Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 03
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 সূরা নিসা ৩৮৭. 50 £1 ০4 __যাহার কোনো সন্তান নাই। একদল ফকীহ্‌ বলেন ঃ যাহার কোনো সন্তান থাকে না, তাহার মাতাপিতা থাকুক অথবা না থাকুক, তাহাকে ২1১4 বলে। উপরিউক্ত ফকীহগণ আলোচ্য আয়াতের উপরোদ্ধত অংশকে নিজেদের দাবির সমর্থনে পেশ করেন। তাহারা বলেন, এখানে 51১ এর পরিচয় প্রদান প্রসঙ্গে আল্লাহ তা'আলা শুধু তাহার নিঃসন্তান হইবার কথা উল্লেখ করিয়াছেন; তাঁহার মাতৃ-পিতৃহীন হইবার কোনো কথা তিনি উল্লেখ করেন নাই। অতএব নিঃসন্তান ব্যক্তি মাতৃ-পিতৃহীন হউক অথবা না হউক, তাহাকে 21১4 বলে । ইমাম ইব্‌ন জারীর (র) কর্তৃক সহীহ সনদে হযরত উমর (রা) হইতেও 51১ -এর উপরিউক্ত সংজ্ঞা বর্ণিত হইয়াছে। তবে অধিকাংশ ফকীহ বলিয়াছেন £ নিঃসন্তান মাতৃ-পিতৃহীন ব্যক্তিকে 5194 বলে । হযরত আবূ বকর সিদ্দীক (রা)-ও উহার উপরিউক্ত সংজ্ঞার পক্ষে রায় দিয়াছেন । আয়াতের নিম্নোক্ত অংশ দ্বারা উপরিউক্ত সংজ্ঞাই সঠিক বলিয়া প্রমাণিত হয় 8 ০5147558151 অর্থাৎ “যদি তাহার কোনো ভগিনী থাকে, তবে সে তাহার রাখিয়া যাওয়া সম্পত্তির অর্ধেক পাইবে ।' পিতা থাকিলেও যদি সন্তানহীন ব্যক্তি ২1) হইত, তবে উপরোদ্ধত আয়াতাংশের মর্ম অনুযায়ী হ1১ -এর পিতার বর্তমান থাকা অবস্থায়ও তাহার ভগিনী সম্পত্তির অর্ধেকাংশ পাইত। কিন্তু সর্ববাদীসম্মত মত এই যে, পিতার বর্তমান থাকা অবস্থায় ভগিনী কোনো অংশ পাইবে না। অতএব বলা যায়, 51১ -এর দুইটি বৈশিষ্ট্যের উভয়টিই কুরআন মাজীদ দ্বারা প্রমাণিত হয়। প্রথম বৈশিষ্ট্য নিঃসন্তান হওয়া, ইহা সহজেই বোধগম্য । দ্বিতীয় বৈশিষ্ট্য মাতৃ-পিতৃহীন হওয়া । গভীরভাবে চিন্তা করিবার পর ইহাও বোধগম্য হয়। ইমাম আহমদ (রে)......মাকহুল, আতিয়া, হামযা ও রাশেদ হইতে বর্ণনা করিয়াছেন যে, প্রথমোক্ত চারি রাবী বলেন 8 একদা হযরত যায়দ ইব্‌ন সাবিত (রা)-এর নিকট জিজ্ঞাসা করা হইল, 'মৃত ব্যক্তির স্বামী ও একটি আপন ভগিনী রহিয়াছে। এই অবস্থায় তাহার সম্পত্তি কিরূপে বন্টিত হইবে ? তিনি বলিলেন, স্বামী সম্পত্তির অর্ধেকাংশ এবং ভগিনী অর্ধেকাংশ পাইবে । তাহার উক্ত রায়ের বিরুদ্ধে বিরূপ সমালোচনা হইল । ইহাতে তিনি বলিলেন, আমি নবী করীম (সা)-কে এইরূপ রায় দিতে শুনিয়াছি। উপরিউক্ত হাদীস একমাত্র ইমাম আহমদই শুধু উল্লিখিত সনদে বর্ণনা করিয়াছেন। ইমাম ইব্‌ন জারীর (র) প্রমুখ মুহাদ্দিস বর্ণনা করিয়াছেন যে, হযরত ইবৃন আব্বাস (রা) ও হযরত ইব্‌ন যুবায়র (রা) বলিতেন, মৃত ব্যক্তি একটি কন্যা সন্তান ও একটি ভগিনী রাখিয়া গেলে ভগিনীটি তাহার সম্পত্তির কোন অংশ পাইবে না। কারণ আন্মাহ তা'আলা বলিয়াছেন £ ০০ ০ ০২০৯১ 5 ডি এও 2 ০ ৫৯1০০ ০1 অর্থাৎ 'কোনো ব্যক্তি নিঃসন্তান অবস্থায় একটি ভগিনী রাখিয়া মরিয়া গেলে সে তাহার সম্পত্তির অর্ধাংশ পাইবে ।' | তাহারা বলেন ঃ উক্ত আয়াতে বলা হইয়াছে যে, মৃত ব্যক্তি কোন সন্তান না রাখিয়া একটি ভগিনী রাখিয়া গেলে ভগিনী অর্ধেক সম্পত্তির উত্তরাধিকার পাইবে । মৃত ব্যক্তি একটি ভগিনী ও

— পৃষ্ঠা ৩৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।