Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 03
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ৩৭৪ তাফসীরে ইবৃন কাছীর 21 (৫1225 খা? (১ ঠ17৬ 55105 (/1) ! রচিত 6 প্তঠত 156 বি ৫ ৮১৪ পে পাঠা 2০ রি ₹45594815-9 54579252৮ এ৮৫৬। ৬৮৫ ঠাঞ্তিিনপা তি 4 ৫ ৫ পু 2169112৬106 ১ ৩5212218061 «1 ,805% 08৫৩ দিস্িল ১৩৪16212005) ১৩5152) ৮84515265 :6%55 48 45589 9৬১ 3৬4 ১৭১, “হে আহলে কিতাব! তোমাদের দীনের ক্ষেত্রে তোমরা বাড়াবাড়ি করিও না। আর হক কথা ছাড়া আল্লাহর ব্যাপারে কিছু বলিও না। নিঃসন্দেহে মসীহ ঈসা ইব্‌ন মরিয়ম আল্লাহর রাসূল ও তাহার মূর্ত কালেমা । উহা মরিয়মের নিকট প্রেরিত হইয়াছে ও উহাতে প্রাণ সঞ্চার করা হইয়াছে । তাই তোমরা আল্লাহ ও তাহার রাসূলের উপর ঈমান আন এবং বলিও না তিনজন । নিবৃত্ত হও, তোমাদের জন্য মঙ্গল । নিঃসন্দেহে প্রভু একজন । তাহার সন্তান হইবে, তিনি ইহা করিতে পবিত্র । আসমান ও যমীনে যাহা কিছু আছে সকলই আল্লাহর এবং কর্ম সম্পাদনে আল্লাহই যথেষ্ট 1” | তাফসীর £ ১৭১ নং আয়াতে আল্লাহ তাআলা কিতাবধারী সম্প্রদায়কে দীনী ব্যাপারে বাড়াবাড়ি করিতে নিষেধ করিতেছেন । খিস্টান সম্প্রদায়ের মধ্যে উক্ত বাড়াবাড়ি অধিক পরিমাণে পরিলক্ষিত হয়। তাহারা হযরত ঈসা (আ)-কে নবীর আসন হইতে তুলিয়া খোদার আসনে বসাইয়াছে। তাহারা খোদাকে যেরূপে ইবাদত করে, হযরত ঈসা (আ)-কে সেইরূপে ইবাদত করে। এমনকি তাহারা নিজেদের পান্রী-পুরোহিতের ব্যাপারেও বাড়াবাড়ি করিয়াছে । তাহারা তাহাদিগকে নিষ্পাপ মনে করিয়া তাহাদের ন্যায়-অন্যায়, হক-না হক, সত্য-মিথ্যা প্রতিটি কথা ও কাজকে ন্যায় ও সত্য বলিয়া অনুসরণ করিয়া চলে । যেমন অন্যত্র আন্লাহ তাআলা বলিয়াছেন £ ০৮১ ১ ০৮০৭4115১১৮ 420162425520৯119১৪ অর্থাৎ “তাহারা আল্লাহর পরিবর্তে নিজেদের পঞ্তিত-পুরোহিত, সাধু-সন্যাসী এবং মরিয়ম তনয় ঈসাকে রব (প্রতিপালক প্রভু) বানাইয়া লইয়াছে ।' ইমাম আহমদ (র)......হযরত ইবৃন উমর (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, নবী করীম (সা) বলিয়াছেন £ তোমরা আমাকে আমার প্রকৃত আসন হইতে তদ্রুপ উচ্চতর আসনে বসাইও না, যেরূপে খরিস্টানগণ হযরত ঈসা (আ)-কে তাহার প্রকৃত আসন হইতে উচ্চতর আসনে বসাইয়াছে। আমি তো একজন বান্দা । অতএব তোমরা বলিও, আল্লাহর বান্দা ও রাসূল । যুহরী হইতে ইমাম আহমদ ও আলী ইব্‌ন মাদীনীও উপরোক্ত হাদীস বর্ণনা করিয়াছেন। আলী ইব্‌ন মাদীনী উহাকে বিশুদ্ধ হাদীসরূপে আখ্যায়িত করিয়াছেন। যুহরী হইতে ইমাম বুখারীও উপরোক্ত হাদীস বর্ণনা করিয়াছেন ।

— পৃষ্ঠা ৩৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।