Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 03
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ৩৪০ তাফসীরে ইব্‌ন কাছীর তিনি শূলী ভঙ্গ করিবেন, শূকর বধ করিবেন, জিযির কর রহিত করিয়া দিবেন এবং এইরূপ বিপুল পরিমাণে ধন বিতরণ করিবেন যে, উহা গ্রহণ করিবার লোক পাওয়া যাইবে না। তখন একটা সিজদা মানুষের নিকট দুনিয়া ও উহার যাবতীয় সম্পদ হইতে শ্রেয়তর বিবেচিত হইবে। হযরত আবু হুরায়রা (রা) উপরোক্ত হাদীস বর্ণনা করিয়া বলিতেন, এই প্রসঙ্গে ইচ্ছা করিলে তোমরা নিম্নের আয়াত পাঠ করিতে পার ঃ ০১১ ৮০1 319৮5 0555 উ০৬এ %। ৯0৭ ৮5১ 406, ইমাম বুখারী ও ইমাম মুসলিম (র) বিভিন্ন সূত্রে ইমাম যুহরী (র)-এর মাধ্যমে হযরত আবু হুরায়রা রো) হইতে উক্ত হাদীসটি বর্ণনা করিয়াছেন। ইব্‌ন মারদুবিয়া (র)......হযরত আবু হুরায়রা রো) হইতে বর্ণনা করিয়াছেন যে, নবী করীম (সা) বলিয়াছেন 8 সেই দিন দূরে নহে, যেদিন তোমাদের মধ্যে মরিয়ম পুত্র অবতীর্ণ হইবেন । তিনি ন্যায় বিচারক হইবেন। তিনি দাজ্জাল নিধন করিবেন, শুকর বধ করিবেন, শ্বলী ভঙ্গ করিবেন, জিযিয়া কর রহিত করিবেন এবং বিপুল পরিমাণে ধন বিতরণ করিবেন । তখন পৃথিবীতে একমাত্র রাব্বুল আলামীন আল্লাহর সিজদা ও আনুগত্য প্রতিষ্ঠিত হইবে । উপরোক্ত হাদীস বর্ণনা করিবার পর হযরত আবু হুরায়রা (রা) বলিতেন, ইচ্ছা করিলে তোমরা নিম্নের আয়াত পাঠ করিও ৪ সি 17778551788 5 4085 তিনি তিনবার উপরোক্ত আয়াত উদ্ধৃত করিয়া শুনাইতেন। তিনি «3১০ |.3 -এর ব্যাখ্যায় বলিতেন ৪ অর্থাৎ হযরত ঈসা (আ)-এর মৃত্যুর পূর্বে । ইমাম আহমদ রে)......হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ৪ নিশ্চয়ই মরিয়ম তনয় ঈসা রাওহা নামক স্থানে পদার্পণ করিবেন এবং সেখান হইতে হজ্জ অথবা উমরা অথবা উভয় ব্রত পালন করিবেন। ইমাম মুসলিম (র)-ও এককভাবে উপরোক্ত হাদীস উপরোল্লিখিত রাবী যুহরী হইতে বর্ণনা করিয়াছেন । | ইমাম আহমদ (র)...... হযরত আবু হুরায়রা রো) হইতে বর্ণনা করিয়াছেন, যে, নবী করীম (সা) বলিয়াছেন £ হযরত ঈসা ইব্‌ন মরিয়ম (আ) অবতীর্ণ হইবেন। অতঃপর তিনি শুকর বধ করিবেন এবং শুলী নিশ্চিহ করিবেন । তাহার আগমনে জামা 'আতে নামায আদায় হইবে । তিনি এইরূপ বিপুল পরিমাণে ধন বিতরণ করিবেন যে, উহা গ্রহণ করিবার লোক পাওয়া যাইবে না। তিনি জিযিয়া কর রহিত করিয়া দিবেন। তিনি রাওহা নামক স্থানে পদার্পণ করিবেন এবং সেখান হইতে হজ্জ অথবা উমরা অথবা উভয় ব্রত পালন করিবেন । উক্ত হাদীস বর্ণনা করিবার পর হযরত আবু হুরাইরা (রো) নিম্নোক্ত আয়াত তিলাওয়াত করিয়া শুনাইয়াছেন £

— পৃষ্ঠা ৩৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।