Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 03
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ৩৪৪ তাফসীরে ইব্‌ন কাছীর করিলেন। আমরা উঠিয়া গিয়া তাহার নিকট বসিলাম। তিনি বলিলেন, আমি রাসূলুন্নাহ (সা)-কে বলিতে শুনিয়াছি, মুসলমানদের অধিকারে তিনটি শহর থাকিবে । উহাদের একটি হইল দুই সাগরের মিলনস্থলে অবস্থিত । অপরটি হিরাত অঞ্চলে এবং তৃতীয়টি সিরিয়ায় অবস্থিত । মানুষ তিনবার মহা ভীতবিহবল হইয়া পড়িবে । এই সময়ে লোকদের মধ্যে দাজ্জাল আবির্ভূত হইবে। সে পূর্বদিক হইতে আত্মপ্রকাশ করিবে । সে সর্বপ্রথম দুই সাগরের মিলনস্থলে এক শহরে উপস্থিত হইবে । উহার অধিবাসীগণ তখন তিন দলে বিভক্ত হইয়া যাইবে । তাহাদের একদল বলিবে, আমরা এই স্থানেই থাকিয়া যাইব এবং তাহার বিরুদ্ধে শক্তি পরীক্ষায় অবতীর্ণ হইব। দেখিব, সে কতটুকু শক্তি ও ক্ষমতার অধিকারী । তাহাদের আরেক দল গ্রামা্লে চলিয়া যাইবে এবং অন্যদল নিকটস্থ শহরে চলিয়া যাইবে । দাজ্জালের সহিত সত্তর হাজার সৈন্য থাকিবে । তাহাদের অধিকাংশ হইবে ইয়াহুদী ও নারী । মুসলমানগণ একটা ঘাটিতে অবরুদ্ধ হইয়া পড়িবে । তাহাদের গৃহপালিত পশু চারণভূমিতে থাকা অবস্থায় মরিয়া যাইবে। ইহা তাহাদের জন্যে অত্যন্ত বেদনাদায়ক ও অসহনীয় ঘটনা হইবে । এই সময়ে তাহাদের মধ্যে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিবে । দুর্ভিক্ষের জ্বালায় তাহারা নিজেদের ধনুকের চর্ম নির্মিত তার আগুনে সেঁকিয়া খাইবে। তখন বৃক্ষ হইতে জনৈক ঘোষক তিনবার ঘোষণা করিবে, লোক সকল! তোমাদের নিকট (আল্লাহ্র) সাহায্য আগমণ করিয়াছে । মুসলমানগণ পরস্পর বলাবলি করিবে, ইহা নিশ্চয়ই কোন শান্ত ও তৃপ্ত মানুষের কণ্ঠ । ফজরের নামাযের সময়ে হযরত ঈসা ইব্‌ন মরিয়ম (আ) অবতীর্ণ হইবেন । মুসলমানদের নেতা তাহাকে বলিবেন, হে রূহুত্ত্রাহ! নামাযে ইমামতি করুন। তিনি বলিবেন, এই উম্মতের একজন অন্যজনের ইমাম হইবে । অনন্তর মুসলমানদের ইমাম নামাযে ইমামতি করিবেন । নামায সমাপ্তির পর হযরত ঈসা (আ) তরবারি হস্তে দাজ্জালের নিকট গমণ করিবেন । দাজ্জাল তাহাকে দেখিয়া সীসার ন্যায় গলিয়া যাইতে থাকিবে । তিনি তাহার বক্ষে তরবারি বসাইয়া দিবেন। এইভাবে হযরত ঈসা (আ) দাজ্জালকে নিহত ও তাহার বাহিনীকে পরাজিত করিবেন । সেইদিন কোন বস্তুই তাহাদের কাহাকেও নিজের আড়ালে আশ্রয় দিবে না। এমনকি বৃক্ষ ডাকিয়া বলিবে, “ওহে মু'মিন! (আমার আড়ালে) এই একটি কাফির রহিয়াছে ।" প্রস্তর ডাকিয়া বলিবে, ওহে মু'মিন! এই একজন কাফির। হাদীসটি উপরোক্ত সনদে ইমাম আহমদ ভিন্ন অন্য কেহ বর্ণনা করেন নাই। ইব্‌ন মাজাহ (র).......হযরত আবু উমামা আল-বাহিলী (রা) হইতে তাহার 'সুনান' সংকলনে বর্ণনা করিয়াছেন যে, আবু উমামা আল-বাহিলী (রা) বলেন ঃ একদা নবী করীম (সা) আমাদের উদ্দেশ্যে বক্তৃতা করিলেন। তাহার বক্তৃতার অধিকাংশই দাজ্জাল ও দাজ্জাল হইতে সতকীঁকরণ সম্পর্কিত ছিল। তিনি যাহা বলিলেন, উহার কতকাংশ এই ঃ আল্লাহ তা'আলা কর্তৃক দুনিয়াতে মানুষ সৃষ্টির প্রথম হইতে উহার ধ্বংস পর্যন্ত সময়ের মধ্যে দাজ্জালের ফিতনা ও পরীক্ষা হইতে কঠিনতর ফিতনা ও পরীক্ষা মানুষের নিকট আসিবে না। প্রত্যেক নবীই স্বীয় উম্মত। দাজ্জাল নিশ্চিতরূপে তোমাদের মধ্যেই আবির্ভীত হইবে । আমার জীবদ্দশায়ই যদি সে সে আমার মৃত্যুর পর আবির্ভূত হইলে প্রত্যেক ব্যক্তিকে নিজের অভিভাবক হইতে হইবে ।

— পৃষ্ঠা ৩৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।