0০011191115 সূরা নিসা ৩৬৭ পারিবে । তোমার ইচ্ছাকে অপরের উপর চাপাইয়া দিও না। নিজের যে দোষ সম্বন্ধে তুমি সতর্ক ও সাবধান নহ, অপরের সেই দোষ লইয়া ঘাটাঘাটি করা তোমার পক্ষে অত্যন্ত নিন্দনীয় কার্য হইবে । অনুরূপভাবে নিজের ইচ্ছাকে অপরের উপর চাপাইয়া দেওয়া তোমার পক্ষে অতিশয় ঘৃণ্য আচরণ হইবে। অতঃপর নবী করীম (সি) স্বীয় হস্ত আমার বক্ষে রাখিয়া বলিলেন £ ওহে আবূ যর! কার্য সম্পাদনের যথাযথ উপায় গ্রহণ করিবার সমতুল্য কোন বুদ্ধি নাই; অন্যায় হইতে বিরত থাকিবার সমতুল্য কোন পরহ্যেগারী নাই এবং সচ্চরিত্রতার সমতুল্য কোন সহায়ক ও অবলম্বন নাই। ইমাম আহমদ (র)......আবূ উমামা হইতে আবূ যর (রা)-এর উপরোক্ত বর্ণনা উদ্ধৃত করেন। | লিখিত নিম্নোক্ত রিওয়ায়াতটি পাইয়াছি £ আবুল ওয়াদ্দাক আমার (ইমাম আহমদের) নিকট বর্ণনা করিয়াছেন যে, একদা হযরত আবু সাঈদ (রা) আমার (আবুল ওয়াদ্দাকের) নিকট জিজ্ঞাসা করিলেন £ আপনি কি খারিজী সম্প্রদায়কে১ দাজ্জাল মনে করেন ? আমি বলিলাম, না। ইহাতে তিনি (আবু সাঈদ) বলিলেন, নবী করীম (সা) বলিয়াছেন ঃ$ আমি এক হাজার বা ততোধিক নবীর মধ্যে শেষতম নবী । প্রত্যেক নবীই স্বীয় উম্মতকে দাজ্জালের বিরুদ্ধে সতর্ক নবীকেই জানানো হয় নাই। তাহার একটি চক্ষু অন্ধ হইবে । তোমাদের প্রতিপালক প্রভুর কোনো চক্ষু অন্ধ নহে। তাহার ডান চক্ষু অন্ধ ও উদ্গত হইবে । মানুষের নিকট হইতে তাহার চক্ষুর উক্ত উদ্গত অবস্থা গোপন থাকিবে না। তাহার উদ্গত ডান চক্ষু যেন চুনকাম করা দেওয়ালে নিক্ষিপ্ত শ্রেম্মা। তাহার বাম চক্ষু যেন একটি উজ্জ্বল নক্ষত্র । সে সকল ভাষায় কথা বলিতে পারিবে! তাহার সহিত জান্নাতের সবুজ চিত্র থাকিবে । উহার মধ্য দিয়া পানি প্রবাহিত হইবে। তাহার সহিত দোযখের কৃষ্ণবর্ণ চিত্র থাকিবে । উহা হইতে ধুম্র নির্গত হইতে থাকিবে । উপরোক্ত হাদীস আমি নিম্নোক্ত হাদীসের পাশাপাশি অন্যত্র বর্ণনা করিয়াছি ঃ আবু ইয়ালা মুসিলী (র)......হযরত আবূ সাঈদ (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, নবী করীম (সা) বলিয়াছেন ঃ আমি দশ লক্ষ বা ততোধিক নবীর মধ্যে শেষ নবী । প্রত্যেক নবীই তাহার জাতিকে দাজ্জালের বিরুদ্ধে সতর্ক করিয়াছেন। (অতঃপর হাদীসের অবশিষ্টাংশ পূর্বানুরূপ বর্ণনা করিয়াছেন)। লক্ষণীয় যে, শেষোক্ত হাদীসে 'এক হাজার নবী" শব্দের স্থলে "দশ লক্ষ নবী" শব্দ উল্লেখিত হইয়াছে। উহা সম্ভবত রাবীর ভ্রান্তি। আল্লাহই শ্রেষ্ঠতম জ্ঞানী । এতদ্যতীত শেষোক্ত হাদীসের বক্তব্যের তুলনায় ইমাম আহমদ কর্তৃক বর্ণিত প্রথমোক্ত হাদীসের বক্তব্য অধিকতর প্রামাণ্য ও বিশুদ্ধ । উহার রাবীদের বিরুদ্ধে কোনরূপ অভিযোগও নাই। প্রথমোক্ত হাদীস হযরত জাবির ১. খারিজী সম্প্রদায় মুসলমানের একটি চরমপন্থী সম্প্রদায় । হযরত আলী (রা)-এর প্রতি বিদ্বেষ পোষণ, কবীরা গুনাহের সংঘটক ব্যক্তিকে ইসলাম বহির্ভত মনে করা এবং প্রতিটি সরকারের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাইয়া যাওয়া তাহাদের বৈশিষ্ট্য ।
— পৃষ্ঠা ৩৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।