0০011191115 ৩৬ তাফসীরে ইব্ন কাছীর হযরত আবু হুরায়রা (রা)-এর যে হাদীসটি জমহুর দলীল হিসাবে গ্রহণ করিয়াছেন তাহা হইল এই যে, যদি কোন দাসী ব্যভিচার করে এবং উহা যদি প্রকাশ হইয়া পড়ে, তবে তাহাদের উপর হদ্ কায়েম কর। কিন্তু তাহাদিগকে শাসন-গর্জন করিও না। মোদ্দা কথা, দাসীদের ব্যভিচারের শাস্তির ব্যাপারে কয়েকটি অভিমত রহিয়াছে। এক ৪ বিবাহিতা হউক বা অবিবাহিতা, উভয় অবস্থায় পঞ্চাশটি চাবুক মারিতে হইবে । তবে নির্বাসন দেওয়া হইবে কি হইবে না, এই ব্যাপারেও তিনটি উক্তি রহিয়াছে । দুই ৪ কেহ বলিয়াছেন, নির্বাসন দেওয়া হইবে। তিন £ সাধারণভাবে ইহাদেরকে নির্বাসন দেওয়া হইবে না। চার ৪ তাহাদিগকে আযাদদের অর্ধেককাল নির্বাসন দেওয়া হইবে! এই অভিমতটি ইমাম শাফিঈ (র)-এর মাযহাবের খেলাফ। ইমাম আবু হানীফা রো)-এর মতে নির্বাসন হইল ভীতি ও শাসনমূলক একটি ব্যবস্থা। প্রত্যেকের ব্যাপারে ইহা প্রযোজ্য নয় এবং ইহা হদের অন্তর্ুক্তও নয়। মোট কথা ইহা শাসনকর্তা বা ইমামের ফয়সালার উপর নির্ভরশীল । সে ইচ্ছা করিলে নির্বাসন দিতে পারে এবং নাও দিতে পারে । পুরুষ-নারী উভয়ে এই হুকুমের অন্তর্ভুক্ত । ইমাম মালিক (রে)-এর নিকট নির্বাসন শুধু পুরুষের জন্য, নারীদের. জন্য নয়। কেননা নির্বাসন দেওয়া হয় নিরাপত্তার জন্যে । আর নারী-পুরুষ উভয়কে নির্বাসন দিলে নিরাপত্তা বিদ্বিত হয়। নির্বাসন সম্পর্কীয় হাদীস কেবল হযরত উবাদা (রা) এবং আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত হইয়াছে। তাহারা বলেন 3 রাসূলুল্লাহ সো) অবিবাহিত ব্যভিচারীর বেলায় এক বছর নির্বাসন . এবং হদ্ মারার নির্দেশ দিয়াছিলেন। বুখারী ইহা বর্ণনা করিয়াছেন। ইহার উদ্দেশ্য হইল যে, পুরুষদেরকে নির্বাসন দিলে তাহার নিরাপত্তা থাকে, কিন্তু নারীদেরকে নির্বাসন দিলে তখন তাহার নিরাপত্তা বিঘ্নিত হয়। আল্লাহই ভালো জানেন । দ্বিতীয়ত, দাসী যদি ব্যভিচার করে তবে তাহাকে বিবাহের পর পঞ্চাশ চাবুক মারিবে এবং আদব শিক্ষাদানের লক্ষ্যে তাহাকে কিছু মারপিটও করিতে পারিবে । তবে ইহার নির্ধারিত কোন বিধান নাই। ইতিপূর্বে সাঈদ ইব্ন জুবায়র হইতে ইব্ন 'জারীরের রিওয়ায়াতে বর্ণিত হইয়াছে যে, বিবাহের পূর্বে মারিতে পারিবে না। যদি এই কথার দ্বারা এই উদ্দেশ্য নেওয়া হয় যে, মোটেই মারিতে পারিবে না, তবে ইহা হইবে একটি জটিল ব্যাখ্যা । তৃতীয়ত, বিবাহের পূর্বে দিবে একশত ঘা চাবুক এবং বিবাহের পরে পঞ্চাশ ঘা চাবুক দিবে । দাউদ যাহিরীর উক্তিও ছিল এইরূপ । উহা সর্বাপেক্ষা দুর্বল বলিয়া গণ্য । আর আবু দাউদের উক্তি হইল, বিবাহের পূর্বে পধ্াশ ঘা চাবুক এবং বিবাহের পরে প্রস্তরাঘাত। ইহাও অত্যন্ত দুর্বল। আল্লাহই ভালো জানেন। অতঃপর আন্নাহ তা'আলা বলেন £
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।