0০011169115 ৩৬৬ তাফসীরে ইব্ন কাছীর দৃঢ় বিশ্বাস রাখিয়াও বিপদ-আপদে ভাঙ্গিয়া পড়ে দেখিয়া বিশ্মিত হই। মানুষ দুনিয়ার অস্থায়িতৃ প্রত্যক্ষ করিয়াও উহাতেই তৃপ্ত ও নিশ্চিন্ত থাকে দেখিয়া বিস্মিত হই। আর মানুষ আখিরাতের হিসাব ও জওয়াবদিহীতে দৃঢ বিশ্বাস রাখিয়াও নেক আমল করে না দেখিয়া বিম্মিত হই। আমি আরয করিলাম হে আল্লাহর রাসূল! হযরত ইবরাহীম (আ) ও হযরত মুসা (আ)-এর প্রতি অবতীর্ণ বাণীসমূহের মধ্যে হইতে কোন বাণী কি আপনার প্রতি অবতীর্ণ বাণীসমূহের মধ্যে রহিয়াছে? তিনি বলিলেন, হ্যা; ওহে আবু যর! এই আয়াতসমূহ তিলাওয়াত কর ৪ ৮১০11 ১৬২৯1 ১১১৬ এ: 8 ১4১৫১, ১৩৪১ ১০ ৯৪ ১৮৪০০ 7৯৮ ৮৯০ 581 ৮২৯০৭]। 5৪] 9 91 ইইঠি ১১৯ ঠ৮9৯15 যে ব্যক্তি স্বীয় আত্মাকে পবিত্র করিয়াছে এবং স্বীয় প্রতিপালক প্রভুর নাম লইয়া সালাত আদায় করিয়াছে, সে নিশ্চয়ই সিদ্ধ মনোরথ হইয়াছে। কিন্তু তোমরা শ্রেষ্ঠতু দাও পার্থিব জীবনকে; অথচ আখিরাত হইতেছে অধিকতর শ্রেষ্ঠ ও স্থায়ী । নিশ্চয়ই ইহা পূর্ববর্তী ইবরাহীম ও মূসার সহীফাসমূহে উল্লেখিত রহিয়াছে। আমি আরয করিলাম, হে আল্লাহর রাসূল! আমাকে উপদেশ দিন। তিনি বলিলেন ঃ আল্লাহকে ভয় করিতে তোমাকে উপদেশ দিতেছি । কারণ উহা তোমার মৌলিক কর্তব্য । আমি আরয করিলাম, আরও উপদেশ দিন। তিনি বলিলেন ঃ কুরআন মজীদের তিলাওয়াত ও আল্লাহ্র স্মরণকে আকড়াইয়া থাকিও। কারণ উহা আকাশে তোমার সম্বন্ধে আলোচনার হেতু এবং পৃথিবীতে তোমার জন্য নূরের ওসীলা হইবে । আমি আরয করিলাম, হে আল্লাহ্র রাসূল! আমাকে আরো উপদেশ দিন। তিনি বলিলেন £ অতিরিক্ত হাস্য কঠোরভাবে পরিহার করিয়া চলিও। কারণ উহা মানুষের অন্তরকে মারিয়া ফেলে এবং চেহারার নূরকে তিরোহিত করিয়া দেয়। আমি আরয করিলাম, হে আন্নাহর রাসূল! আমাকে আরো উপদেশ দিন। তিনি বলিলেন ঃ জিহাদকে আঁকড়াইয়া থাকিও। কারণ উহাই আমার উম্মাতের জন্যে বৈরাগ্য স্বরূপ । আমি আরয করিলাম, হে আল্লাহর রাসূল! আমাকে আরো উপদেশ দিন। তিনি বলিলেন ৫ মুখ বন্ধ . রাখিবার ব্রতকে আঁকড়াইয়া ধরিও। তবে ভাল কথায় মুখ খুলিবার বিষয় স্বতন্ত্র। মুখ বন্ধ রাখিবার ব্রত শয়তানকে তোমার নিকট হইতে বিতাড়িত করিয়া দিবে এবং দীনি ব্যাপারে তোমাকে সাহায্য করিবে । আমি আরয করিলাম আমাকে আরো উপদেশ দিন । তিনি বলিলেন “নিজের নিন্নস্থ লোকের দিকে তাকাইও; উপরস্থ লোকের দিকে তাকাইও না। তোমার প্রতি অবতীর্ণ আল্লাহর নিআমতের প্রতি অকৃতজ্ঞ না হইলে উহা তোমাকে সাহায্য করিবে । আমি আরয করিলাম, আমাকে আরা উপদেশ দিন। তিনি বলিলেন, অভাবী ও নিঃস্ব ব্যক্তিদিগকে ভালবাসিও এবং তাহাদের র সহিত মেলামেশা ও উঠাবসা করিও। তোমার প্রতি অবতীর্ণ আল্লাহর নিআমতের প্রতি অকৃতজ্ঞ না হইতে উহা তোমাকে সাহায্য করিবে । আমি আরয করিলাম, আমাকে আরো উপদেশ দিন। তিনি বলিলেন £ তোমার রক্ত সম্পর্কিত আত্মীয়-স্বজন যদি তোমার সহিত সম্পর্ক ছিন্ন করে, তথাপি তুমি তাহাদের সহিত সম্পর্ক রক্ষা করিও। আমি আরয করিলাম, আমাকে আরো উপদেশ দিন। তিনি বলিলেন ঃ নিজের দোষ তালাশ করিয়া বাহির করিও । এইরূপ করিলে অপরের বিরুদ্ধে ছিদ্রাৰেষণ করা হইতে তুমি সহজেই বিরত থাকিতে
— পৃষ্ঠা ৩৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।