Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 03
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ৩৭২ তাফসীরে ইব্‌ন কাছীর _ নাধিল করিয়াছেন। উহাতে সম্মুখ বা পশ্চাৎ কোন দিক দিয়াই বাতিল ও অসত্য প্রবেশ করিতে পারে না। কারণ উহা প্রজ্ঞাময় প্রশংসিত সত্তার পক্ষ হইতে অবতীর্ণ । 7177 410 অর্থাৎ আল্লাহ তা'আলা তাহার যে ইলম ও জ্ঞান দ্বারা মানুষকে সমৃদ্ধ করিতে চাহিয়াছেন, তৎসহ উহাকে তিনি নাযিল করিয়াছেন । নিজের যে ইলম ও জ্ঞানকে তিনি আল-কুরআনে নাধিল করিয়াছেন উহা হইতেছে হিদায়াত, সত্য-মিথ্যা নির্ণায়ক, যুক্তি-প্রমাণ এবং বিভিন্ন বিষয়ে সুস্পষ্ট জ্ঞান। তিনি তাহার সন্তোষ ও অসন্তোষের বিষয়ের পরিচয়, অতীত ও ভবিষ্যতের অদৃশ্য বিষয়াবলীর জ্ঞান এবং স্বীয় পবিত্র গুণাবলীর পরিচয় সহ তাহার কিতাব নাধিল করিয়াছেন। অদৃশ্য বিষয়াবলীর যতটুকু জ্ঞান মানুষ ও ফেরেশতাকে তিনি দান করেন, তাহারা শুধু ততটুকুই লাভ করিতে পারে । যেমন অন্যত্র আল্লাহ তা'আলা বলিয়াছেন ঃ ০4 ২৭০ ১০ গেল ০৮৮৮৯৫% বিন্দুমাত্র জ্ঞানও অধিকারে আনিতে পারে না।' অনুরূপভাবে স্বীয় গুণাবলী সম্বন্ধীয় যতটুকু জ্ঞান তিনি তাহাদিগকে দান করেন, তাহারা শুধু ততটুকু লাভ করিতে পারে । যেমন অন্যত্র আল্লাহ তা“আলা বলিয়াছেন ঃ | (1০42 ০১৮৯৪ 2৩ “তাহাদের জ্ঞান তাহাকে আদৌ আয়ত্ত করিতে পারে না।' ইব্‌ন আবূ হাতিম (র)......আতা ইবন সায়িব হইতে বর্ণনা করিয়াছেন ঃ আবূ আবদির রহমান আস-সুলামী আমাকে কুরআন মাজীদ শিক্ষা দিয়াছেন। তাহার অভ্যাস ছিল যে, কেহ তাহাকে কুরআন মাজীদ শুনাইলে তিনি বলিতেন, তুমি আল্লাহর জ্ঞান আয়ত্ত করিয়াছ। আজ কেহ তোমার অপেক্ষা শ্রেষ্ঠতর নহে। তবে আমল ও কর্ম দ্বারাই কেহ শ্রেষ্ঠত্ব অর্জন করিতে পারে। অতঃপর তিনি এই আয়াত তিলাওয়াত করিতেন £ 415 এ৫5 0১ এনএ গস অর্থাৎ “তিনি নিজ জ্ঞানসমৃদ্ধ করিয়া উহা নাধিল করিয়াছেন এবং ফেরেশতারাও সাক্ষ্য দিতেছে । আর আল্লাহ্‌র সাক্ষ্যই তো যথেষ্ট ।' ূ 3948588৮821 অর্থাৎ “যে কিতাব তোমার নিকট অবতীর্ণ হইয়াছে, উহার সত্যতা সম্বন্ধে আল্লাহর সহিত ফেরেশতাগণ সাক্ষ্য প্রদান করে ।' মুহাম্মদ ইব্‌ন ইসহাক (র)...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন ঃ একদা একদল ইয়াহুদী নবী করীম (সা)-এর নিকট আগমণ করিলে তিনি তাহাদিগকে বলিলেন ৫ আমি নিশ্চিতভাবে জানি যে, তোমরা অবশ্যই জানো, আমি আল্লাহর রাসূল । তাহারা বলিল, “আমরা ইহা জানি না। ইহাতে নিম্নোক্ত আয়াত নাধিল হইল £

— পৃষ্ঠা ৩৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।