Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 03
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 সুরা নিসা ৩৩৩ ঈসা (আ)-এর সন্ধান জানাইয়া.দিল। ইতিপূর্বেই বিষয়টি তাহাদের নিকট ঘোলাটে হইয়া পড়িয়াছিল। তাহারা তাহাকে গ্রেপ্তার করিয়া তাহার নিকট হইতে নিশ্চয়তামূলক স্বীকৃতি লইল। তাহারা তাহাকে রজ্জবদ্ধ করিয়া হেঁচড়াইয়া লইয়া যাইতে লাগিল এবং উপহাসের সহিত তাহাকে বলিতে লাগিল, “তুমি তো মৃত ব্যক্তিগণকে জীবিত করিতে, জিন্ন তাড়াইতে এবং পাগল ব্যক্তিকে সুস্থ করিতে । আজ তুমি নিজেকে কেন এই রজ্জু হইতে মুক্ত করিতে পারিতেছ না? তাহারা তাহার প্রতি থুথু ও কঙ্কর নিক্ষেপ করিতেছিল। এইরূপ করিতে করিতে তাহারা তাহাকে নিদিষ্ট শূলীর নিকট লইয়া আসিল। আন্মাহ তা'আলা হযরত ঈসা (আ)-কে নিজের দিকে তুলিয়া লইলেন আর ইয়াহুদীগণ তাহার আকৃতিপ্রাপ্ত ব্যাক্তিটিকে শূলীবিদ্ধ করিল। শৃলীবিদ্ধ লোকটি তদবস্থায় সাতদিন সেখানে রহিল। অতঃপর হযরত ঈসা (আ)-এর মাতা হযরত মরিয়ম (আ) এবং হযরত ঈসা (আ) কর্তৃক উন্মাদ রোগ হইতে সুস্থ হওয়া একটি সত্রীলোক সেখানে আগমন করিয়া কাদিতে লাগিলেন ইহাতে হযরত ঈসা (আ) তথায় উপস্থিত হইয়া তাহাদিগকে বলিলেন, আপনারা কেন কীদিতেছেন ? তাহারা বলিলেন, তোমারই জন্যে । তিনি বলিলেন, নিশ্চয়ই আল্লাহ আমাকে নিজের দিকে উঠাইয়া লইয়াছেন। মঙ্গল ভিন্ন অন্য কিছু আমাকে স্পর্শ করে নাই আর যে শৃলীবিদ্ধ ব্যক্তিকে দেখিতে পাইতেছেন, সে প্রকৃতপক্ষে ইয়াহুদীদের দৃষ্টিতে আমার আকৃতিবিশিষ্ট একটি লোক। আপনারা হাওয়ারীদিগকে আমার সহিত অমুক স্থানে সাক্ষাত করিতে বলিবেন। উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া এগারজন হাওয়ারী নির্দিষ্ট স্থানে তাহার সহিত সাক্ষাত করিল। হযরত ঈসা (আ)-এর যে সহচরটি তাহাকে ইয়াহুদীদের নিকট বিক্রয় করিয়া দিয়াছিল এবং তাহাদিগকে তাহার সন্ধান জানাইয়া দিয়াছিল, তাহাকে তথায় দেখা গেল না। তিনি শিষ্যদের নিকট তাহার সংবাদ জাতৈ চাহিলে তাহারা বলিল,“সে স্বীয় কৃতকর্মে লজ্জিত হইয়া উদ্বন্ধনে আত্মহত্যা করিয়াছে। তিনি বলিলেন, সে তওবা করিলে আল্লাহ নিশ্চয়ই তাহার তওবা কবুল করিতেন। অতঃপর ইয়াহিয়া নামক যে যুবক তাহাদের সঙ্গে আসিয়াছিল, তিনি তাহার সম্বন্ধে কিছু জানিয়া লইয়া বলিলেন, এই. যুবকটিও তোমাদের দলভুক্ত । তোমরা চলিয়া যাও। তোমাদের প্রত্যেকেই যেন স্বীয় গোত্রের ভাষা সুন্দররূপে শিখিয়া তাহাদিগকে সতর্ক করে এবং (আল্লাহ্‌র দিকে) আহ্বান জানায় । উপরোক্ত রিওয়ায়াত অনুরূপ অন্য কোনো রিওয়ায়াত দ্বারা সমর্থিত হয় নাই। ইবৃন জারীর (র)......ইব্ন ইসহাক (র) হইতে বর্ণনা করিয়াছেন ঃ বনী ইসরাঈল গোত্রের যে রাজা হযরত ঈসা (আ)-কে হত্যা করিবার উদ্দেশ্যে তাহার নিকট একটি লোক পাঠাইয়াছিল, তাহার নাম ছিল দাউদ । ইয়াহুদীগণ তাহাকে হত্যা করিবার আয়োজন সম্পন্ন করিয়া ফেলিলে তিনি মৃত্যুভয়ে এতই ভীত ও অস্থির হইয়া পড়িলেন যে, পৃথিবীতে কোন মানুষ ইতিপূর্বে মৃত্যুভয়ে এত ভীত ও অস্থির হয় নাই। তিনি মৃত্যুকে অপসারণ করিবার বিষয়ে আল্লাহ্‌র নিকট এইরূপ কাকুতি মিনতির সহিত দু'আ করিলেন যেমন কোন মানুষ ইতিপূর্বে এই বিষয়ে এইরূপ কাকুতি মিনতির সহিত দু'আ করে নাই। কথিত আছে, তখন তিনি বলিয়াছিলেন, “হে আল্লাহ! তোমার সৃষ্টির মধ্য হইতে মাত্র একটি প্রাণীর সম্মুখ হইতেও যদি তুমি মৃত্যুর পেয়ালাকে অপসারণ করো, তবে আমার সম্মুখ হইতে উহাকে অপসারণ করিয়া লও ।" মৃত্যু ভয়ে তাহার শরীর হইতে শোনিত নির্গত হইতে লাগিল।

— পৃষ্ঠা ৩৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।