Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 03
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

00017161715 সুরানিসা ৩৪৩ গলিয়া ধ্বংস হইয়া যাইত। কিন্তু ঈসা (আ) নিজ হাতে তাহাকে হত্যা করিবেন। তিনি মুসলমানদিগকে স্বীয় অস্ত্রে দাজ্জালের রক্ত প্রদর্শন করাইবেন। ইমাম আহমদ (র).......হযরত ইবন মাসউদ (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, নবী করীম (সা) বলিয়াছেন £ মিরাজের রাত্রিতে হযরত ইবরাহীম (আ), হযরত মুসা (আ) এবং হযরত ঈসা (আ)-এর সহিত আমার সাক্ষাত হইয়াছিল। তাহারা কিয়ামত সম্বন্ধে আলোচনা করিতেছিলেন। সকলে হযরত ইবরাহীম (আ)-কে এই সম্বন্ধে আলোকপাত করিতে বলিলেন। তিনি বলিলেন, এই সম্বন্ধে আমার কিছু জানা নাই। তাহারা হযরত মুসা (আ)-কে এই সম্বন্ধে. আলোকপাত করিতে বলিলেন। তিনি বলিলেন, এই সম্বন্ধে আমার কিছু জানা নাই। তাহারা হযরত ঈসা (আ)-কে এই সম্বন্ধে আলোকপাত করিতে বলিলেন। তিনি বলিলেন, কিয়ামতের সঠিক তারিখ আল্লাহ ভিন্ন অন্য কেহই জানে না। আমার প্রতিপালক প্রভু আমাকে যে নিশ্চিত বিষয়াবলী জানাইয়াছেন, উহাদের মধ্য হইতে একটি বিষয় এই যে, নিশ্চয়ই দাজ্জাল আবির্ভূত হইবে । তখন আমার নিকট দুইখানা তীক্ষধার তরবারি থাকিবে । আমাকে দেখিয়া সে সীসার ন্যায় গলিয়া যাইবে এবং আল্লাহ তাহাকে ধ্বংস করিয়া দিবেন। প্রকৃতিও দাজ্জাল এবং তাহার অনুসারীদের বিরুদ্ধে মুসলমানদের সহিত সহযোগিতা করিবে । এমনকি প্রস্তর এবং বৃক্ষ বলিবে, ওহে মুসলিম! আমার আড়ালে একটি কাফির আত্মগোপন করিয়া রহিয়াছে, তাহাকে হত্যা করো। এইভাবে আল্লাহ তাহাদিগকে ধ্বংস করিবেন। অতঃপর মুসলমানগণ স্ব স্ব দেশে প্রত্যাবর্তন করিবে । এই সময়ে ইয়াজুজ মাজুজ আবির্ভূত হইবে । তাহারা প্রত্যেক উচ্চ স্থান হইতে দ্রুত ছড়াইয়া পড়িবে এবং জনপদসমূহে বিচরণ করিয়া বেড়াইবে। তাহারা প্রত্যেকটি আক্রমণকারী শক্তি ও বস্তুকে ধ্বংস করিয়া দিবে । যে জলাশয়ের নিকট দিয়া তাহারা পথ অতিক্রম করিবে, উহার পানি নিঃশেষে পান করিবে । মুসলমানগণ আসিয়া আমার নিকট তাহাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করিবে । আমি আল্লাহর নিকট তাহাদের বিরুদ্ধে বদদু'আ করিব। আল্লাহ তাহাদিগকে ধ্বংস করিয়া দিবেন। তাহাদের পচা লাশের দুর্গন্ধে পৃথিবী দুর্সদ্ধময় হইয়া যাইবে । আল্লাহ আকাশ হইতে বৃষ্টি বর্ষণ করিবেন। উহা তাহাদের লাশসমূহ সমুদ্ধে ভাসাইয়া লইয়া যাইবে । এই সময়ে কিয়ামত আসন্ন প্রসবা নারীর সমতুল্য হইবে । এইরূপ নারী দিনে বা রাত্রিতে সহসা কখন সন্তান প্রসব করিবে, তাহা তাহার পরিবার-পরিজন জানে না। অদ্রপ তখন কিয়ামত অত্যাসন্ন হইবে। ইব্‌ন মাজাহ উপরোক্ত হাদীস উপরোল্লিখিত রাবী আওয়াম ইব্‌ন হাওশাব হইতে প্রায় অনুরূপভাবে বর্ণনা করিয়াছেন । ইমাম আহমদ (র)...... আবূ নাষরা হইতে বর্ণনা করিয়াছেন, যে আবু নাযরা বলেন £ একদা আমরা উসমান ইবৃন আবুল আসের নিকট রক্ষিত কুরআন মাজীদের সহিত আমাদের প্রাপ্ত কুরআন মাজীদ মিলাইয়া দেখিবার উদ্দেশ্যে জুমু'আর দিনে তাহার নিকট গমন করিলাম । জুমু'আর নামাযের সময় হইলে তিনি আমাদিগকে গোসল করিতে বলিলেন । আমরা গোসল করিলাম । অতঃপর আমাদের নিকট সুগন্ধি আনয়ন করা হইল । আমরা উহা ব্যবহার করিয়া মসজিদে গেলাম । তথায় জনৈক ব্যক্তির নিকট বসিলে তিনি আমাদিগকে দাজ্জাল সম্পর্কিত হাদীস শুনাইলেন। অতঃপর হযরত উসমান ইবৃন আবুল আস (রা) মসজিদে আগমন

— পৃষ্ঠা ৩৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।