0০011191115 ৩৩৬ তাফসীরে ইব্ন কাছীর উপরোক্ত ব্যাখ্যার তাৎপর্য এই যে, মানুষের মৃত্যুর পূর্ব মুহূর্তে তাহার সম্মুখে হক ও বাতিল এবং সত্য ও মিথ্যা উভয়ই পরিষ্কার হইয়া যায়। কোন দীন সত্য এবং কোন দীন মিথ্যা তাহা তাহার দৃষ্টির সম্মুখে স্পষ্ট হইয়া দেখা দেয়। সে পরিষ্কাররূপে বুঝিতে পারে, কোনটি সত্য আর কোনটি মিথ্যা। অতএব প্রত্যেক আহলে কিতাব স্বীয় মৃত্যুর পূর্ব মুহুর্তে হযরত ঈসা (আ) সম্পর্কিত নিজের ভ্রান্তি বুঝিতে এবং এতদসম্পর্কিত সত্য তথ্য দেখিতে পাইবে । আয়াতে তাহাই বলা হইয়াছে। আলোচ্য আয়াতের ব্যাখ্যায় আলী ইব্ন আবূ তালহা রে) হযরত ইব্ন আব্বাস (রো) হইতে বর্ণনা করিয়াছেন ঃ কোন ইয়াহুদীই হযরত ঈসা (আ)-এর প্রতি ঈমান না আনিয়া মরে না। ' আলোচ্য আয়াতের ব্যাখ্যায় ইবৃন জারীর (র)......মুজাহিদ রে) হইতে বর্ণনা করিয়াছেন ৪ প্রত্যেক কিতাবধারী স্বীয় মৃত্যুর পূর্বে হযরত ঈসা (আ)-এর প্রতি ঈমান আনিবে। হযরত ইবৃন আব্বাস (রা) আলোচ্য আয়াতের ব্যাখ্যা বলিয়াছেন ঃ যদি তুমি কোন আহলে কিতাবের (খ্রিস্টান ও ইয়াহুদী) গলা কাটিয়া ফেল, তথাপি হযরত ঈসা (আ)-এর প্রতি ঈমান না আনা পর্যন্ত তাহার প্রাণ দেহ হইতে বহির্গত হইবে না। আলোচ্য আয়াতের ব্যাখ্যায় ইব্ন জারীর (র)......হযরত ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন ঃ কোন ইয়াহুদীকে কেহ আকম্মিক আঘাতে হত্যা করিলেও হযরত ঈসা (আ) আল্লাহর বান্দা ও রাসূল -এই সাক্ষ্য না দেওয়া পর্যন্ত তাহার প্রাণ বাহির হয় না। আলোচ্য আয়াতের ব্যাখ্যায় ইবন জারীর (র)..... হযরত ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন ঃ একদা হযরত ইবৃন আব্বাস (রা) বলিলেন, হযরত উবাই-এর মতে «2০13 স্থলে ১৫১৬০ ৪ হইবে তোহাদের মৃত্যুর পূর্বে)। কোন ইয়াহুদীই হযরত ঈসা (আ)-এর প্রতি ঈমান না আনিয়া মরে না -এই বর্ণনা প্রসঙ্গে জনৈক ব্যক্তি হযরত ইব্ন আব্বাস (রা)-এর নিকট জিজ্ঞাসা করিল, যদি কোন ইয়াহুদী ঘরের ছাদ হইতে পড়িয়া মরিয়া যায়, তবে সে কিরূপে মৃত্যুর পূর্বে হযরত ঈসা (আ)-এর প্রতি ঈমান আনিবার সময় পায় ? তিনি উত্তর করিলেন, শূন্যে থাকা অবস্থায়ই সে ঈমানের বাক্য উচ্চারণ করে। জনৈক ব্যক্তি প্রশ্ন করিল, কেহ কোনো ইয়াহুদীর গলা কাটিয়া ফেলিলে সে কিরূপে ঈমান আনিবার সময় পায় ? তিনি বলিলেন, তাহার জিহবা ঈমানের কলেমা উচ্চারণ করে । আলোচ্য আয়াতের ব্যাখ্যায় সুফিয়ান সাওরী (রে)...... হযরত ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন ঃ প্রত্যেক ইয়াহুদীই স্বীয় মৃত্যুর পূর্বে হযরত ঈসা (আ)-এর প্রতি ঈমান আনে । এমনকি তরবারি দ্বারা তাহার গর্দান কাটিয়া দেওয়া হইলেও সে মৃত্যুর পূর্বে ঈমানের কলেমা উচ্চারণ করে । তেমনি সে উচ্চ স্থান হইতে পড়িয়া গেলেও পড়ন্ত অবস্থায় সে উহা উচ্চারণ করে। আবূ দাউদ তায়ালিসী (ে)......হযরত ইব্ন আব্বাস (রা) হইতে অনুরূপ ব্যাখ্যা বর্ণনা করিয়াছেন । এই বর্ণনা হযরত ইব্ন আব্বাস (রো) পর্যন্ত সীমিত। উপরোক্ত সনদসমূহ সহীহ ও বিশুদ্ধ। মুজাহিদ, ইকরিমা, মুহাম্মদ ইব্ন সীরীন, যাহ্হাক এবং জুয়াইরিব (র)-ও অনুরূপ ব্যাখ্যা করিয়াছেন।
— পৃষ্ঠা ৩৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।