0০011191115 সূরা নিসা ৩৩৯ শেষোক্ত ব্যাখ্যা দুইটির ভ্রান্তি ও অসারতা প্রদর্শন করিতে গিয়া ইতিপূর্বে আমি যে বিধান উল্লেখ করিয়াছি, উহা দ্বারা প্রমাণিত হইয়া যায় যে, আয়াতের শেষোক্ত ব্যাখ্যা দুইটি ভ্রান্ত ও অগ্রহণযোগ্য হইলেও উহাদের ভ্রান্তি ও অসারতা প্রমাণের জন্যে ইমাম ইবন জারীর (র) যে যুক্তি উপস্থাপন করিয়াছেন, তাহা দুর্বল ও অগ্রহণযোগ্য । পূর্বেই বলিয়াছি, মৃত্যুর প্রাক্কালে কাফির কর্তৃক আনীত ঈমান আল্লাহর নিকট অগ্রাহ্য ও মূল্যহীন । অতএব এইরপ ব্যক্তির নিকটাত্মীয় কাফিরগণ কিরূপে তাহার উত্তরাধিকার হইতে বঞ্চিত হইতে পারে ? দেখা যাইতেছে, বিরুদ্ধ পক্ষের প্রতি ইমাম ইব্ন জারীর (র) কর্তৃক আরোপিত বাধ্যবাধকতা যুক্তির ধোপে টিকিতেছে না। আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী । কোন ইয়াহুদী উপর হইতে পড়িয়া নিহত হইলে অথবা কেহ তাহাকে তরবারির আকম্মিক আঘাতে নিহত করিলে অথবা কোনো হিংস্র প্রাণী তাহাকে মারিয়া ফেলিলেও মৃত্যুর পূর্ব মুহুর্তে সে নিশ্যয়ই হযরত ঈসা (আ)-এর উপর ঈমান আনে । সহজেই বোধগম্য যে, উপরোক্ত অবস্থায় তাহার সম্মুখে মৃত্যুর ফেরেশতা উপস্থিত হইবার পরই সে ইমান আনিয়া থাকে। আঁধকতর সহজবোধ্য যে, উপরোক্ত ঈমান মানুষকে কুফর হইতে মুক্তি দিয়া প্রকৃত মু'মিন বানাইতে পারে না। গভীর দৃষ্টিতে উপরোল্লিখিত যুক্তি বিবেচনা করিয়া দেখিলে একথা স্পষ্ট হইয়া ধরা পড়ে যে, মৃত্যুর প্রাক্কালে প্রত্যেক আহ্লে কিতাব কর্তৃক হযরত ঈসা (আ) ও নবী করীম হযরত মুহাম্মদ মুস্তাফা (সা)-এর উপর ঈমান আনিবার বিষয়দি সত্য ও বাস্তব হইলেও উহা আলোচ্য আয়াতের ব্যাখ্যা হওয়া যরূরী নহে। বস্তুত উহা আলোচ্য আয়াতের ব্যাখ্যা নহে। আলোচ্য আয়াতে আল্লাহ তা'আলা বর্ণনা করিতেছেন ঃ হযরত ঈসা (আ) মরেন নাই; তিনি আকাশে জীবিত আছেন। কিয়ামতের পূর্বে তিনি আকাশ হইতে পৃথিবীতে নাযিল হইবেন। তখন তিনি খ্রিষ্টান ও ইয়াহুদী উভয় জাতির পরস্পর বিরোধী মিথ্যা ও ভ্রান্ত দাবি অপনোদন করিবেন । ইয়াহুদী জাতি হযরত ঈসা (আ)-কে তাহার প্রকৃত মর্যাদা হইতে নামাইয়া দিয়াছে । তাহারা দাবি করে, 'ঈসার মাতা মরিয়ম ব্যভিচারিণী। ঈসা জারজ সন্তান। সে নবী নহে। সে মিথ্যাবাদী । আমরা তাহাকে হত্যা করিয়া ফেলিয়াছি।' খ্রিস্টান জাতি তাহাকে প্রকৃত স্থান হইতে উর্ধ্বে তুলিয়া দিয়াছে । তাহারা বলে, “হযরত ঈসা ছিলেন স্বয়ং খোদা বা তাহার পুত্র।' হযরত ঈসা (আ) পুনরাবির্ভূত হইয়া উভয় জাতির আকীদা ও বিশ্বাসের ভিত্তিহীনতা প্রমাণ করিয়া দিবেন। প্রাসর্গিক হাদীসসমূহ ইমাম বুখারী কর্তৃক রচিত ও বিশেষজ্ঞগণ কর্তৃক গৃহীত সহীহ সংকলনের আশ্িয়া সম্পর্কিত আলোচনার অধ্যায়ে তিনি “ঈসা ইবন মরিয়মের অবতরণ" শিরোনামে বর্ণনা করেন £ ইসহাক ইবন ইবরাহীম (র).......হযরত আবূ হুরায়রা (রো) হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত রাসূলে করীম (সা) বলিয়াছেন ঃ যে সত্তার হস্তে আমার প্রাণ রহিয়াছে, তাহার শপথ! নিশ্চয়ই অদূর ভবিষ্যতে তোমাদের মধ্যে মরিয়ম তনয় অবতীর্ণ হইবেন । তিনি ন্যায় বিচারক হইবেন । ফলত সি
— পৃষ্ঠা ৩৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।