0০011191115 সূরা নিসা ৩৪৫ আমার অনুপস্থিতিতে আল্লাহ প্রত্যেক মুসলমানের ঈমানকে হিফাযত করুন। দাজ্জাল সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী কোন এক স্থান হইতে আবির্ভূত হইবে। সে ডাইনে-বামে সর্বদিকে ঘুরিতে থাকিবে । ওহে আল্লাহর বান্দাগণ! ওহে লোক সকল! তোমরা সকলে স্বীয় ঈমানে দৃঢ় ও অবিচল থাকিবে । আমি দাজ্জালের এইরূপ কতগুলি চিহ্ন তোমাদের নিকট বর্ণনা করিতেছি যাহা আমার পূর্ববর্তী কোন নবী বর্ণনা করেন নাই । দাজ্জাল প্রথমে বলিবে, আমি নবী । অথচ আমার পর কোনো নবী আসিবে না। সে আর বলিবে, আমি তোমাদের প্রতিপালক প্রভু । বস্তুত মৃত্যুর পূর্বে তোমরা স্বীয় প্রতিপালক প্রভূকে দেখিতে পাইবে না। তাহার এক চক্ষু অন্ধ হইবে; অথচ তোমাদের মহান প্রতিপালক প্রভু এক চক্ষুবিশিষ্ট নহেন। দাজ্জালের ললাটে লিখিত থাকিবে কাফির" । শিক্ষিত-অশিক্ষিত প্রতেক মু'মিনই উহা পড়িতে পারিবে । দাজ্জালের একটা ফিতনা এই হইবে যে, তাহার সহিত একটা বেহেশত ও একটা দোযখ থাকিবে । তাহার জাহান্নাম প্রকৃতপক্ষে জান্নাত এবং তাহার জান্নাত প্রকৃতপক্ষে জাহান্নাম হইবে । যাহাকে সে স্বীয় দোযখে নিক্ষেপ করিবে, সে ব্যক্তি যেন আন্মাহ্র কাছে সাহায্য চায় এবং সুরা কাহ্ফের প্রথমদিকের আয়াতসমূহ তিলাওয়াত করে । ইহা করিলে দাজ্জালের দোযখ সে ব্যক্তির নিকট সেভাবে ঠাণ্ডা ও শান্তিপ্রদ হইয়া যাইবে যেভাবে আগুন হযরত ইবরাহীমি (আ)-এর নিকট ঠাণ্ডা ও শাস্তিপ্রদ হইয়া গিয়াছিল। দাজ্জালের একটা ফিতনা এই হইবে যে, কোনো গ্রাম্য লোককে বলিবে, যদি আমি তোমার মৃত মাতা-পিতাকে পুনজীবিত করিয়া দেই, তবে কি তুমি সাক্ষ্য দিবে যে, আমি তোমার প্রতিপালক প্রভু ? লোকটি বলিবে, হ্যা! আমি এইরূপ সাক্ষ্য দিব। অতঃপর শয়তান উক্ত লোকটির মাতা ও পিতার রূপ ধরিয়া তাহার সম্মুখে উপস্থিত হইবে। তাহারা বলিবে, ওহে বৎস! তাহাকে মানিয়া লও । তিনি তোমার প্রতিপালক প্রভু । দাজ্জালের একটা ফিতনা এই হইবে যে, সে একটা লোকের উপর ক্ষমতাপ্রাপ্ত হইয়া তাহাকে করাত দ্বারা চিরিয়া দুই খণ্ড করিয়া ফেলিবে। অতঃপর লোকদিগকে বলিবে, আমার এই বান্দাটির কার্য ও আচরণ তোমরা দেখ। আমি ইহাকে এখনই পুনজীবিত করিব । এতদসন্তেও সে দাবি করিবে যে, আমি ভিন্ন তাহার অন্য কোনো প্রতিপালক প্রভু রহিয়াছে। তৎপর আন্মাহ তা'আলা উক্ত ব্যক্তিকে পুনজীবিত করিবেন । পাপিষ্ঠ দাজ্জাল তাহাকে সম্বোধন করিয়া বলিবে, কে তোমার প্রতিপালক প্রভু? লোকটা বলিবে, আমার প্রতিপালক প্রভু হইতেছেন আল্লাহ্ আর তুমি হইতেছ আন্নাহর শক্র দাজ্জাল । আল্লাহ্র কসম! আমি আজ তোমাকে যতটুকু চিনিতে পারিয়াছি, ইতিপূর্বে আর কখনো ততটুকু চিনিতে পারি নাই। আবুল হাসান তানাফিসী (র)......হযরত আবু সাঈদ (রো) হইতে বর্ণনা করিয়াছেন যে, নবী করীম (সা) অতঃপর বলিলেন ঃ উপরোক্ত ব্যক্তি জান্নাতে আমার উম্মতের মধ্যে অধিকতম মর্যাদাবান হইবে । রাবী আবু সাঈদ রো) বলেন, আল্লহ্র কসম! হযরত উমর (রা)-কেই আমরা তাহার মৃত্যু পর্যন্ত অনুরূপ ব্যক্তি মনে করিয়াছি। সাহাবী হযরত আবূ উমামা আল-বাহিলী (রা) কর্তৃক বর্ণিত হাদীসের অবশিষ্টাংশ হইতেছে এই £ নবী করীম (সা) আরো বলিলেন ৪ দাজ্জালের একটি ফিতনা হইবে এই যে, সে আকাশকে বৃষ্টি বর্ণ করিতে আদেশ করিবে । আকাশ তাহার আদেশ মুতাবিক বৃষ্টি বর্ষণ করিবে । সে পৃথিবীকে উদ্ভিদ ও ফসল উৎপাদন করিতে আদেশ করিবে, আর পৃথিবী তাহার কাছীর---৩/৪৪
— পৃষ্ঠা ৩৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।