Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 03
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 সূরানিসা ৩৪৭ একজন ইয়াহুদী। আইস, উহাকে হত্যা করো । তবে বাবলা বৃক্ষ তাহাদের বৃক্ষ । উহা মুখ খুলিবে না। নবী করীম (সা) আরো বলিলেন ঃ হযরত ঈসা (আ)-এর অবস্থান চল্লিশ বৎসর স্থায়ী হইবে । বৎসর তখন অর্ধ বসর, এমনকি মাসের সমান এবং মাস তখন সপ্তাহের সমান হইবে । তাহার শেষ দিনগুলি অগ্নিক্ষুলিঙ্গের ন্যায় ক্ষুত্র হইবে। সকালবেলায় কেহ শহরের একপ্রান্ত হইতে রওয়ানা হইলে উহার অন্য প্রান্তে তাহার পৌছিতে সন্ধ্যা হইয়া যাইবে । নবী করীম (সা)-এর নিকট জিজ্ঞাসা করা হইল, হে আল্লাহর নবী! এত ক্ষুদ্র দিনে আমরা কিরূপে নামায আদায় করিব ? তিনি বলিলেন, এখনকার লম্বাদিনে যেরূপ নামাযের সময় নির্ণয় করিয়া উহা আদায় করিয়া থাকো, তখন সেইরূপে উহা আদায় করিবে। নবী করীম (সা) আরো বলিলেন ঃ হযরত ঈসা ইব্‌ন মরিয়ম (আ) আমার উম্মতের অন্তর্ভূক্ত হইয়া ন্যায়ানুগ বিচারক ও ন্যায়ানুসারী ইমাম হইবেন । তিনি ক্রুশ ভাঙ্গিবেন, শুকর বধ করিবেন এবং জিযিয়া কর রহিত করিবেন । প্রাচ্ুর্যের কারণে সদকা পর্যন্ত অনাদায়ী রহিয়া যাইবে । একটা ছাগল বা উটের জন্যে আজিকার ন্যায় কঠোর পরিশ্রম করা হইবে না। ঈর্ষা ও শক্রতা মানুষের মধ্যে হইতে দৃরীভূত হইয়া যাইবে । বিষধর প্রাণীর বিষ উহার কার্যক্ষমতা হারাইয়া ফেলিবে। শিশুগণ সাপের মুখে আংগুল রাখিবে, কিন্তু উহারা তাহাদের কোনো ক্ষতি করিবে না। বালকগণ সিংহকে তাড়াইয়া বেড়াইবে; কিন্তু উহা তাহাদের কোন ক্ষতি করিবে না। ছাগপালের মধ্যে প্রহরী কুকুরের ন্যায় নেকড়ে বাঘ অবস্থান করিবে । পৃর্থিবী শান্তিতে পরিপূর্ণ হইয়া যাইবে যেমন পরিপূর্ণ হয় পানিতে পানপাত্র। পৃথিবীতে তখন একটি মাত্র কালেমাই থাকিবে 4111 9০১ ৬০৯ 54111 31 411 ২ এবং মানুষ আল্লাহ ভিন্ন অন্য কোনো কিছুরই ইবাদত করিবে না। যুদ্ধ-বিগ্রহ বন্ধ হইয়া যাইবে । কুরাইশ উহার হত রাজ্য কাড়িয়া লইবে। পৃথিবী উহার কারণে চন্দ্রের ন্যায় উজ্জ্বল হইবে । উহাতে হযরত আদম (আ)-এর যুগের ফসলের ন্যায় ফসল উৎপন্ন হইবে । মাত্র একছড়া আংগুর বা একটি ডালিম মানুষের তৃপ্তি সাধন দিরহাম হইবে। জনৈক সাহাবী বলিলেন ঃ হে আন্রাহর রাসূল! কোন্‌ কারণে ঘোড়ার মূল্য কমিয়া যাইবে ? নবী করীম (সা) বলিলেন ঃ তখন হইতে আর কখনো যুদ্ধে ঘোড়া ব্যবহৃত হইবে না। জনৈক সাহাবী বলিলেন £ কোন্‌ কারণে বলদ গরুর মূল্য বাড়িয়া যাইবে ? নবী করীম (সা) বলিলেন ঃ তখন সমুদয় পৃথিবী চাষাবাদের আওতায় আসিবে । নবী করীম (সা) আরো বলিলেন ঃ দাজ্জালের আবির্ভাবের পূর্বে তিনটি দুর্ভিক্ষের বৎসর আসিবে । উহাতে মানুষকে দুঃসহ অনাহার ও অনশন ভোগ করিতে হইবে । প্রথম বৎসর আল্লাহর আদেশে আকাশ এক-তৃতীয়াংশ বৃষ্টির বর্ষণ এবং পৃথিবী এক-তৃতীয়াংশ শস্যাদির উৎপাদন বন্ধ করিয়া দিবে। দ্বিতীয় বৎসর আল্লাহ্র আদেশে আকাশ দুই-তৃতীয়াংশ বৃষ্টির বর্ষণ এবং পৃথিবী দুই-তৃতীয়াংশ শস্যাদির উৎপাদন বন্ধ করিয়া দিবে । তৃতীয় বৎসর আল্লাহর আদেশে আকাশ বৃষ্টি বর্ষণ সম্পূর্ণরূপে বন্ধ করিয়া দিবে। উহা হইতে এক বিন্দু বৃষ্টিও বর্ষিত হইবে না। সেই বৎসর আল্লাহ্‌র আদেশে পৃথিবী শস্যাদির উৎপাদন সম্পূর্ণরূপে বন্ধ করিয়া

— পৃষ্ঠা ৩৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।