Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 03
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

00171917115 ৩৩০ তাফসীরে ইব্‌ন কাছীর 11605 15 ০০ 4517415 1১০ 5] 42 [9812১। 5231 915 অর্থাৎ “যে সকল ইয়াহুদী ও খ্রিস্টান বিশ্বাস করে যে, ঈসা নিহত হইয়াছেন, তাহারা সকলেই ভ্রান্ত ও ভিত্তিহীন বিশ্বাসের আবর্তে ঘুরপাক খাইতেছে।' দি অর্থাৎ “তাহারা সন্দেহমুক্ত হইয়া উক্ত ব্যক্তিকে হত্যা করে নাই; বরং সন্দিপ্ধ মনে তাহাকে হত্যা করিয়াছে।' | র 11611 বরং 'আল্লাহ তাহাকে নিজের দিকে উঠাইয়া লইয়াছেন....।' ০4১০১1০2৮14 অর্থাৎ আল্লাহ মহা পরাক্রমশালী । তাহার ইচ্ছার বাস্তবায়ন রোধ করিবার ক্ষমতা কাহারও নাই। তিনি স্বীয় কার্যসমূহে মহাপ্রজ্ঞা ও হিকমতের অধিকারী । ইব্‌ন আবু হাতিম (র)......হযরত ইবৃন আব্বাস রো) হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন ৪ “যখন আল্লাহ তা“আলা হযরত ঈসা (আ)-কে আকাশে উঠাইয়া লইতে ইচ্ছা করিলেন, হযরত ঈসা (আ) তখন একটি ঘরে তাহার বারজন হাওয়ারীর নিকট আগমন করিলেন। তিনি একটি জলাশয় হইতে গোসল করিয়া তাহাদের নিকট গেলেন। তাহার মাথা হইতে তখন পানি গড়াইয়া পড়িতেছিল। তিনি বলিলেন, তোমাদের মধ্য হইতে এক ব্যক্তি আমার উপর ঈমান আনিবার পর বারোবার আমার প্রতি কুফরী করিবে । অতঃপর বলিলেন, . তোমাদের মধ্য হইতে কে আমার আকৃতি গ্রহণ করত আমার স্থলে নিহত হইতে প্রস্তুত রহিয়াছে ? যে ব্যক্তি ইহাতে প্রস্তুত থাকিবে, আখিরাতে সে আমার সঙ্গে জান্নাতে থাকিবে। একটা যুবক তাহার আহ্বানে সাড়া দিয়ে দন্ডায়মান হইল । সে ছিল সকলের মধ্যে নবীনতম। তিনি তাহাকে বসিতে বলিলেন এবং পুনরায় একই আহ্বান জানাইলেন। পুনরায় সেই যুবকটিই দন্ডায়মান হইল। তিনি তাহাকে বসিতে বলিলেন এবং পুনরায় একই আহ্বান জানাইলেন। পুনরায় সেই যুবকটিই দন্ডায়মান হইল । তখন হযরত ঈসা (আ) তাহাকে বলিলেন, তুমিই সেই সৌভাগ্যবান ব্যক্তি। অতঃপর আল্লাহ তাআলা যুবকটিকে হযরত ঈসা (আ)-এর আকৃতিবিশিষ্ট করিয়া দিলেন এবং হযরত ঈসা (আ)-কে ঘরের একটি ছিদ্র দিয়া আকাশে তুলিয়া লইলেন। এদিকে ইয়াহুদীগণ তাহাকে খুঁজিতে আসিয়া তাহার আকৃতিপ্রাপ্ত যুবকটিকে ধরিয়া লইয়া গেল এবং তাহাকে শুলীবিদ্ধ করিল। হযরত ঈসা আ)-এর জনৈক সহচর তাহার প্রতি ঈমান আনিবার পর বারোবার তাহার প্রতি কুফরী করিল । খ্রিস্টান জাতি ঈসা (আ)-এর স্বরূপ সম্বন্ধে তিনটি সম্প্রদায়ে বিভক্ত হইয়া গেল। প্রথম সম্প্রদায়ের দাবি, ঈসা স্বয়ং আল্লাহ । তিনি যতদিন চাহিয়াছেন ততদিন আমাদের মধ্যে ছিলেন। অতঃপর আকাশে উঠিয়া গিয়াছেন। এই সম্প্রদায় “ইয়াকুবিয়া” সম্প্রদায় নামে পরিচিত ।

— পৃষ্ঠা ৩২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।