00017161715 ৩৩৪ তাফসীরে ইব্ন কাছীর ইয়াহুদীগণ যে স্থান হইতে তাহাকে গ্রেফতার করিবার আয়োজন করে, সে স্থানে তাহাদের উপস্থিতির প্রার্কালে তাহার সহিত বারজন, মতান্তরে তেরজন হওয়ারী ছিল। তাহাদের নাম ছিলঃ (১) ফারতৃস, (২) ইয়াকুবাস, €৩) ইয়াকুবের ভ্রাতা ইয়ালা ওয়ানখাস, (8) ইনদারাইস, (৫) ফীলিবস, (৬) ইব্ন ইয়ালমা, (৭) মিনতা, (৮) তুমাস, (৯) ইয়াকুব ইবৃন হুলকায়া, (১০) নাদাওসীস, (১১) কুতাবিয়া, (১২) লিওদাস বাকরিয়া ইউতা (মতান্তরে), (১৩) সারজাস ।১ কথিত আছে, শেষোক্ত ব্যক্তিকে ইয়াহুদীদের দৃষ্টিতে হযরত ঈসা (আ)-এর আকৃতিবিশিষ্ট করিয়া দেওয়া হইয়াছিল। অবশ্য খ্রিস্টানগণ কাহারও হযরত ঈসা (আ)-এর সমআকৃতিবিশিষ্ট হইয়া যাইবার ঘটনা অস্বীকার করে এবং ইয়াহুদীদের ন্যায় বলিয়া থাকে যে, স্বয়ং হযরত ঈসা (আ)-কেই শুলীবিদ্ধ করিয়া হত্যা করা হইয়াছে। তাহার সম্বন্ধে রাসূলে করীম হযরত মুহাম্মদ মুস্তাফা (সা) যে সত্য সংবাদ আল্লাহর নিকট হইতে আনিয়াছেন, তাহা তাহারা অস্বীকার করে। ইব্ন ইসহাক বলেন ৪ আমার নিকট জনৈক খিস্টান নও মুসলিম বর্ণনা করিয়াছেন ঃ আল্লাহর তরফ হইতে যখন হযরত ঈসা (আ)-এর নিকট এই সংবাদ আসিল, নিশ্চয়ই আমি তোমাকে নিজের দিকে উঠাইয়া লইব -তখন তিনি হাওয়ারীদিগকে বলিলেন, তোমাদের মধ্য. হইতে কে আমার আকৃতি গ্রহণ করিয়া আমার পরিবর্তে নিহত হইতে প্রস্তুত রহিয়াছ? যে ব্যক্তি ইহাতে প্রস্তুত থাকিবে, সে জান্নাতে আমার সঙ্গী হইবে । সারজাস নামক জনৈক হাওয়ারী তাহার আহবানে সাড়া দিয়া বলিলেন, হে রূহুল্লাহ! আমি প্রস্তুত রহিয়াছ। হযরত ঈসা (আ) তাহাকে বলিলেন, আমার স্থানে উপবেশন করো । সারজাস তাহার স্থানে উপবেশন করিলেন। অতঃপর হযরত ঈসা (আ) আকাশে উত্তোলিত হইলেন। ইয়াহুদীগণ সারজাসকে ধরিয়া লইয়া গিয়া তাহাকেই শৃলীবিদ্ধ করিল। হাওয়ারীগণসহ হযরত ঈসা (আ) যখন সংশ্লিষ্ট ঘরে প্রবেশ করেন, তখন ইয়াহুদীগণ তাহাদিগকে দেখিয়া ফেলে এবং তাহাদিগকে গুনিয়া রাখে। তাহারা হযরত ঈসা (আ)-কে ধরিবার জন্যে ঘরে প্রবেশ করিয়া একজন কম দেখিতে পায় । তাহাকে লইয়াই তাহাদের মধ্যে মতভেদ দেখা দেয়। তাহারা হযরত ঈসা (আ)-কে চিনিত না। তাহার সন্ধান জানায় এবং তাঁহাকে চিনাইয়া দেয়। সে ইয়াহুদীদিগকে বলিয়া রাখিয়াছিল, “তোমরা ঘরে প্রবেশ করিবার পর আমি ঈসাকে চুম্বন করিব। ইহা দ্বারা তোমরা তাহকে চিনিয়া লইবে। হযরত ঈসা পূর্বেই উর্বলোকে উ্থিত হইয়াছিলেন। লিওদাস রাকরিয়া ইউতা হযরত ঈসা (আ)-এর.আকৃতিপ্রাপ্ত সারজাস কে ঈসা ভাবিয়া চুম্বন করিল। ইয়াহুদীগণ তাহাকেই ধরিয়া লইয়া গিয়া শূলীবিদ্ধ করিল। উপরোক্ত ঘটনায় দেখা যাইতেছে, হযরত ঈসা (আ)-এর আকৃতিপ্রাপ্ত ব্যক্তিটি ছিলেন তাহার একজন নিষ্ঠাবান ও বিশ্বস্ত সহচর । একদল খরিস্টানের বিশ্বাস এই যে, স্বয়ং বিশ্বাসঘাতক লিওদাস রাকরিয়া ইউতাই হযরত ঈসা. (আ)-এর আকৃতিবিশিষ্ট হইয়া গিয়াছিল এবং ইয়াহুদীগণ তাহাকেই শুলীবিদ্ধ করিয়াছিল। সে বলিতেছিল, আমিতো তোমাদের উদ্দিষ্ট ব্যক্তি নই। আমি তো তোমাদিগকে ঈসার সন্ধান দিয়াছি। এই সব বর্ণনার কোন্টি সত্য, তাহা আল্লাহই অধিকতম পরিজ্ঞাত |
— পৃষ্ঠা ৩৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।