Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 03
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ৩৬৪ তাফসীরে ইব্‌ন কাছীর করীম (সা) বলিয়াছেন £ আট হাজার নবী প্রেরিত হইবার পর আমি প্রেরিত হইয়াছি। তাহাদের মধ্যে চার হাজার নবী বনী ইসরাঈল গোত্র হইতে প্রেরিত হইয়াছেন। উপরোক্ত হাদীস অন্য কোন সনদে বর্ণিত হয় নাই। উল্লেখিত সনদে কোনরূপ দুর্বলতাও নাই। আহ্মদ ইবৃন তারিক ভিন্ন উহার অন্য সকল রাবীই পরিচিত। আহমদ ইবৃন তারিক সম্বন্ধে ভালোমন্দ কিছুই আমার জানা নাই। আল্লাহই শ্রেষ্ঠতম জ্ঞানী । আবূ যর (রো) বর্ণিত নবীদের সংখ্যা সম্পর্কিত দীর্ঘ হাদীসটি নিম্নে প্রদত্ত হইল ঃ মুহাম্মদ ইবৃন হুসায়ন আল-আজিরী (র)......হযরত আবূ যর রো) হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত আবু যর (রা) বলেন ঃ একদা আমি মসজিদে নববীতে প্রবেশ করিয়া দেখি যে, নবী করীম (সা) একাকী বসিয়া রহিয়াছেন। আমি তাহার নিকট বসিয়া পড়িলাম। অতঃপ্র আরয করিলাম, হে আল্লাহর রাসূল! আপনি তো আমাকে নামায আদায় করিতে উপদেশ দিয়াছেন। তিনি বলিলেন ঃ নামায উত্তম ইবাদত । অতএব উহা বেশি করিয়া হউক অথবা কম করিয়া হউক, আদায় করিবে । আমি আরয করিলাম, হে আল্লাহর রাসূল! সর্বোত্তম কার্য কোনটি ? তিনি বলিলেন 3 আনল্লাহার প্রতি বিশ্বাস ও তাহার পথে জিহাদ। আমি আরয করিলাম, হে আল্লাহর রাসূল ! সবেতিম মু'মিন কে ? তিনি বলিলেন ঃ সর্বোত্তম চরিত্রের অধিকারী মুগমিনই সর্বোত্তম । আমি আরয করিলাম, হে আল্লাহ রাসূল! কোন্‌ মুসলমান (আযাব হইতে) অধিকতম নিরাপদ ? তিনি বলিলেন £ যাহার জিহবা (কথা) ও হাত হইতে মানুষ নিরাপদ ও বিপদমুক্ত থাকে । আমি আরয করিলাম, হে আল্লাহর রাসূল! সর্বোত্তম হিজরত কোন্টি ? তিনি বলিলেন, গুনাহ হইতে হিজরত সবেত্তিম হিজরত । আমি আরয কলিলাম, হে আল্লাহর রাসূল! কোন্‌ নামায সর্বোত্তম ? তিনি বলিলেন $ যে নামাযে দীর্ঘ কিয়াম থাকে, উহা সর্বোত্তম নামায । আমি আরয করিলাম, হে আন্মাহর রাসূল! কোন্‌ রোযা সর্বোত্তম ? তিনি বলিলেন ঃ সঠিকভাবে আদায়কৃত ফরয রোযা সর্বোত্তম । উহাতে আন্মাহর নিকট অনেক অনেক পুরস্কার রহিয়াছে। আমি আরয করিলাম, হে আল্লাহর রাসূল! সর্বোত্তম জিহাদ কোন্টি ? তিনি বলিলেন, যে জিহাদে মুজাহিদের অশ্ব আহত হয় এবং তাহার নিজের রক্ত ক্ষরিত হয়, উহাই সর্বোত্তম জিহাদ। আমি আরয করিলাম, হে আল্লাহর রাসূল! কোন গোলাম আযাদ করিয়া দেওয়া সর্বোত্তম ? তিনি বলিলেন ঃ যে গোলামের মূল্য অধিকতম ও যে গোলাম তাহার মালিকের নিকট অধিকতম প্রিয়, তাহাকে আযাদ করিয়া দেওয়া সর্বোত্তম । আমি আরয করিলাম, হে আল্লাহর রাসূল! আপনার প্রতি অবতীর্ণ কোন্‌ আয়াতটি সর্বশ্রেষ্ঠ ? তিনি বলিলেন £ আয়াতুল কুরসী । অতঃপর বলিলেন, হে আবূ যর! কুরসীর বিশালতার তুলনায় সপ্ত আকাশের বিশালতা হইতেছে মরুভূমির বিশালতার তুলনায় উহাতে নিক্ষিপ্ত একটি ক্ষুদ্র বলয়ের বিস্তুতির সমতুল্য । উক্ত মরুভূমির বিশালতা । আমি আরয করিলাম, হে আল্লাহর রাসূল! নবীগণের সংখ্যা কত? তিনি বলিলেন, এক লাখ চব্বিশ হাজার । আমি আরয করিলাম, হে আল্লাহ্‌র রাসূল! তাহাদের মধ্য হইতে কতজন রাসূল? তিনি বলিলেন £ তিনশত তেরজনের বেশ বিরাট একদল | আমি আরয করিলাম, তাহাদের মধ্যে সর্ব প্রথম কে ছিলেন। তিনি বলিলেন, আদম (আ)। আমি আরয করিলাম, তিনি কি রাসূল ও নবী ছিলেন ? তিনি বলিলেন ঃ হ্যা; তিনি রাসূল ও নবী

— পৃষ্ঠা ৩৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।