিজেদের প্রশ্ন লইয়া আসিও না। 4008 ০3 ১145৮25 অর্থাৎ নিঃসন্তান মাতৃ-পিতৃহীন ভগিনী ভ্রাতা রাখিয়া মারা গেলে ভ্রাতা তাহার সমুদয় সম্পত্তির উত্তরাধিকারী হইবে। মৃত ভগিনীর মাতা বা পিতা থাকিলে ভ্রাতা তাহার সম্পত্তির কোনো অংশ পাইবে না। নিঃসন্তান মাতৃ-পিতৃহীন ভগিনী যদি এইরূপ কোন উত্তরাধিকারী রাখিয়া মারা যায়, যাহার জন্যে তাহার সম্পত্তিতে নির্দিষ্ট অংশ রহিয়াছে যেমন, স্বামী অথবা বৈপিত্রেয় ভ্রাতা, তবে তাহাদের জন্যে নির্দিষ্ট অংশ তাহাদিগকে প্রদান করিবার পর যাহা অবশিষ্ট থাকিবে, ভ্রাতা তাহাই পাইবে । কারণ বুখারী ও সুসলিম শরীফে হযরত ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণিত রহিয়াছে যে, নবী করীম (সো) বলিয়াছেন ঃ নির্দিষ্ট অংশসমূহ উহাদের প্রাপকদিগকে প্রদান করো । অবশিষ্ট অংশ নিকটতম পুরুষের প্রাপ্য হইবে। 5151515117718755511514 বগি ঞ
— পৃষ্ঠা ৩৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।